02/08/2026
মালয়েশিয়াতে আসার আগে মালয়েশিয়া সম্পর্কে আপনি ভালোভাবে জেনে আসবেন তাহলে আসার পর কম সমস্যায় পরবেন ।
মালয়েশিয়াতে আপনি এক সেক্টরের ভিসা দিয়ে অন্য সেক্টরে কাজ করতে পারবেন না এবং ইমিগ্রেশনের চোখে আপনি আপরাধী হিসাবে বিবেচিত হবেন । মালয়েশিয়াতে প্রায় ৬ টি সেক্টর রয়েছে ।
যেমন
১। সার্ভিস সেক্টর
২। কন্সট্রাকশন সেক্টর
৩। উৎপাদন সেক্টর
৪। কৃষিজ সেক্টর
৫। প্লানটেশন সেক্টর
৬। হাউসমেড ।
হাউসমেড বাদে উপরের বাকি ৫টি সেক্টরে আগামী কলিং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক আসার সুযোগ পাবে। তাই আপনারা যারাই আসবেন মনে রাখবেন এক সেক্টরের ভিসা দিয়ে অন্য সেক্টরে এসে কাজ করতে পারবেন না ।
আপনি যেই সেক্টরে দক্ষ ও কাজে অভিজ্ঞতা আছে সেই কাজে আসলে ভালো বেতন পাবেন ।
আপনি যদি কঠোর পরিশ্রম করতে না পারেন তাহলে কনস্ট্রাকশন, প্লানটেশন বা কৃষি সেক্টরে এসে কাজ করতে পারবেন না । রোদ বৃষ্টির মধ্যে আপনাকে কাজ করতে হবে ।
আর আপনি যদি কোনও কাজে অভিজ্ঞতা না থাকে তাহলে উৎপাদন সেক্টর অর্থাৎ ফ্যাক্টরি ভিসায় আসা উত্তম হবে ।
যারা একটু শিক্ষিত, দেখতে স্মার্ট তাদের জন্য সার্ভিস সেক্টরে আসলে ভালো কিছু করতে পারবেন ।
তাই মালয়েশিয়াতে আসার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কোন কাজটি ভালো করতে পারবেন এবং সেটিতে আসার চেষ্টা করুন তাহলে ভালো কিছু করতে পারবেন । হুটহাট করে এসে পরবর্তীতে অবৈধ হয়ে যেতে হবে । তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন ।
ধন্যবাদ