05/09/2026
ভগবানপুরে চড়াবাড় গার্লস হাইস্কুলের আজ পালন হয়নি শিক্ষক দিবস!
সারা দেশে যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন হলেও পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের চড়াবাড় গার্লস হাইস্কুলের মতন একাধিক বিদ্যালয়ে আজ পালন হয়নি শিক্ষক দিবস। এখনও জল থইথই করছে ক্লাসরুম, বারান্দা, ডাইনিং হল। গত ১৭ ই আগস্ট থেকে বন্ধ রয়েছে এমন বেশকিছু স্কুল। চড়াবাড় গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিলি শাসমল জানিয়েছেন, প্রতি সোমবার দিদিমণিরা স্কুলে আসেন। সেই অতিবৃষ্টির পর থেকে স্কুলে ছাত্রীদের পঠনপাঠন বন্ধ রয়েছে। খুবই খারাপ পরিস্থিতি। শিক্ষক দিবসের দিনে ছাত্রীদের সাথে দেখা হলো না। কেঁদে ফেলার মতন অবস্থা হয়েছে আমাদের।
পাশেই চড়াবাড় গার্লস প্রাইমারি স্কুল। তার অবস্থা আরও খারাপ। কলাবেড়িয়া প্রসন্নকুমার হাইস্কুল থেকে জল নামলেও এখনও স্কুলে রয়েছে কয়েকটি পরিবার যাদের বাড়ি এখনও জলের তলায়। সেখানেও আজ বন্ধ স্কুল, হয়নি শিক্ষক দিবসের অনুষ্ঠান।
#ভগবানপুর #কলাবেরিয়া #চড়াবাড় #পূর্বমেদিনীপুর #শিক্ষকদিবস