03/10/2026
আমাদের ঘুম, খাওয়া-দাওয়া, দৈনন্দিন কাজ, job, পড়াশোনা—সবকিছুই যেমন আমাদের কাছে important, ঠিক তেমনভাবেই নিজের মধ্যে নৈতিকতা, নৈতিক দিকগুলো মেনে চলা, নামাজ পড়া, আর নিজের শরীরটাকেও ঠিক রাখা অনেক important।
কিন্তু এই normal একটা বিষয়কেই আমরা অনেক কঠিন করে চিন্তা করি। যেমন, gym-এ যাওয়া মানেই show off, মেয়ে পটানোর ধান্দা, মানুষকে দেখানোর চেষ্টা—এমন অনেক কিছুই আমরা নিজেরাই ধরে নিই। আসলে শরীর ঠিক রাখার জন্য যে আপনাকে শুধু gym-এই আসতে হবে, এমন কোনো কথা নেই। চাইলে বাসায়, মাঠে, রাস্তায় হাঁটাহাঁটি করে—যেকোনো জায়গাতেই নিজের জন্য একটু সময় বের করে শরীরের যত্ন নিতে পারেন।
দিন শেষে আপনার শরীর সুস্থ থাকলে আপনি অন্য সব কাজ করার আগ্রহও বেশি পাবেন। নিজের অজান্তেই একটা ভালো feeling কাজ করবে, মন ভালো থাকবে, নিজের প্রতি একটা confidence তৈরি হবে এটাই বা কম কিসের?
তাই জীবনের অন্য সব important কাজের মতো নামাজ আর নিজের শরীরের যত্ন নেওয়াকেও important দেওয়া উচিৎ । Gym হোক বা অন্য কোনোভাবে exercise করা—নিজের শরীরের জন্য সময় বের করা দরকার। আর মাথায় রাখা উচিৎ এই নামাজ আর exercise এই দুইটার কোনো alternative নেই।
শেষ পর্যন্ত ব্যাপারটা show off বা মানুষকে দেখানোর জন্য না—নিজেকে ভালো রাখার জন্য। 💪🏼