Times Bangla

Times Bangla TIMES BANGLA is a registered Bengali Newspaper published from Kolkata, owned by Times Association Courage doesn’t always roar.

Sometimes it is the quite voice at the end of the day saying, ‘I will try again tomorrow.” Keeping this philosophy in mind we welcome you to Times News Today , the first English morning Daily of post independent India of its own kind. Crime to its revelation, Politics to its motivation , Entertainment to its recreation is our motto. Just when the baggage of dirt fails to keep pace with time, lead

ing to a mess, we promise to bring you the silver lining. If Journalism means all about the courage, then we are the preeminent. We rise, people rise, democracy rise with the ”Rise of Nation.”

এবার তৃণমূলের বেশ ভালো ওজনদার কাউন্সিলার বাপ্পাদিত্য গ্রেফতার - অভিযোগ  তোলাবাজি            ゚   যেভাবে কলকাতায় কর্পোরেশন...
07/06/2026

এবার তৃণমূলের বেশ ভালো ওজনদার কাউন্সিলার বাপ্পাদিত্য গ্রেফতার - অভিযোগ তোলাবাজি


যেভাবে কলকাতায় কর্পোরেশন ও অন্যান্য পৌরসভার কাউন্সিলাররা একে একে গ্রেফতার হয়ে চলেছে তাতে সন্দেহের যথেষ্ট কারণ আছে, আদৌ এই দলটা আর থাকবে কিনা! তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূলের ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছিল বাপ্পাদিত্যর শাগরেদ তথা তৃণমূল নেতা সৌরভ ঘোষকে। এরপর রাতেই বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ। অভিযুক্ত কাউন্সিলরকে থানায় আনা হলে তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ‘বাপ্পা চোর’, ‘বাপ্পা চোর’ বলে স্লোগান দেওয়া হয়। পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যে। এককালে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি।

তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল স্থানীয়দের। ব্যাপক তোলাবাজির পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। অতীতে দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জেরা করেছিল সিবিআই। তবে সেবার কোনও বড়সড় পদক্ষেপ না হলেও। সরকার বদলের পর ওই এলাকায় তৃণমূল নেতার একের পর এক অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে সৌরভ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করতেই উঠে আসে বাপ্পাদিত্যর নাম। এরপর রাতেই বাপ্পাদিত্যকে আটক করে থানায় আনা হয়। শেষে পুলিশের তরফে জানা যায়, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে।

হেঁসেলে বড় আগুন! রাতারাতি ২৯ টাকা বাড়ল LPG গ্যাসের দাম        মনে হচ্ছে যেন তিন রাজ্যে নির্বাচনের জন্যই অপেক্ষা করছিল। এ...
07/06/2026

হেঁসেলে বড় আগুন! রাতারাতি ২৯ টাকা বাড়ল LPG গ্যাসের দাম


মনে হচ্ছে যেন তিন রাজ্যে নির্বাচনের জন্যই অপেক্ষা করছিল। এনার নির্বাচন শেষ হতেই কেন্দ্রীয় গ্যাস সংস্থাগুলি লাফিয়ে পড়েছে গ্যাসের দাম বাড়াতে। এবার দামি হল গৃহস্থের হেঁসেলের রান্নার গ্যাস। ৭ জুন (রবিবার) থেকে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ল। তিন মাস পর গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনের দাম বৃদ্ধির পর কলকাতায় বাড়ির রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়াল ৯৬৮ টাকায়। এদিন অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম বাড়েনি। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এখন ৩২৫৫.৫০ টাকা। আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার সঙ্গে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল, ডিজেলে। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। জানুয়ারি থেকে প্রত্যেক মাসে দাম বেড়েছে। আর মার্চের পর বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম।

গত বছরের জুলাই থেকে এখনও পর্যন্ত ৮৯ টাকা বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম। এর আগে মার্চের ৭ তারিখে ৬০ টাকা বেড়েছিল। এদিনের দাম বৃদ্ধির পর দিল্লির বাড়ির রান্নার গ্য়াসের দাম বেড়ে হল ৯৪২ টাকা। মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা। চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। আর কলকাতায় ৯৬৮ টাকা। তেল সংস্থাগুলির সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস কম দামে বিক্রি করার ফলে তাদের লোকসান হচ্ছে। সেই লোকসান কিছুটা কমাতেই গৃহস্থালি LPG-র দাম বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বাণিজ্যিক গ্যাসের দামও ধারাবাহিকভাবে বেড়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। গত ১ জুন বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়।

শওকতের পরিবারের সম্পত্তির কথা ভাবলে চমকে উঠতে হয়           শওকতের পরিবার নিয়ে এবার ছান-বিন শুরু হয়েছে। আর তাতেই বেরিয়ে আ...
07/06/2026

শওকতের পরিবারের সম্পত্তির কথা ভাবলে চমকে উঠতে হয়


শওকতের পরিবার নিয়ে এবার ছান-বিন শুরু হয়েছে। আর তাতেই বেরিয়ে আসছে আশ্চর্য সব খবর। শুক্রবারই NIA আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এর আগে গ্রেফতার হয়েছিল তাঁর ছেলে ইমরান মোল্লা। মাতলা নদীর চর বুজিয়ে সেখানে বেআইনি ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর কে রয়েছেন শওকতের পরিবারে? তাঁর স্ত্রীই বা কী করেন? কী-কী সম্পত্তি আছে তাঁর এক নজরে দেখে নেওয়া যাক। শওকতের স্ত্রীর নাম…। দম্পতির দুই মেয়ে আর এক ছেলে। বড় মেয়ের নাম সাবানা মোল্লা। তিনি রোকেয়া মহাবিদ্যালয়ের SACT বা স্টেট অ্যাডেড কলেজ টিচার। বাংলায় পিএইচডি করেছেন। ছোট মেয়ে রুবিনা মোল্লা কম্পিউটার অপারেটর। ছেলে ইমরান মোল্লা গ্র্যাজুয়েট ক্যাফে চালান।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা যে হলফনামা জমা দিয়েছিলেন তার উপর ভিত্তি করে জানা যাচ্ছে- শওকতের স্ত্রী সায়ের বানুর আয় ২০২০-২১ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা

২০২১-২২ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ৫৩ হাজার ১৩০ টাকা

২০২২-২০২৩ অর্থবর্ষে ৯৬ হাজার ২৯০ টাকা

২০২৩-২০২৪ অর্থবর্ষে আয় ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে আয় ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা

স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি আছে। মৌখালি কুমারখালিতে, ক্যানিং, জীবনতলা, সোনারপুর সহ একাধিক জায়গায় জমি রয়েছে।

07/06/2026

মধ্যবিত্তের মাথায় ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার কিনতে লাগবে কত?
জানুন বিস্তারিত তথ্য লিংক কমেন্টে

07/06/2026

হাওড়ায় গণপিটুনি: তৃণমূল নেতাকে দড়ি দিয়ে বেঁধে চপ্পলের মালা, জোর করে চুল কাটল স্থানীয়রা
সম্পূর্ণ ভিডিওটির লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে
See the first comment for full video

07/06/2026

মদন মিত্রের গাড়ির ওপর হামলা ডিম ছোঁড়া নিতান্তই ছক। নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য এই ছক করেছে মদন মিত্র। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনোয়ার সে মদন মিত্রের লোক, গুন্ডা ক্রিমিনাল। এর সাথে বিজেপির কোন যোগ নেই। বললেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং।

07/06/2026

কাপড়ের তলায় লুকিয়ে থাকা তৃণমূল নেতা গ্রেফতার

ডিমের ভয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়   ゚     একটা 'ডিম' এখন ত্রাস তৈরী করে দিয়েছেন তৃণমূলের ...
07/06/2026

ডিমের ভয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


একটা 'ডিম' এখন ত্রাস তৈরী করে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। কখন যে কোন নেতার দিকে ডিম ধেয়ে আসে তা বলা যাচ্ছে না। তৃণমূল ভবনেও ডিম ছোড়ার আশঙ্কা! কাউন্সিলরদের উপর জনরোষ আছড়ে পড়ার সম্ভাবনা! আসতে নারাজ অনেক জনপ্রতিনিধি। তাতেই আজ, রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
তৃণমূল সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবর এসেছে তাদের কাছে।

এহেন পরিস্থিতিতে পুরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে নিমরাজি। এই মর্মে বার্তাও যাচ্ছিল উচ্চ নেতৃত্বের কাছে। তাতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত। এ দিকে ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে উড়ে যাওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হলে তা মোটেও ভালো ‘বিজ্ঞাপন’ হবে না। তাই সবদিক বিচার করে আজকের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তবে নতুন মেয়র নির্বাচনের জন্য যে প্রক্রিয়া তা গোপনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নেবে দল এমনটাই খবর। উল্লেখ্য, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে।

07/06/2026

মদন মিত্র নিজের কার্যালয় থেকে ফেরার পথে 14 নাম্বার ওয়ার্ডে দুষ্কৃতীদের হামলা ফোন আসেন এবং তিনি ওখানে যান গিয়ে দেখেন যে মদন মিত্রর গাড়িকে লক্ষ্য করে অনেকজন এগিয়ে আসছে ইট ছোড়া হচ্ছে ডিম ছোড়া হচ্ছে এবং ওনার গাড়িটি ঘিরে জয় শ্রী রামের স্লোগান দেয়া হচ্ছে এবং কার্যত এটাও দেখা গেছে যে ওই গাড়িতে মদন মিত্র ছিল না কিছুদূর এগিয়ে যাওয়ার পর ওই গাড়ির চালককে খুব মারধর করা হয় এবং সূত্রে এটাও খবর আসছে যে একজন তৃণমূল কর্মীর কেউ খুব মারা ধরা করা হয়।

07/06/2026

মুর্শিদাবাদ জেলায় আবারও পুলিশি অভিযানে ধরা পড়ল অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশী পরিবার। একই পরিবারের মোট পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায়।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Times Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Bangla:

Share