30/07/2026
তৌহিদী যৌনতা
তোমাদের ঈমানের আলো আজ অন্ধকারে দুমড়ে মোচড়ে কাঁদছে!
আলো তো জ্বালাওনি কেবল ছায়া করছো বড়,
মঞ্জিলে তোমাদের পাপের কেতন উড়ে এবার ভন্ডামি ছাড়ো।
ঈমানের চাবি আর লইব কি
ধমক দিলে থালা যায় খুলে,
স্বর্গ -নরক এখন তো তোমরাই দাও
পরম আত্মার মালিকানা তোমরাই নিলে।
তোমাদের ঈমানের আলোর ছায়া
পড়িলো না এই সমাজে
যত শুনি গুঞ্জন ,
তোমরাই তো লালসালুর আড়ালে খেলছো খেলা
শ্যাডো ডাইলুশন।
আগুন জ্বালাবে -?
নাকি ?
আগুন দিয়ে আলো জ্বালাবে----
চলমান।
#বিশেষদ্রষ্টব্য- শুধুমাত্র ধর্মব্যবসায়ীদের উদ্দেশ্য করে লেখা হয়েছে।
ধর্মান্ধরা আগুন জ্বালাবে
আর ধার্মিকেরা আগুন দিয়ে আলো জ্বালাবে।