21/09/2024
কোরিয়ার দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক বাড়িঘর তলিয়ে গেছে এবং ৫০০ জনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে।
গতরাতে কোরিয়ার বেশ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু রাস্তা ও বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে।দক্ষিণ গিয়াংসাং(경상남도) প্রদেশ, বুসান এবং দক্ষিণ চ্ছুংছং(충청남도) প্রদেশের ৩৪২ টি পরিবারের ৫০৬ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বৃষ্টির ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য পুলিশ এবং দমকল কর্মীদের আগে থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।