Libya Probashi

Libya Probashi Welcome our Page

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃ*ত্যু, ১৮ জন ই বাংলাদেশিউত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি...
29/03/2026

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃ*ত্যু, ১৮ জন ই বাংলাদেশি

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃ*ত্যু হয়েছে। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, নি/হতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে।

এদিকে, নি*হত হওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকদের ম*রদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট—সব মিলিয়ে চরম ক্লান্তিতে ২২ জনের মৃ*ত্যু হয়।

24/03/2026

লিবিয়া থেকে ইতালি

23/03/2026

ইয়া আল্লাহ

19/03/2026

লিবিয়া সাগরের মাঝখানে।

19/03/2026

ইতালি পৌঁছে গেছে।

19/03/2026

লিবিয়া সাগরে

শেয়ার করে সহযোগিতা করুন।
17/03/2026

শেয়ার করে সহযোগিতা করুন।

গতকাল সৌদি আরবে মি** সাইল হাম** লায় দুই প্রবাসী নি** হত হয়েছেন,আল্লাহ তাদেরকে বেহশত দান করুন আমিন। একজন আমাদের এলাকার ...
10/03/2026

গতকাল সৌদি আরবে মি** সাইল হাম** লায় দুই প্রবাসী নি** হত হয়েছেন,আল্লাহ তাদেরকে বেহশত দান করুন আমিন। একজন আমাদের এলাকার অন্যজন টাঙ্গাইল এলাকার।

08/03/2026

লিবিয়া টু ইতালি।

08/03/2026

এটা ভাইটার স্বপ্ন ছিলো।

নিউজ 06/03/2026,আজকে ৮৫,জনকে আ*টক করেছে লিবিয়া কোচগাঁট।  জেনারেল কমান্ডের উপকূল নিরাপত্তা যন্ত্র, আজ ভোরে, 85 জন অ**বৈধ ...
07/03/2026

নিউজ 06/03/2026,আজকে ৮৫,জনকে আ*টক করেছে লিবিয়া কোচগাঁট।
জেনারেল কমান্ডের উপকূল নিরাপত্তা যন্ত্র, আজ ভোরে, 85 জন অ**বৈধ অভিবাসীদের উদ্ধার করেছে যারা সার্ট থেকে 60 মাইল উত্তরে একটি গাড়ি স্ব-লোড করছিল।

 #শেষ চিঠির অপেক্ষায়রাত তখন দুইটা। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে বাইরে। আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, ঠিক যেমনটা ও পছন্দ...
07/03/2026

#শেষ চিঠির অপেক্ষায়
রাত তখন দুইটা। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে বাইরে। আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, ঠিক যেমনটা ও পছন্দ করত। হঠাৎ ফোনের নোটিফিকেশন বেজে উঠল। একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ— "আজ ওর শেষ বিদায়ে আসতে পারলি না?"
মাথাটা মুহূর্তের জন্য ঘুরে গেল। মোবাইলটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। কয়েক মাস আগেই তো কথা হয়েছিল, বলেছিল— "আমি আসব, সব ঠিক হয়ে যাবে।" আমি অপেক্ষায় ছিলাম। অথচ আজ জানলাম, সেই প্রতীক্ষার কোনো মানেই নেই।
আমি আবার ডায়েরিটা খুললাম। ওর শেষ লেখাটা সেখানে জ্বলজ্বল করছে: "মানুষ ম*রে যায় না, শুধু তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আমাদের রোজ একটু একটু করে মেরে ফেলে। আমি যাচ্ছি, কিন্তু তোকে ভালোবেসে যাওয়ার অধিকারটুকু আমি সঙ্গে নিয়ে যাচ্ছি।"
এখন বাইরে বৃষ্টি থামলেও, বুকের ভেতরের ঝড়টা বোধহয় কখনোই থামবে না। আমরা মানুষগুলো কত অদ্ভুত, না? জীবিত থাকতে যে মানুষটার গুরুত্ব বুঝি না, সে হারিয়ে গেলেই তাকে পাওয়ার জন্য পৃথিবী উল্টে দিতে ইচ্ছে হয়। কিন্তু তখন আর কিছুই করার থাকে না।
এখন শুধু আছে কয়েকটা স্মৃতি, আর শেষ না হওয়া কিছু কথার দীর্ঘশ্বাস।

Address

Benghazi
58807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Libya Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share