M&J network’s

M&J network’s Digital creator 🎥 Bangladeshi🇧🇩 live in Japan 🇯🇵 If you have any kind of question please inbox us or feel free to call us
(3)

11/06/2026

জাপানিজ উমে দেখতে কিছুটা বাংলাদেশের বরই মতন......

10/06/2026

দূর দেশে নিজের পছন্দের ফল খুঁজে পাওয়ার আনন্দ আলাদা। ❤️🇯🇵

07/06/2026

Ume হলো জাপানের একটি জনপ্রিয় ফল, যা দেখতে বরইয়ের মতো হলেও এটি এপ্রিকটের (apricot) কাছাকাছি প্রজাতির। উমে সাধারণত টক স্বাদের হয় এবং কাঁচা অবস্থায় খুব কম খাওয়া হয়। এটি দিয়ে উমেবোশি (লবণাক্ত আচার) এবং উমেশু (উমে ফলের মদ) তৈরি করা হয়। জাপানি সংস্কৃতিতে উমে বসন্তের আগমনের প্রতীক এবং এর ফুল সৌন্দর্য ও অধ্যবসায়ের প্রতীক হিসেবে বিবেচিত।

07/06/2026

ওসাকায় বৃষ্টির দিনে এক হাতে ছাতা নিয়ে সাইকেল চালালে ৫,০০০ ইয়েন জরিমানা। ☔🚲

07/06/2026

আসিয়া হত্যায় আসামি এবং তার স্ত্রী উভরের মৃতুদন্ড রায় দিয়েছে বাংলাদেশে আদালত। আলহামদুলিল্লাহ

06/06/2026

জাপানের খাবার বিশ্বজুড়ে তার অনন্য স্বাদ, নান্দনিক পরিবেশন এবং স্বাস্থ্যকর উপাদানের জন্য পরিচিত। জাপানি খাদ্যসংস্কৃতিতে তাজা মাছ, শাকসবজি, সামুদ্রিক শৈবাল, সয়াবিনজাত খাবার এবং পরিমিত পরিমাণে ভাতের ব্যবহার বেশি দেখা যায়। এই কারণেই জাপানের মানুষের গড় আয়ু বিশ্বের অন্যতম সর্বোচ্চ। জাপানের খাবার শুধু সুস্বাদুই নয়, বরং এটি একটি সংস্কৃতির প্রতিফলন। খাবারের রঙ, গন্ধ, স্বাদ এবং পরিবেশনের সৌন্দর্যের মাধ্যমে জাপানিরা তাদের ঐতিহ্য ও সৌন্দর্যবোধ প্রকাশ করে। তাই জাপানি খাবারকে বলা যায় স্বাদ, স্বাস্থ্য এবং সংস্কৃতির এক অনন্য সমন্বয়…..

06/06/2026

জাপানের মাছের বাজার মানেই আ,গুন……

05/06/2026

জাপানের সবচেয়ে দামী আম হলো Taiyo no Tamago (অর্থ: “সূর্যের ডিম”)। এটি Miyazaki Prefecture-এ উৎপাদিত বিশেষ মানের আম, যা বিশ্বের সবচেয়ে দামি আমগুলোর মধ্যেও অন্যতম……..

04/06/2026

জাপানের প্ল্যাটফর্মে ট্রেন যেমন সময়ের এক মুহূর্তও এদিক-সেদিক করে না, তেমনি তাদের কর্মজীবনও চলে নিখুঁত শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার ছন্দে……

😢ফ্যামিলির জন্য অন্ধ ভক্ত ছেলেদের অবস্থা এমনই হয় 😢আমি যদি কখনো এই জাপানের মাটিতে মারা যাই তাহলে আমার লাশটা দেশে পাঠানোর...
04/06/2026

😢ফ্যামিলির জন্য অন্ধ ভক্ত ছেলেদের অবস্থা এমনই হয় 😢

আমি যদি কখনো এই জাপানের মাটিতে মারা যাই তাহলে আমার লাশটা দেশে পাঠানোর কোনো দরকার নেই।যেই টাকা দিয়ে দেশে লাশ পাঠাবেন সেই টাকাটা আমার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন হয়তোবা পরিবার কিছুটা উপকৃত হবে।জাপানের নিয়ম অনুযায়ী লাশ যেটা করা সম্ভব সেটা করবেন।

গত এপ্রিলে বাড়ি থেকে আসার পর দেনার বোঝা আমাকে পাগল বানিয়ে দিয়েছে।আমি গত দুই মাসে হেল্থ ইন্সুরেন্স পরিষোধ করেছি প্রায় ২ লক্ষ টাকা।বকেয়া বাসা ভাড়া,টিউশন ফি সহ দেশে গিয়ে বিয়ের অনুষ্ঠানে দেনা করা সহ আরো ৩ লক্ষ টাকা পরিশোধ করেছি।

জানেন এগুলো কিভাবে পরিশোধ করছি? গত দুই মাসে গড়ে দৈনিক আমি ২ ঘন্টা করেও ঘুমাই নাই।ঈদের দিন ও আমার ১৬ ঘন্টা কাজ ছিল।দেশে নিজের একটা বাড়ি করার কারণে বাবার কাছ থেকেও মানুষ কিছু টাকা পাবে।
হয়তো আমার কারণে আমার বাবাও মানুষের কাছে কথা শুনে।

এখোনো কিছু মানুষ আমার কাছ থেকে টাকা পাবে।
এতো ঝামেলার কারণে দেশে গত দুই মাস কোন টাকা পাঠাতে পারিনি।বাবা নিজের বোনাসের টাকা দিয়ে কুরবানী দিছে।আমার বাবা কি কালারের গরু দিয়া কুরবানী দিছে সেটাও আমি জানি না।

জাপানে এমন একটা ঈদ গেছে আমার বাবা-মা আমাকে একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস ও করে নাই বাবা আজকে তো জাপানে ঈদ,ঈদের নামাজ পড়ছিস? কিংবা সকালে কিছু খাইছ্স?
মনরে বুজাইলাম হয়তো জানে না আজকে যে জাপানে ঈদ।

পরে ভাবলাম কালকে বাংলাদেশে ঈদ হয়তো কালকে ফোন দিবে।সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম আমার মা বাবা কেউই আমাকে একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস ও করলো না আমি কি আজকে ঈদের দিনে এক টুকরো মাংস খাইছি কিনা! মায়ের সাথে দুই দিন আগে একটু মেজাজ গরম করে কথা বলছিলাম।যদিও তারপরের দিন আমি নিজেই ফোন দিছিলাম আম্মু আমার সাথে কথা বলে নাই।

কিন্তু বাবার সাথে তো আমার কিছুই হয়নি।কেন আমিও ছেলে।ঈদের দিন বাবা মা ফোন দিয়ে একটুখানি খোঁজ খবর নিবে।বিকেল ৫ টা থেকে তারপর দিন সকাল ৮ টা পর্যন্ত জব ছিল তাই জবে চলে গিয়েছিলাম।বাবা রাত ৯ টায় ফোন দিছিলো জবে ছিলাম তাই ধরতে পারিনি।২ ঘন্টা পর কল করলাম বাবা বললো সুন্দর মতো কুরবানী দিছে।
মাংস অনেক ভালো লাগছে।ব‍্যাস তারপর আবার কেটে দিল।তারপর থেকে আজ অবধি বাবার সাথে কথা হয়নি।

না আমি আমার বাবাকে দোষারোপ করছি না।দোষটা আমার।আমি হয়তো বাবার মন মতো করতে পারিনি তাই। আমার বাবা আমার জন্য সব কিছুই করেছে।এই যে আজকে আমি জাপানে এর অবদান আমার বাবারই। হয়তো বাবার যেই এক্সপেক্টসন ছিল সেটা আমি পূরণ করতে পারিনি।

পরে জানতে পারলাম মা কল না দেওয়ায় কারণ হলো আমি মায়ের সাথে সেদিন একটু মেজাজ গরম করে কথা বলছিলাম তাই।না এক্ষেত্রে মায়ের ও দোষ নেই।আমার মেজাজ টাই এমন।সারাদিনের কাজ ক্লাস বাসায় রান্নাবান্না,সব সামলাইতে গিয়ে একটু তেই মেজাজ গরম হয়ে যায়।

হয়তো মা কষ্ট পাইছে।গত দুই তিনদিন আমার জীবনের উপর দিয়ে কি গেছে তোমরা সেটা জানো ও না।যদি কাছে থাকতাম হয়তো এটা দেখে সহ্য করতে পারতা না।আল্লাহ আমাকে সবচেয়ে বড় শাস্তি দিছে প্রবাসী করে।আমাকে মাফ করে দিবেন।মা বাবা দের কখনো দোষ নাই ।শুধু তোমাদের অবহেলা গুলো আমি মানতে পারছি না।ভালো থাকবেন।

মা সাদিয়ারে দেখে রাখবেন।
আমার জীবনের ১০০% নিখুঁত সিদ্ধান্ত ছিল তার মতো জীবন সঙ্গীনী পাওয়া।আমার আগুন 🔥 পরিমাণ মেজাজের কাছেও সে বরফের মতো ঠান্ডা ছিলো।হয়তো আমি তার জীবনের ভুল মানুষ।
ভেবো না বউয়ের প্রশংসা করছি।হয়তো আস্তে আস্তে সেও তিক্ত হয়ে যাবে।বাবা মা তো আমায় ২৫ বছর সামলাইছে আর কতো? বাবা মায়েরও তো একটু শান্তি দরকার।

লিখেছেনঃ জাপান প্রবাসী।

এরকম গল্প আছে শত শত।বাবা-মায়ের একটু অবহেলা সন্তান কে ধ্বংস করে ফেলে এটা প্রত‍্যেক বাবা মায়ের বুঝা উচিত!

住所

Osaka, Osaka

電話番号

+8801777898304

ウェブサイト

アラート

M&J network’sがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する