26/08/2026
মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল—
তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো
ফুল তোমার উপর ঝরলো, আমার উপরও ঝরলো।
তফাৎ শুধু এতটুকুই ছিল—
তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেল।
তুমি নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম।
তফাৎ শুধু এতটুকুই ছিল—
তুমি নিজেই উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল।
মাহফিল ওখানেও ছিল, লোকজন এখানেও ছিল।
তফাৎ শুধু এতটুকুই ছিল—
ওখানে সবাই হাসছিল, এখানে সবাই কাঁদছিল।
কাজি ওখানেও ছিল, মৌলভী এখানেও ছিল।
দুটো আয়াত তোমার জন্য পড়লো, দুটো আয়াত
আমার জন্যেও পড়লো, তোমার জন্য বিয়ে পড়ালো।আমার জন্য জানাজা পড়ালো।
তফাৎ শুধু এতটুকুই ছিল—
তোমাকে আপন করলো,আমাকে দাফন করলো।
Vocal - Mibi - মিবি পাখি 🕊️