The.islamic.information

The.islamic.information Follow Me

22/04/2025

আমি দৌড়াচ্ছি এক- অসমাপ্ত
চাহিদার পিছনে..!

22/04/2025

তোমারে এক নজর দেখতে পারলে
আমার ক্ষুধার্ত নয়নের তৃষ্ণা ফুরাইয়া জাইতো প্রিয়..!!

21/04/2025

বয়স হলেই চুল দাড়ি পাকে
এই কথাটা আমি আর এখন বিশ্বাস করি না

আপনি করেন..!

With Eva's Life Lens – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
04/04/2025

With Eva's Life Lens – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

13/01/2025

পাসপোর্ট সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন ও তার উত্তর
প্রশ্ন-১ নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয়?
উত্তরঃ নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্রাদি (Documents) দূতাবাসে জমা দিতে হবেঃ
১। পূরণকৃত আবেদন পত্র (http://passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_Correction.pdf)
২।বর্তমান পাসপোর্ট
৩। বর্তমান পাসপোর্ট না থাকলে পুলিশ রিপোর্ট জমা দিতে হবে।
৪। বর্তমান পাসপোর্টের ফটোকপি
৫। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন-এর ফটোকপি
৬। ১টি পাসপোর্ট সাইজ ফটো এবং
৭। পাসপোর্ট ফি বাবদ ১১০ মার্কিন ডলার

প্রশ্ন-২ নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিইস্যু করার ফর্ম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ ১। বর্তমান পাসপোর্টটি যদি হাতে লেখা পাসপোর্ট হয়ে থাকে তাহলে নিম্নবর্ণিত
লিঙ্ক থেকে নতুন পাসপোর্ট করার ফর্ম ডাউনলোড করা যাবে। http://dip.gov.bd/
২। বর্তমান পাসপোর্টটি যদি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) হয়ে থাকে তাহলে নিম্নবর্ণিত
লিঙ্ক থেকে পাসপোর্ট-ফর্ম ডাউনলোড করা যাবে। http://dip.gov.bd/ফরম সমূহ/রি-
ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন আবেদন ফরম

প্রশ্ন-৩ বর্তমান পাসপোর্টটি পাওয়া না গেলে কিভাবে নতুন পাসপোর্ট করা যাবে?
উত্তরঃ বর্তমান পাসপোর্ট পাওয়া না গেলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে নতুন পাসপোর্ট
করা যাবেঃ
১। নিজে অথবা বর্তমান কোম্পানি/মালিক/প্রতিনিধিকে মালদ্বীপ পুলিশ স্টেশন থেকে পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে হবে
২। উক্ত পুলিশ রিপোর্টটি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্তৃক বাংলাদেশ দূতাবাসে ইমেইল
করতে হবে।
৩। উক্ত পুলিশ রিপোর্ট দূতাবাসে জমা দিলে পর্যবেক্ষণ (verification) করে সঠিক পাওয়া গেলে দূতাবাস কর্তৃক নতুন পাসপোর্ট issue করা হবে। এক্ষেত্রে নিম্নলিখিত
কাগজপত্রাদি (Documents) দূতাবাসে জমা দিতে হবেঃ
৪। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন-এর ফটোকপি
৫। ১টি পাসপোর্ট সাইজ ছবি এবং
৬। পাসপোর্ট ফি বাবদ ১১০ মার্কিন ডলার

প্রশ্ন-৪ নতুন পাসপোর্ট কত দিনের মধ্যে পাওয়া যায়?
উত্তরঃ মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট প্রিন্ট করা হয়না। বাংলাদেশ থেকে
পাসপোর্ট পাঠানোর তারিখ-এর ব্যাপারেও কোন অগ্রিম তথ্য দূতাবাসে থাকেনা। বাংলাদেশ থেকে পাসপোর্টসমূহ গ্রহণ করা মাত্র বাংলাদেশ দূতাবাসের page-এ গ্রহণকৃত পাসপোর্টসমূহের লিস্ট আপলোড করা হয়। এক্ষেত্রে নতুন পাসপোর্ট গ্রহণের জন্য অপেক্ষমান সকলকে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের page-এর পোস্টসমূহ নিয়মিতভাবে দেখার অনুরোধ করা হলো।

প্রশ্ন-৫ নতুন পাসপোর্ট-এ কি নিজের নাম/পিতার নাম/মাতার নাম বা জন্ম তারিখ পরিবর্তন করা যায়?
উত্তরঃ পাসপোর্ট-এ নিজের নাম/পিতার নাম/মাতার নাম বা জন্ম তারিখ-এ কোন প্রকার পরিবর্তন করা বাঞ্ছনীয় নয় কারণ সেক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট-এর গ্রহণযোগ্যতা কমে যায় এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

প্রশ্ন-৬ পাসপোর্ট-এর মেয়াদ না থাকলে কি পাসপোর্ট করা যায়। সর্বনিম্ন কতদিন মেয়াদ থাকলে নতুন পাসপোর্ট এর আবেদন করতে হবে?
উত্তরঃ পাসপোর্টের মেয়াদ না থাকলেও নতুন পাসপোর্ট-এর জন্য আবেদন করা যাবে। তবে মেয়াদ উত্তীর্ণের চার মাস আগে নতুন পাসপোর্ট-এর জন্য আবেদন করা উত্তম।

প্রশ্ন-৭ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের সঙ্গে বর্তমান পাসপোর্টের তথ্য মিল
থাকতে হবে?
উত্তরঃ জন্ম নিবন্ধন বা জাতিয় পরিচয় পত্রের সঙ্গে বর্তমান পাসপোর্টের তথ্য মিল থাকা আবশ্যক ও বাঞ্ছনীয়।

30/12/2024

Address

Hulhumale
Male

Alerts

Be the first to know and let us send you an email when The.islamic.information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share