Mahbub Afroz

Mahbub Afroz This is our page. We love to experience new cultures and go on adventures. We want you to be a part of our daily life!

All contents of this page are protected by copyright. The materials on this page can not be modified, distributed, posted or transmitted without the prior written consent of us. Visitors to this channel may not download or re-upload anything on this channel except merely to view, comment and share. Legal action will be taken if any content of this page or copyright of Mahbub Afroz is used without

permission. Sponsor and Business Inquiries:
page: https://www.facebook.com/MahbubAfrozLifeStyle
Facebook ID: https://www.facebook.com/mahbubhasan0507
YouTube: https://www.youtube.com/
Email: [email protected]

22/04/2026

আহা কি ঝাঁজ !!!

21/04/2026

৯০ টাকার এর শরবত ২৪০ টাকা দিয়ে কিনলাম🤔

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সবচেয়ে হট প্লেস বুকিত বিনতাং। রাত নামলেই আলো আর জীবনের অন্যরকম এক ছন্দে ভরে ওঠে এই শহর ✨
21/04/2026

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সবচেয়ে হট প্লেস বুকিত বিনতাং। রাত নামলেই আলো আর জীবনের অন্যরকম এক ছন্দে ভরে ওঠে এই শহর ✨

20/04/2026

একেবারে রিফ্রেশিং❤️

18/04/2026

মালয়েশিয়ার রঙ্গিন দুনিয়া দেখুন || Malaysia Nightlife Bukit Bintang || Kuala Lumpur Nightlife Malaysia

17/04/2026

মালয়েশিয়ায় ৪৬ তলায় মেঘ এখন আমাদের বাসার স্থায়ী অতিথি! ☁️🔥

এইটা মালয়েশিয়ান একটি জনপ্রিয় খাবারের আইটেম। এটার নাম কি কেউ বলতে পারেন?
16/04/2026

এইটা মালয়েশিয়ান একটি জনপ্রিয় খাবারের আইটেম। এটার নাম কি কেউ বলতে পারেন?

শুভ নববর্ষ! 🌸পহেলা বৈশাখের এই নতুন সূচনায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট আর হতাশা ...
14/04/2026

শুভ নববর্ষ! 🌸
পহেলা বৈশাখের এই নতুন সূচনায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট আর হতাশা পেছনে ফেলে নতুন বছরটি হোক আনন্দ, শান্তি আর সাফল্যে ভরপুর।
শুভ হোক সবার নতুন বছর।

13/04/2026

মালয়েশিয়ায় সব কিছু বিশ্বাস করলেও আবহাওয়াকে কখনো বিশ্বাস করবেন না!

আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া ঘুরে নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কথা শেয়ার করছি, যা ভবিষ্যতে যারা আসার পরিকল্পনা ক...
12/04/2026

আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া ঘুরে নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কথা শেয়ার করছি, যা ভবিষ্যতে যারা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য কাজে লাগতে পারে। প্রথমত, মালয়েশিয়া একটি খুবই পরিষ্কার ও সুশৃঙ্খল দেশ। বিশেষ করে কুয়ালালামপুর শহরটি অনেক বেশি আধুনিক। রাস্তা-ঘাট, ট্রাফিক সিস্টেম এবং পাবলিক ট্রান্সপোর্ট সবকিছুই খুব ভালোভাবে মেইনটেইন করা। MRT, LRT এবং Monorail ব্যবহারের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায় খুব সহজেই।
খাবারের দিক থেকে এখানে লোকাল খাবার যেমন নাসি লেমাক, রোটি চানাই বেশ জনপ্রিয় এবং স্বাদও ভালো। তবে যারা বাংলাদেশি খাবারের সাথে অভ্যস্ত, তাদের জন্যও অনেক রেস্টুরেন্ট পাওয়া যায়। তবে ট্যুরিস্ট এলাকাগুলোতে খাবারের দাম কিছুটা বেশি মনে হতে পারে। খরচের দিক দিয়ে মালয়েশিয়াকে মিডরেঞ্জ এর বলা যায়, আবার খুব সস্তাও না, না আবার অতিরিক্ত ব্যয়বহুল। পরিকল্পনা করে চললে হোটেল, খাবার এবং যাতায়াত সবকিছুই সহজে ম্যানেজ করা সম্ভব।
নিরাপত্তার দিক থেকেও দেশটি মোটামুটি ভালো, তবে রাতে নির্জন এলাকায় চলাফেরা করলে একটু সতর্ক থাকা উচিত এবং নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিজের দায়িত্বে রাখা জরুরি। অনেকেই ইমিগ্রেশন নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কিন্তু ডকুমেন্ট ঠিক থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না। রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং পর্যাপ্ত ডলার থাকলে পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে যায়।
সব মিলিয়ে, মালয়েশিয়া ভ্রমণের জন্য একটি ভালো গন্তব্য। বিশেষ করে যারা প্রথমবার বিদেশ ভ্রমণ করতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন। আধুনিক শহর এবং প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর একটি সমন্বয় এখানে পাওয়া যায়। আপনি যদি মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করেন বা কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

থাইল্যান্ডের ভিসা এখন পেতে অনেক সময় লাগছে। এই নিয়ে আমরা সহজেই বিভিন্ন সময়ে সরকারের দিকে আঙুল তুলি। কিন্তু বাস্তবতা একটু ...
11/04/2026

থাইল্যান্ডের ভিসা এখন পেতে অনেক সময় লাগছে। এই নিয়ে আমরা সহজেই বিভিন্ন সময়ে সরকারের দিকে আঙুল তুলি। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন দিকেও তাকাতে বলে।

গতকালই খবর এসেছে, প্রায় ২০ জন অবৈধভাবে থাইল্যান্ডে ধরা পড়েছে। তারা মায়ানমার হয়ে অবৈধ পথে প্রবেশ করেছে। পরিকল্পনা? থাইল্যান্ড থেকে সুযোগ বুঝে মালয়েশিয়ায় বা অন্য কোন দেশে ঢোকা।

এই ঘটনাগুলো শুধু একটা দেশের আইন ভাঙা নয়, এগুলো সরাসরি আমাদের দেশের পাসপোর্টের মানকে প্রশ্নবিদ্ধ করে। কিছু মানুষের এমন কাজের কারণে ভোগান্তিতে পড়ে লাখো সাধারণ মানুষ, যারা বৈধভাবে ভ্রমণ করতে চায়।

আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে শুধু দোষারোপ না করে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। দেশের ইমেজটা আমরা নিজেরাই তৈরি করি, ভাল বা খারাপ, দুইটাই।

প্রথমবার চায়না ভ্রমণের পরিকল্পনা করলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জেনে রাখা খুব জরুরি, কারণ অন্যান্য অনেক দেশের তুল...
10/04/2026

প্রথমবার চায়না ভ্রমণের পরিকল্পনা করলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জেনে রাখা খুব জরুরি, কারণ অন্যান্য অনেক দেশের তুলনায় চায়নার সিস্টেম ও পরিবেশ কিছুটা ভিন্ন। চায়নায় Google, Facebook, WhatsApp সহ অনেক জনপ্রিয় অ্যাপ সরাসরি কাজ করে না, তাই ভ্রমণের আগে অবশ্যই একটি ভালো V*P*N ইনস্টল করে রাখা উচিত। পাশাপাশি অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট সমস্যা হলেও সহজে পথ খুঁজে পাওয়া যায়। সেখানে বেশিরভাগ জায়গায় WeChat Pay এবং Alipay-এর মতো ডিজিটাল পেমেন্ট বেশি ব্যবহৃত হয়, তাই আগে থেকেই এসব সেটআপ করে রাখলে অনেক সুবিধা হবে, যদিও সাথে কিছু ক্যাশ রাখাও ভালো। ভাষার ক্ষেত্রেও কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে, কারণ অনেক মানুষ ইংরেজি কম বোঝে, এজন্য Google Translate এর offline version ডাউনলোড করে রাখা এবং কিছু প্রয়োজনীয় চাইনিজ শব্দ শিখে নেওয়া কাজে দেয়। সবসময় হোটেলের ঠিকানা বা কার্ড সাথে রাখলে ট্যাক্সি বা লোকালদের মাধ্যমে লোকেশন বুঝাতে সহজ হয়। খাবারের ব্যাপারেও সতর্ক থাকা উচিত, কারণ সব খাবার আপনার পরিচিত স্বাদের নাও হতে পারে, বিশেষ করে যারা হালাল খাবার খুঁজেন তারা আগে থেকেই কাছাকাছি রেস্টুরেন্টের তথ্য দেখে রাখতে পারেন। চায়নার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব উন্নত ও সাশ্রয়ী, বিশেষ করে মেট্রো, তাই আগে থেকে রুট সম্পর্কে ধারণা নিলে চলাচল সহজ হয়। এছাড়া ইন্টারনেট ব্যবহারের জন্য লোকাল সিম বা আন্তর্জাতিক রোমিং আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো এবং পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ডকুমেন্টের কপি আলাদা করে নিরাপদে সংরক্ষণ করা উচিত। আর যদি প্রথমবার চায়না ভ্রমণে যান, তাহলে একা না ঘুরে গাইড বা গ্রুপের সাথে থাকলে পুরো ভ্রমণ আরও নিরাপদ, সহজ এবং উপভোগ্য হয়।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Afroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub Afroz:

Share

Category