18/04/2026
🇮🇹ইতালির মনফালকোনে পরকীয়া ও প্রতারণার জেরে নারীর আত্মহননের চেষ্টা, লম্পট প্রেমিককে গণধোলাই।
⛔️মনফালকোনে (ইতালি): ইতালির মনফালকোনে শহরে এক প্রবাসী বাংলাদেশি নারীর পরকীয়া প্রেম এবং প্রেমিকের প্রতারণার শিকার হয়ে আত্মহননের চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
❇️প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযুক্ত নারী তার স্বামী থাকা সত্ত্বেও জনৈক ওসমান ডাক্তার (আলিমেন্টারির মালিক)-এর দ্বিতীয় ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই নারীর অভিযোগ, ওসমান ডাক্তারের ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন যাবত তার সাথে অনৈতিক সম্পর্ক বজায় রাখে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রেমিক যুবক ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে। অভিযোগ রয়েছে যে, যুবকের পরামর্শে ওই নারী আগেই সম্পর্কের যাবতীয় প্রমাণ নষ্ট করে ফেলেছিলেন।
👉🏼প্রতারণার শিকার হয়ে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্বামী ও প্রেমিকের কাছে প্রত্যাখ্যাত হয়ে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। দুই সপ্তাহ ত্রিয়েস্তের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ফিরে আসেন তিনি।
⛔️সুস্থ হওয়ার পরও মানসিকভাবে চরম অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন ওই নারী। তিনি বারবার পুলিশের দ্বারস্থ হন এবং সামাজিকভাবেও বিচার প্রার্থনা করেন। তবে কোনো সুরাহা না পেয়ে, গত সোমবার সকালে তিনি যুবকের দোকানে গিয়ে তাকে গ্রহণের দাবি জানান। দাবি না মানলে যেকোনো দুর্ঘটনা ঘটানোর এবং তার জন্য প্রেমিক যুবক দায়ী থাকবে বলে সতর্ক করেন। একপর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি যুবককে মারধর করেন।
👮♀️ঘটনাস্থলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী (কারাবিনিয়ারি, পুলিশ) এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা (১১৮) দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
⛔️এই ঘটনা মনফালকোনে বাংলা কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ যুবক-যুবতী উভয়কেই দোষী সাব্যস্ত করছেন। অনেকেই এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলে মনে করছেন। তাদের মতে, পারিবারিক শিক্ষার অভাব এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটছে, যা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ঘটনায় লম্পট যুবকের প্রতারণার যেমন নিন্দা জানানো হচ্ছে, তেমনি পরকীয়া সম্পর্কেরও সমালোচনা করা হচ্ছে।