25/02/2026
নরসিংদী রায়পুরা থানা ইউনিয়ন মহেশপুর 👈👈
আমাদের বেগমাবাদ থানাকান্দি দারু হাজি বাড়ির বাবুল মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো:রানা মিয়া মদিনাতে কর্মরত ছিলো। সে যেই কফিলের অধীনস্থ ছিলো ঐ কফিলের এখানে কাজ না থাকায় সে অন্য জায়গায় কাজের সন্ধানে ছিলো এবং অন্য আরেক জায়গায় সে কর্মরত ছিলো। এর ফলে তার কফিল রাগ করে তার নামে ২০হাজার রিয়ালের মা*মলা করে দেয়। গতকালকে শারীরিক অবস্থার অবনতির কারনে তার অসুস্থতা বেড়ে যাওয়ায় সে কফিলের সন্ধানে সৌদি আরবের জেদ্দা শহরে চলে আসে। জেদ্দা আসার পরেই তার নাক মুখ দিয়ে র+ক্ত বের হয়ে অ*জ্ঞান হয়ে রাস্তাতে পরে যায় তারপর তৎক্ষণাৎ বলদিয়া এবং পুলিশের সহায়তায় তাকে জেদ্দা International medical center এ ভর্তি করানো হয়। এরপর পরিক্ষা নিরিক্ষা কারর পর ডাক্তাররা জানান তার একটা কিডনি ডেমেজ হয়ে গেছে এবং শ্বাসকষ্ট আছে এবং তার ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। এখন সে খুবই গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আমাদের এলাকার যারা জেদ্দা শহরে কর্মরত আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা তাকে দয়াকরে ইকটু সহায়তা করুন। তার কফিলের সাথে যোগাযোগ করে তার মা+মলা টা মিটানোর চেষ্টা করুন। এই অবস্থায় যত কঠিন মনের মানুষই হোক না কেন হয়তো তার মায়া হবে। আমার বিশ্বাস তার কফিল তাকে এই অবস্থায় দেখলে অবশ্যই তার মায়া হবে এবং মা*মলাটা উঠিয়ে নিবে। তার বাড়িতে তার বাবা-মা কান্নাকাটি করে পাগলের মতো অবস্থা হয়ে গেছে। যারা জেদ্দা শহরে তার কাছাকাছি আছেন দয়া করে আপনারা ইকটু তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন এর বিনিময়ে আল্লাহ তায়া’লা অবশ্যই আপনাদের উওম বিনিময় দিবেন ইনশাআল্লাহ্। #নরসিংদী