PROBASHIR ALO

PROBASHIR ALO প্রবাসীদের কথা বলে।
দেশ থেকে দেশান্তরে।

সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে।
29/03/2025

সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে।

সৌদি প্রবাসী কর্মীরা যারা ছুটিতে গিয়ে কোন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরে এসে কাজে যোগ দিতে পারেনি তারা এখন থেকে...
18/01/2024

সৌদি প্রবাসী কর্মীরা যারা ছুটিতে গিয়ে কোন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরে এসে কাজে যোগ দিতে পারেনি তারা এখন থেকে এক্সিট রি এন্ট্রি ভিসা এক্সপায়ার হওয়ার পর যেকোনো সময় নতুন কাজের ভিসায় পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারবেন।

পূর্বের স্পন্সর বা কোম্পানির অধীনেই সৌদিতে প্রবেশ করতে হবে কিংবা এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর হতে তিন বছর পরে পুনরায় প্রবেশ করতে পারবে এমন শর্ত রহিত করা হয়েছে।
১৭/০১/২০২৪
মামুনুর রশীদ (কর্মকর্তা)
বাংলাদেশ দূতাবাস
রিয়াদ,সৌদিআরব।

আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
20/04/2023

আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

20/04/2023

মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি, দেশটিতে ঈদ উদযাপন হবে শনিবার ।

17/10/2021

সৌদি আরব:
পবিত্র মক্কা শরিফের সকল সামাজিক দুরত্ব অপসারণ করা হয়েছে। আল্লাহর রহমতে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এখন আর কোন বাধা নেই।

সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতাআজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে  আগামী ১৭ ...
16/10/2021

সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা

আজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১৭ অক্টোবর ২০২১ রোজ রবিবার হতে কিছু ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধে নিম্নোক্ত শিথিলতার অনুমোদন দেয়া হয়েছে।

১। উন্মুক্ত স্থানে মাস্ক পরিধান করা আর বাধ্যতামূলক থাকবেনা (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পরিধান করতে হবে।

২। দুই ডোজ তথা সম্পূর্ণ ডোজ কোভিড টিকা গ্রহনকারীদের জন্য নিম্নোক্ত ক্ষেত্রে কিছু শিথীলতা আনা হয়েছেঃ

ক। মসজিদুল হারাম, মক্কা এবং মসজিদে নববী মদীনা কর্তৃপক্ষ সেখানে ধারণ ক্ষমতার সম্পূর্নটাই ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে সেখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে, এবং উমরা, নামাজ, জিয়ারার জন্য আগের মতোই তাওক্কালনা এপের মাধ্যমে পূর্বানুমতি (এপয়েন্টমেন্ট) গ্রহণ করতে হবে। (এই অনুমতির ফলে হয়তো বেশি সংখ্যক উমরাকারী ও ভিজিটরদের এলাও করবে। তবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়া কেউ যেতে পারবেন না।)

খ। জনসমাগম স্থল , পাবলিক প্লেস, গণপরিবহন , রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ, সিনেমা ইত্যাদিতে বসার ফুল ক্যাপাসিটি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে এবং সামাজিক দুরত্ব নীতি রহিত করা হয়েছে।

৩। সকল সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে টিকার ডোজ সম্পূর্ণ করার শর্ত বহাল থাকবে। তাই সরকারী বেসরকারী সকল কর্তৃপক্ষকে তাদের সেবাগ্রহনকারীদের তাওয়াক্কালনায় ইমিউন স্ট্যাটাস নিশ্চিত হয়ে প্রবেশানুমতি প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

৪। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতির হওয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা আর থাকবেনা।

৫। তাওয়াক্কালনার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থা নিরুপণ সম্ভব নয় এমন সকল জায়গায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিয়ম বহাল থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ১৭ এপ্রিল ২০২১ থেকে মাক্স ব্যাবহার শিথিল করছে সৌদি সরকার।জনবহুল এলাকায় মার্কস বাধ্যতামূলক ব্যাবহার বহাল রয়েছে।
15/10/2021

আগামী ১৭ এপ্রিল ২০২১ থেকে মাক্স ব্যাবহার শিথিল করছে সৌদি সরকার।
জনবহুল এলাকায় মার্কস বাধ্যতামূলক ব্যাবহার বহাল রয়েছে।

মালয়েশিয়া অবৈধ প্রবাসী ভাই বোনদের জন্য চাকরির সুযোগ মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগটি কাজে লাগিয়ে অবৈধ না থেকে বৈধ হ...
10/10/2021

মালয়েশিয়া অবৈধ প্রবাসী ভাই বোনদের জন্য চাকরির সুযোগ মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগটি কাজে লাগিয়ে অবৈধ না থেকে বৈধ হয়ে
বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্টরি, কনস্ট্রাকশন কোম্পানি ও মামা রেস্টুরেন্টে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন।
বৈধকরণ প্রক্রিয়ার খরচ কোম্পানি বহন করবে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন
মোবাইল নাম্বারঃ
0143284126,0142747470,0162104127
অনলাইনে যুক্ত হতে পারেন:
http://fwwmc.com.my/Admin/Account/WorkerRegistration?q=+w3dzIzG9D/5u3XsuuM53hHFoH5SUrY2
বৈধভাবে মালয়েশিয়া থাকা ও ভাল কর্মসংস্থানের সুযোগ টি কেন হাতছাড়া করবেন।

এক ডোজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন...
29/09/2021

এক ডোজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে

সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছেন। যেখানে (নির্দেশিকা এডিশন নং -১৮) তারা জানিয়েছেন সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাওয়াক্কালনায় ইমিউন বাই ওয়ান ডোজ লেখা থাকলেও তাদেরকে ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে।

নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় মুকীমদের ক্ষেত্রে সৌদিতে (এস্ট্রেজেনেকা, মডার্ণা, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দিবেনা। ফলে এক ডোজ গ্রহনকারীদেরকে এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দর থেকে ফেরত দিচ্ছে এবং সামনেও দিবে।

সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সেবিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশে গৃহীত টিকার সার্টিফিকেট ও সৌদিতে গৃহীত সার্টিফিকেট আপলোড করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিংকে (https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration ) গিয়ে আবেদন করে এপ্রুভাল পেয়ে মুকিম পোর্টালে নিবন্ধনের চেষ্টা করে দেখতে পারেন।

উল্লেখ্য ইতোপূর্বে একডোজ টিকা নিয়ে ইমিউন হলে কোয়ারেন্টিন ছাড়াই আসতে পারতেন। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দূর্ভোগে পরবেন। এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষের দিকে হলে কোন দিক না তাকিয়ে কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করে চলে আসাই ভালো মনে করছি।

এখানে আরো উল্লেখ্য যে সৌদিআরব তার অভ্যন্তরেও টিকার ফুল ডোজ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে চেষ্টা করছে। ফলে কোয়ারেন্টিন নীতিমালার এই পরিবর্তনও তাদের রাষ্ট্রীয় সার্বিক পলিসিরই অংশ।

Copy #মামুনুর রশিদ
রিয়াদ এম্বাসি কর্মকর্তা।

আজ সৌদিআরবের  ৯১ তম জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে বিজয়ী শুভেচ্ছা।
23/09/2021

আজ সৌদিআরবের ৯১ তম জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে বিজয়ী শুভেচ্ছা।

মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন প্রবাসী বাংলাদেশি। তিনি দুবাই থাকেন। নয় মাস আগে পায়ের চিকিৎসা করাতে দেশে এসেছিলেন। কিন্তু করোন...
21/09/2021

মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন প্রবাসী বাংলাদেশি। তিনি দুবাই থাকেন। নয় মাস আগে পায়ের চিকিৎসা করাতে দেশে এসেছিলেন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়। তিন মাস পর গত আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইউএই সরকারের শর্ত অনুযায়ী বাংলাদেশের কোনো বিমানবন্দরে র‍্যাপিড আরটি-পিসিআর মেশিন না থাকায় তিনি দেশে আটকা পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, এই নয় মাস সংসার চালাতে গিয়ে তাকে অন্যের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে এবং সুদে লোন নিতে হয়েছে। নিজের চাকরি বাঁচাতে এবং দেশে পরিবারের খরচ চালাতে তাকে শিগগির দুবাই যেতে হবে।
ছবি: প্রবীর দাশ

17/09/2021

আহারে…স্বপ্নের প্রবাস!
এভাবেই খালি পায়ে ৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন সৌদি থেকে। ভিডিওটি ১৬/০৯/২০২১ বৃহস্প্রতিবার রাত ১১.৪৫ মিনিটে বিমানবন্দর থেকে ধারণ করা।
© আল-আমিন নয়ন

Address

Kuala Lumpur

Telephone

+60182121871

Website

Alerts

Be the first to know and let us send you an email when PROBASHIR ALO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PROBASHIR ALO:

Shortcuts

Share

Category