Problems solve

Problems solve I do what I love, and I am very happy with that, Alhamdulillah.

25/03/2025

এভাবে ভালোবাসা হয় না, জানো তো?
ছেড়েও যেন ছাড়ো না, আবার শক্ত করেও ধরো না।
আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে! নির্ঘুম রাতে বেলকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহুক পাখির। ওরা কান্নার সুরে চিৎকার করে, সারারাত ঘুমায় না।

অথচ তুমি?
আমি ভালো নেই জেনেও দিব্যি আমায় ছাড়া থাকো। দুচোখের তোমার বিভোর ঘুম। অন্তত এইসব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে, দাওনি। আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি।

22/03/2025

সময়কে সময় দেওয়া জরুরী মানুষের কথায় অস্থির হয়ে লাভ নাই মানুষ জানে না আপনে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ওরা আপনার পরিস্থিতি বুঝবে না কিন্তু আপনে জানেন, আপনে বুঝেন তাই নিজের জন্য যা ভালো মনে হয় তাই করা উচিত, যা বুঝে উঠে পারছেন না, তার জন্য ধৈর্য্য ধরা উচিত সময়ই বলে দিবে কখন কি করা উচিৎ আর উচিৎ না.!

21/03/2025

দূরে থেকে লাভ কী হয় ,বলো..
বড়জোর দুঃখই তো পাই, এর চাইতে বেশি কিছু? অথচ কাছাকাছি থাকলেই মূহুর্ত হতো অমায়িক, আনন্দঘন মুহূর্তে চাইলেই তোমায় দুচোখ ভরে দেখা যেত, ছোঁয়া যেত, যা খুশি বলা যেত।

অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে কী লাভ? বলো..
সেই তো উন্মুখ হয়ে থাকি তোমায় কাছে পেতে। আদরে আদরে অভিমান ভেঙ্গে দিলেই কিন্তু যন্ত্রণা হয় না। তুমি কাছে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলেই আমি উন্মাদ হয়ে যাই৷ এসব বিচ্ছিরি অভিমান, যন্ত্রণা তুমি কাছে থাকলেই দূর হয়।

ভালোবেসে দূরে থেকে কি লাভ? বলো তো...
সময় কি থেমে থাকে? বয়স আর সময় দেদারসে চলে যায়! তোমাকে যখন কাছে পেতে ইচ্ছে করে, ঠিক তখনই পেলে কী মন্দ হয়? ভালোবাসা স্পর্শ চায়, নরম তুলতুলে স্পর্শ। মন আর শরীর টের না পেলে, ভালোবেসে কি লাভ?

জীবন কি খুব আহামরি বড়ো?
ছোট্ট এ জীবনে শেষ নিঃশ্বাস অবধি তুমি কাছে থাকলে–পাশে থাকলে কী এমন ক্ষতি হয়? জানি সবসময়, সবকিছু সম্ভব হয় না। তবে ভালোবেসে সবকিছুই সম্ভব করে নেয়াটাই তো বড় চ্যালেঞ্জ।

এই যে এত হাহাকার, দুঃখের দিনে একা থাকার যন্ত্রণা, কথা জমে বুকের ভেতর ব্যথার পাহাড়, সবকিছুই তো তুমি কাছে থাকলেই দূর হতো। এক আকাশ সমান ভালোবেসে কাছে না পাওয়ার যন্ত্রণা মানুষকে ভীষণ ভোগায়, তার চাইতে বেশি ভোগায় মানুষটাকে খুব কাছে থেকে দুচোখ ভরে দেখতে না পারার অসুখে!

দূরে থেকে ভালোবাসাকে জয় করেছে কে, কবে?
ভালোবাসলে কাছে আসতে হয়, ভীষণ রকম কান্না পেলে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হয়। নরম, তুলতুলে স্পর্শ দিয়ে সব ব্যথা নিরাময় করতে হয়। তুমি তো দূরে থাকো, আর আমি আজন্ম এই ব্যামো নিয়ে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করার বৃথা চেষ্টা করে যাই! তোমার আমার এত দূরত্বের কারণে পৃথিবীর কোনো পথ্যই অসুখ সারাতে পারে না!

21/03/2025

সত্যি বলা আর সু পথে চলা লোক গুলাই
কেই মানুষ বেশি ঠকায়
তাদের

18/03/2025

টেনশান কে না বলুন
সামনের পথ টা সহজ হয়ে যাবে

18/03/2025

মন ভালো রাখতে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে
পজেটিভ থাকার চেষ্টা করুন
যে কোনো সমস্যার সমাধান সহজেই
পেয়ে যাবেন

16/03/2025

প্রসঙ্গ যখন ড: ইউনুছ
সুযোগ পেলেই আমরা ড. ইউনুসকে শূলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবানে জর্জরিত করি ।যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ৭মাসে ২০০'র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরী।

- এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

- স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে।

-এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা।

- সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷ তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান ! ভাবতে পারেন?

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে যে কারো জন্য এসে ঠিক করতে ঘাম ছুটে যেতো। পারতো কিনা সেটা নিয়েও ঢের সন্দেহ আছে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে।

ইউনুস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে। তারপরও অনেক কিছু করছে এবং করবে।

প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোন ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারিনি।
আপনার সাথে তুলনা তো নয়ই।

বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।
কপি:মোঃ সারজিস আলম।

16/03/2025

যারা লেখা পড়তে ভালো বাসেন
সামনে কোনো নোটিফিকেশন আসলে পুরা টা পড়েন
তারাই লাইক দিয়ে যুক্ত থাকুন

13/03/2025

মনে হচ্ছে দেশটার আসল রূপ ফিরে পেয়েছে
কারণ সবাই নিজের মতন করে মন্তব্য করতে পাচ্ছে
এইটাতো হওয়ার কথা ছিল
দেশটা যে গণতান্ত্রিক দেশ

13/03/2025

মোবাইলের আসক্তি থেকে নিজেকে
দুর রাখার কিছু গুরুত্ব পূর্ণ টিপস:
# মোবাইলের নোটিফিকেশন কমিয়ে ফেলুন
# ঘুমানোর সময় মোবাইলে বেশিক্ষণ সময় না দিয়ে মোবাইল থেকে যত টা সম্বব দূরে থাকার চেষ্টা করতে হবে
# মাঝে মধ্য মোবাইলের কাজ ডেক্সটপ বা ল্যাপটপে করতে হবে
# মোবাইল ঘরে রেখে বাইরে বেরিয়ে কিছু সময় প্রকৃতির সাথে সময় কাটানোর অভ্যাস তৈরি করতে হবে
#সোস্যাল সাইট থেকে যত টা সম্বব দূরে থাকতে হবে

12/03/2025

বাংলাদেশের এই পরিস্থিতিতে
সবার ঐক্য বদ্ধ থাকা টা
খুব বেশি প্রয়োজন
দেশটা আমাদের সবার
কে সরকার আইলো কে গেলো
সেইটা বড় কথা না
দেশের নাগরিকরা যদি একসাথে সারি বিদ্ধ
ভাবে চলতে পারে তাহলে দেশে এত আহ জারি
ধর্ষণ খুন এর মতন অরুচি কর
ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্বব

11/03/2025

গতকাল কি করছেন সেইটা নিয়ে পরে না থেকে গত কালের থেকে আজকে কিভাবে বেটার করা যায়
সেই টা নিয়ে ভাবুন
নিজেকে একটু একটু করে সফলতার চূড়ায় নিজে যান

Address

Kampong Klang Gates Bharu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Problems solve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share