04/03/2026
ইমাম মাহদী কখন আসবে????
যতক্ষণ এই বিশ্বে একটা বড়ো যুদ্ধ না হচ্ছে, ততক্ষণ ইমাম মাহদী আসবে না।
তিনি আসবেন ফাতিমা রাঃ এর বংশ থেকে।
তার আসল নাম মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা।।
চেহারার গড়ন হবে আমাদের নবী সাঃ এর মতো।।
তিনি দায়িত্ব নিতে চাইবেন না, দায়িত্ব না নেওয়ার জন্য তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে চলে আসবেন।।
তিনি আরবি ভাষায় কথা বলবেন।।
কাবা ঘরের হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম এর মাঝামাঝি জায়গায় মানুষ তাকে চিনে ফেলবেন।
সিরিয়া থেকে একদল লোক আসবে, ইমাম মাহদীর বিরুদ্ধে।
আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বায়দা নামক জায়গায় ধ্বসে দিবে।
এই চিহ্নই প্রমাণ করবে এটাই ইমাম মাহদী।
এরপর মুসলিমদের আর কোনো পতন নাই, আর তারা কোনোদিন মাথা নত করবে না।
ইসলামের বিজয় চলতেই থাকবে।
আল্লাহু আকবর।