07/10/2025
৬ বছর পর আবারও #জাপান পেল #বিজ্ঞানে_নোবেল পুরস্কার। এইবার পেয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের ( ) Immunology Frontier Research Center-এর অধ্যাপক শিমন সাকাগুচি ( ) — #বয়স৭৪!
প্রফেসর সাকাগুচি গবেষণা করেছেন আমাদের শরীরের #রোগ_প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ে। তিনি আবিষ্কার করেছেন যে, আমাদের শরীরে এক বিশেষ ধরনের কোষ — “রেগুলেটরি টি সেল” ( বা Treg) — থাকে, যা ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখে যাতে শরীর ভুল করে নিজের কোষকে আক্রমণ না করে।
যদি এই কোষ না থাকে, তবে শরীর নিজের বিরুদ্ধে লড়াই করে — তখনই হয় অটোইমিউন রোগ, যেমন #ডায়াবেটিস টাইপ–১, আর্থ্রাইটিস বা #থাইরয়েড সমস্যা।
তাঁর আবিষ্কার এখন ব্যবহার হচ্ছে #নতুন ওষুধ তৈরি করতে ও #অটোইমিউন রোগ নিয়ন্ত্রণে ( #ডায়বেটিস ও #থাইরয়েড এর ঔষধ তৈরিতে)
উল্লেখ্য, এটি জাপানের #২৭তম #বিজ্ঞান_নোবেল এবং #২০০০ সালের পর #১৮তম।
#বিজ্ঞানে_নোবেল জয়ের দিক থেকে #জাপান এখন বিশ্বের ৩য় দেশ (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর)।
এটা প্রমাণ যে জাপানি বিজ্ঞান এখনো বিশ্বের অন্যতম সেরা!
এটা আনন্দ ও সৌভাগ্যের যে আমি এখন জাপানে PhD করছি ( TMU) এ।এবং এই বিশ্ববিদ্যালয় ( TMU) এর Department of Immunology বিভাগের প্রধান হিসেবে প্রফেসর সাকাগুচি ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। এর পর ১৯৯৮ সালে তিনি Kyoto University এবং পরবর্তীতে Osaka University তে মুভ করেন ২০১১ সালে।
News Link:https://www.facebook.com/reel/1436787607621088/?mibextid=rS40aB7S9Ucbxw6v