24/06/2026
মালদ্বীপে সরকারি ব্যাংকের শাখা স্থাপন ও রেমিট্যান্স প্রেরণে ন্যায্য বিনিময় মূল্য নিশ্চিতকরণ প্রসঙ্গে জরুরি আবেদন।
বরাবর,
গভর্নর,
বাংলাদেশ ব্যাংক, ঢাকা।
সদয় অবগতির জন্য অনুলিপি:
সচিব,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ঢাকা।
মহোদয়,
আমরা মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসী। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে, মালদ্বীপে আমাদের রেমিট্যান্স প্রেরণের জন্য কোনো সরকারি ব্যাংকের সরাসরি কার্যক্রম না থাকায় আমরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।
বর্তমান বাজার দরে ১ মালদ্বীপিয়ান রুপিয়া (MVR) প্রায় ৭.৯৪ বাংলাদেশি টাকার সমান। কিন্তু ব্যাংকিং চ্যানেলের অনুপস্থিতি এবং ডিজিটাল মাধ্যমের সীমাবদ্ধতার কারণে আমরা প্রতি রুপিয়া মাত্র ৫.৯৪ টাকা পাচ্ছি। এই বিশাল বিনিময় হার বৈষম্যের কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন এবং অনেকে বাধ্য হয়ে হুন্ডির মতো অনানুষ্ঠানিক ও ঝুঁকিপূর্ণ পথে টাকা পাঠাচ্ছেন।
আমরা দেশপ্রেম থেকে সব সময় বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। এমতাবস্থায়, প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং হুন্ডি প্রতিরোধে আমরা আপনার নিকট সবিনয় অনুরোধ জানাচ্ছি:
১. মালদ্বীপে দ্রুত সোনালী, অগ্রণী বা অন্য কোনো সরকারি ব্যাংকের শাখা বা প্রতিনিধি বুথ স্থাপন করা হোক।
২. রেমিট্যান্সের ন্যায্য বিনিময় মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক যেন কার্যকর নীতিমালা বা সরাসরি ব্যাংকিং সেবার উদ্যোগ গ্রহণ করে।
আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেন হুন্ডির মাধ্যমে নয়, বরং সরাসরি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোঃ নাজিম হাওলাদার
মোঃ জাহিদ । মোঃ ওবায়দুল। মোঃ জাফর। মোঃ আলামিন। মোঃ নুর আমিন। মোঃ এরশাদ। মোঃ বিপ্লব। মোঃ শামীম। মোঃ জুয়েল। মোঃ শরিফ এরকম অনেক মানুষ আছে যা শত হাজারের বেশি মানুষ আছে
মোবাইল নম্বর: 7356231
ইমেইল: [email protected]