Frypan by Tushin

Frypan by Tushin Cooking made easy and fun

Thank you for being a part of Frypan Family. please subscribe here for mo

20/04/2025
One of my favourite picture took by me!  ❤️
08/11/2024

One of my favourite picture took by me! ❤️

08/11/2024

বিফ শিক কাবাব
Recipe in video 👇
https://youtu.be/oMGc2nBynoI

কনোরকম ঝামেলা ছাড়া চুলাতেই যদি সম্ভব হয় শিক বানানো,তাহলে কিনে খাওয়ার তো দরকার ই নেই।একদম রেগুলার চুলায় সিম্পল সব হাতের কাছে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইল বিফ শিক কাবাব। 😍😍😍

উপকরণ ঃ
-৫০০ গরুর কিমা (২০% ফ্যাট থাকতে হবে)
-১ টি মাঝারি সাইজের পেয়াজ কুচি
-১.২ টেবিল চামচ আদা রশুন বাটা
-১ টেবিল চামচ লাল মরিচের গুড়ো
-১/২ চা চামচ হলুদ গুড়ো
-১ টেবিল চামচ গরম মশলার গুড়ো
-২ টেবিল চামচের মত ধনেপাতা কুচি
-২ টেবিল চামচ পুদিনা পাতা কুচি
-১ টেবিল চামচ লেবুর রস
-১ টেবিল চামচ ঘি/বাটার
-লবন স্বাদমতো

শিক কাবাব স্পেশাল মসলা
-১ টেবিল চামচ আস্ত ধনে
-১ টেবিল চামচ আস্ত জিরা
-২ টি শুকনো মরিচ
-এগুলোকে চুলায় টেলে নিয়ে গুড়ো করে নিয়ে মেরিনেশন এর সাথে মিশাতে হবে।

প্রস্তুতি প্রনালী ঃ

-সব কিছু একসাথে মিশিয়ে ফ্রিজ এ রাখতে হবে ২০-৩০ মিনিটের মত

-শাশলিক এর কাঠি ১০ মিনিট ভিজিয়ে প্রিপেয়ার করে নিতে হবে কাবাবের জন্য। শুকনা কাঠি পুরে যাবার সম্ভাবনা থাকে।

-ফ্রিজ থেকে বের করে চেপে কাঠিতে স্টিক করে নিতে হবে, শিক কাবাব এর শেপ এ।

-এরপর চুলায় দেবার আগে আরো কিছুক্ষন ফ্রিজ এ রেখে নিলে ভালো, তাহলে কাবাব গুলো সহজে ভেঙে যাবেনা।

-নন্সটিক প্যান এ তেল বা বাটার ব্রাশ করে মিডিয়াম আচে ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে কাবাব গুলো ভেজে নিতে হবে।ভাজার সময় যে জুস গুলো বের হবে সেগুলো অনবরত কাবাবের উপর দিয়ে ব্রেসিং করে নিতে হবে, তাতে কাবাব সহজে ড্রাই হয়না।ভিতরে অনেক বেশি জুসি থাকে।

নান,পরোটা,রায়তা কিংবা কিছু গ্রিল ভেজিটেবল এর সাথে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেলো একদম রেস্টুরেন্ট স্টাইল বিফ শিক কাবাব।

04/11/2024
16/09/2024

Not your regular garlic sauce, but this Garlic sauce mayo fusion recipe comes with different dimensions of flavor with a rich and creamy texture that could compliment an array of snacks, appetizers, kebabs or even be used as bread spread!

Take your pick, dip away and enjoy! ♥️

Recipe:

Ingredients:
1 egg
2-3 cloves garlic
2 green chillies
1 tsp mustard
1 tsp white pepper
1/2 tsp salt
1 tbsp white vinegar
1 cup oil

Method:

Put all of the ingredients and only 1/3 cup of the oil in a blender and blend until mixed. Gradually keep adding the oil, 1/3 cup at a time, and blend after every addition until the garlic sauce gets thick and creamy. Scrape the sides of the blender to make sure no chunks remain.

** This garlic sauce will be slightly grainy. For a smoother garlic sauce, used mashed mustard seeds and finely ground black pepper.

** Store in an air tight jar, preferably glass jar.

** Can be stored outside for 2-3 days, since added vinegar acts as a preservative
A must try recipe!

16/09/2024

চটদলদি ২ পদ

রামেন নুডুলস

রেসিপি ও ছবি : মেঘলা ইসলাম সাম্মি

উপকরণ: মুরগির বুকের মাংস ১টি, নুডুলস ছোট ১ প্যাকেট, চিকেন স্টক ১ কাপ, আদাকুচি ৩-৪ টুকরা, রসুনছেঁচা ২ কোয়া, সয়া সস ১ টেবিল-চামচ, মেগি মসলা আধা চা-চামচ, গোলমরিচের গুড়া আধা চা-চামচ, তেল ২ চা-চামচ, চিলি ফ্লেক্স সামান্য
পরিবেশনের জন্য: মুরগির মাংস(সিজনিং করা), গাজর ১ মুঠ ( লম্বা চিকন করে কাটা), সিদ্ধ ডিম ১টি (খোসা ছাড়িয়ে দুভাগ করা), পেঁয়াজপাতা কুচি ১ কাপ, চিংড়ি ৪-৫ টা (লবন দিয়ে ভেজে নেওয়া),স্প্রাউটস ১/২ কাপ, তিল সামান্য (ভেজে নেওয়া)

মুরগির মাংস সিজনিং’য়ের জন্য : মুরগির বুকের মাংস ১ টুকরা, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লালমরিচের গুঁড়া আধা চা-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, ভিনেগার ১ টেবিল-চামচ, লবণ স্বাদ মতো, চিনি আধা চা-চামচ

পদ্ধতি: একটি পাতিলে ৪ কাপের মতো পানিতে আদা ও রসুন কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে পানি ফুটে উঠলে মুরগির মাংস দিয়ে ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপর মুরগির মাংস তুলে আলাদা করে রাখতে হবে। এই মুরগির মাংস সিদ্ধ করা পানিটা অথবা স্টকটা ছেঁকে চুলায় বসিয়ে সয়া সস, তেল, ম্যাগি মসলা দিয়ে বলক তুলে নামিয়ে ঠেকে রাখুন। এরপর নুডুলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। ডিম সিদ্ধ করে খোঁসা ছাড়িয়ে নিতে হবে। সিদ্ধ মুরগির সঙ্গে সিজনিং’য়ের সব মসলা মাখিয়ে নিতে হবে। তারপর প্যানে অল্প তেল গরম করে মাংস হালকা ভেজে টুকরা করে নিতে হবে। পরিবেশন বাটিতে নুডুলস দিয়ে আগেই তৈরি করা স্টক ঢেলে দিতে হবে তারপর একে একে সিদ্ধডিম, টুকরা করা মুরগি, ভাজা চিংড়ি, পেঁয়াজপাতা কুচি, গাজরকুচি, স্প্রাউটস, তিল ও চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম পরিবেশন করুন।

চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং

রেসিপি ও ছবি : তুশিন পিউ

উপকরণ : ৪ টেবিল চামচ বাঁশমতি চাল অথবা ৪ টেবিল চামচ চিনিগুড়া চাল।
চিকেন প্রিপারেশনের জন্য: ২০০ গ্রাম মুরগি, অর্ধেক পেঁয়াজ, কিছু স্প্রিং অনিয়ন, ১টি সবুজ এবং ১টি লাল মরিচ, সয়া সস -১ চামচ, ১ চামচ লেবুর রস, ১ চামচ সাদা মরিচ, ২ চামচ কর্ন ফ্লাওয়ার, লবন-স্বাদ অনুযায়ী।
প্রণালি : সব উপকরণ একসাথে মিশিয়ে নিন, মুরগির বল তৈরি করুন, ভাতের সাথে কোট করুন, তাদের ১৫-১৮ মিনিটের জন্য বাষ্প করে সেদ্ধ করে নিন।
সস তৈরিতে যা প্রয়োজন: ২ চামচ সয়া সস, ১.৫ চামচ সাদা ভিনেগার, ৩/৪ চামচ মরিচ তেল (চিলি ফ্লেক্স, গরম মশালার পাউডার, লবন বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে সামান্য তেল এ মিশিয়ে) ব্যবহার করুন, ১ চামচ চিনি, স্প্রিং অনিয়ন, ১ চামচ মরিচ ফ্লেক্স, আধা কাপ জল

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frypan by Tushin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category