Ahsan’s theory

Ahsan’s theory Only speak through evidence and logic.

“যদি”—আহসান হাবিব যদি বিরহ নাই-বা কাটে,যদি সুখ নাই-বা কাছে ডাকে,যদি প্রিয়তমা নাই-বা নসিবে,যদি ভালোবাসা নাই-বা আসে,তবে ম...
28/07/2026

“যদি”
—আহসান হাবিব

যদি বিরহ নাই-বা কাটে,
যদি সুখ নাই-বা কাছে ডাকে,
যদি প্রিয়তমা নাই-বা নসিবে,
যদি ভালোবাসা নাই-বা আসে,
তবে মৃত্যু আসুক; শিশিরভেজা ভোরে আমি অকুণ্ঠ ভালোবাসায় তাঁকে আলিঙ্গন করে নেব।

যদি সুদিন নাই-বা আসে,
যদি সচ্ছলতা নাই-বা আপন করে,
যদি বাড়ি ফেরা নাই-বা কপালে থাকে,
যদি পরিবারের দেখা নাই-বা জোটে,
তবে অস্তিত্ব বিলীন হোক; স্মৃতির পাতা থেকে আমি মুছে যাব।

যদি বুকভরা হাহাকার নাই-বা কমে,
যদি লাঞ্ছনার বোঝা আজীবনই রবে,
যদি অভাগার কপাল আজীবনই পোড়ে,
যদি স্বর্গবিলাস কভু না হয় জীবনে,
তবে আমাকে ভুলে যাও—ভুলে যেতে দাও; আমি থাকতে চাই না আর মরীচিকার মানচিত্রে।

25/07/2026

মূহুর্তের ঘৃনায় আমরা দীর্ঘদিনের সম্পর্ক ভুলে যাই

- এডগার এলেন পো

কবিতা পুরুষকে বলে পুরুষ দেহের পাগল?দিন শেষে খোঁজে যৌনতা!কৃত্রিম সভ্যতায় পুরুষ সেই কুখ্যাত খলনায়ক;টিকে থাকার লড়াইয়ে ম...
24/07/2026

কবিতা
পুরুষ

কে বলে পুরুষ দেহের পাগল?
দিন শেষে খোঁজে যৌনতা!
কৃত্রিম সভ্যতায় পুরুষ সেই কুখ্যাত খলনায়ক;
টিকে থাকার লড়াইয়ে মানচিত্রজুড়ে যে নিজেকেই ধ্বংস করে,
দিন শেষে খুঁজে ফেরে একটুকরো আঁচলের উষ্ণতা।
হোক সে মাতা, বোন কিংবা প্রিয়তমা—তোমাদের কোলেই মাথা রেখে পুরুষের হাজার বছরের সুখ খোঁজা।
কে বলে পুরুষ দিন শেষে খোঁজে যৌনতা?

🤍🥰
23/07/2026

🤍🥰

🤍
22/07/2026

🤍

যে নিজের নফসকে অবহেলা করে; সে নিজের উপর সবচেয়ে বড় জুলুম করে।
20/07/2026

যে নিজের নফসকে অবহেলা করে; সে নিজের উপর সবচেয়ে বড় জুলুম করে।

20/07/2026

মানুষ কেন আপনাকে অবহেলা করে?
—বিখ্যাত দার্শনিক
সক্রেটিসের থিওরি।
Ahsan’s Theory

19/07/2026

কেন অনেক মেধাবী মানুষও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে?

কারণ আত্মবিশ্বাস শুধু প্রতিভা থেকে আসে না, বরং নিজের সম্পর্কে আপনি কী বিশ্বাস করেন—সেখান থেকেই আসে।

অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই।
❌ অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি।
❌ নিজের অতীতের ভুল আঁকড়ে ধরে থাকি।
❌ আল্লাহর দেওয়া যোগ্যতাকে ছোট মনে করি।

মুসলিম মনীষী ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন:

“যে ব্যক্তি নিজের নফসকে অবহেলা করে, সে নিজের সবচেয়ে বড় ক্ষতি করে।”

আর আল্লাহ তাআলা বলেন:

“তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখ করো না; যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী।”
— সূরা আলে ইমরান, ৩:১৩৯

মনে রাখবেন,
আত্মবিশ্বাস অহংকার নয়।
বরং আল্লাহর দেওয়া ক্ষমতার সঠিক মূল্যায়ন করা এবং তাঁর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার নামই প্রকৃত আত্মবিশ্বাস।

#ইসলামিক_প্রেরণা #মনোবিজ্ঞান

18/07/2026

রাগ হলো আপনার সবচেয়ে বড় শত্রু

আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”— ...
18/07/2026

আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”
— সূরা আল-বাকারা, ২:১৫৫

Address

Male

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan’s theory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share