Stories by Sakib

Stories by Sakib “Welcome to Stories by Sakib! 🌍✨ Join me on a journey through captivating travel tales, heartfelt storytelling, and practical life hacks.

Explore the world, get inspired, and discover tips to enhance your everyday life. Follow for the journey!

তোর জন্য আকাশ থেকে পেঁজা এক টুকরো মেঘ এনেছি ভেজা!
28/01/2026

তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা!

 #কবিতা : তুষারের নিচে চাপা জীবন- সাকিব জাওহারনীরব, শীতল বাতাসেহেঁটে চলেছে এক পথিক—অচেনা রাস্তায়, প্রচণ্ড অভিমানে,কি কা...
07/01/2026

#কবিতা : তুষারের নিচে চাপা জীবন
- সাকিব জাওহার

নীরব, শীতল বাতাসে
হেঁটে চলেছে এক পথিক—
অচেনা রাস্তায়, প্রচণ্ড অভিমানে,
কি কারণে, কে জানে?

শীতল বাতাসে ঝাপটা দেয়
মুঠো মুঠো তুষার—
পথিক তবু নীরব, ভাবলেশহীন,
হেঁটে চলে, হোঁচট খায়
পথের মাঝে জমে থাকা
মৃতপ্রায় শক্ত কালচে বরফের মাঝে।
ঠিক যেন কালশিটে হয়ে জমে থাকা
শতাব্দীপ্রাচীন কষ্টগুলোর মতো!

কষ্টগুলো নামহীন, তারিখও অজানা,
অযত্নে, অবহেলায় জমেছে
একের পর এক—
পৌরসভার গাড়ি এসে যে বরফের স্তূপ
পরিষ্কার করবে না কখনো!

পথিক হাঁটতে থাকে,
পিছনে পড়ে থাকে এলোমেলো কিছু
ভেজা পায়ের ছাপ,
যা তুষার জমে মিলিয়ে দেয় মুহূর্তেই!
ঠিক যেন পথিকের জীবনের মতোই—
একাকী, নিঃসঙ্গ—
যার খোঁজ নেওয়ার সময় -
পৌরসভার কখনোই নেই!

05/01/2026
🇸🇪✨ সুইডেনে ফুল-ফান্ডেড মাস্টার্স! স্বপ্ন না, একদম বাস্তব সুযোগ ✨🇸🇪বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন কিন্তু টিউশন ফি আর খর...
04/01/2026

🇸🇪✨ সুইডেনে ফুল-ফান্ডেড মাস্টার্স! স্বপ্ন না, একদম বাস্তব সুযোগ ✨🇸🇪

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন কিন্তু টিউশন ফি আর খরচের চিন্তায় পিছিয়ে যান? তাহলে এই সুযোগটা একদম আপনার জন্য!

সুইডেন সরকার দিচ্ছে ফুল-ফান্ডেড স্কলারশিপ
🎓 Swedish Institute Scholarship for Global Professionals (SI Scholarship)
যার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা সুইডেনের টপ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন।

🌍 কেন এই স্কলারশিপ এত জনপ্রিয়?

কারণ এখানে শুধু পড়াশোনা নয়, পুরো জীবনটাই কভার করা হয়—

💰 প্রতি মাসে ১২,০০০ সুইডিশ ক্রোনা (লিভিং কস্ট)
✈️ ১৫,০০০ সুইডিশ ক্রোনা ভ্রমণ অনুদান
🩺 পূর্ণ স্বাস্থ্যবিমা
📚 ৭৫০+ মাস্টার্স প্রোগ্রাম
⏳ কোর্সের মেয়াদ ১–২ বছর

👉 মানে, পড়াশোনায় মন দিন—খরচের চিন্তা সুইডেন নেবে।

🎯 কারা আবেদন করতে পারবেন?

✔️ স্বীকৃত স্নাতক ডিগ্রি
✔️ ভালো ইংরেজি দক্ষতা
✔️ ন্যূনতম ৩,০০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা
✔️ শক্তিশালী CV, Motivation Letter ও Recommendation
✔️ SI-eligible মাস্টার্স প্রোগ্রামে আবেদন
✔️ একটি সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে Offer Letter

👉 যারা পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের জন্য এটি সোনালি সুযোগ।

📄 যেসব ডকুমেন্ট লাগবে

📌 SI নির্ধারিত ফরম্যাটে CV
📌 Letters of Reference
📌 কাজ ও নেতৃত্বের অভিজ্ঞতার প্রমাণ
📌 Motivation Letter
📌 পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

📝 কীভাবে আবেদন করবেন?

1️⃣ আগে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে আবেদন
2️⃣ এরপর Swedish Institute-এর ওয়েবসাইট থেকে স্কলারশিপের ফরম পূরণ
3️⃣ সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে সাবমিট

⏰ আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (Link in the comment)

💭 আজ যেটা স্বপ্ন মনে হচ্ছে, সঠিক প্রস্তুতি নিলে সেটাই হতে পারে আপনার বাস্তবতা।
এই পোস্টটা হয়তো কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে—তাই বন্ধুদের সাথে শেয়ার করুন ❤️

👇 কমেন্টে জানান, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করতে চান?

আমাদের এই পৃথিবীর সব অনুভূতির মতোই, তুষারের আগমন হয় নিঃশব্দ, নীরব, খুব ধীর লয়ে! একটি দুইটি করে তুষারের অসাধারণ কারুকার্য...
04/01/2026

আমাদের এই পৃথিবীর সব অনুভূতির মতোই, তুষারের আগমন হয় নিঃশব্দ, নীরব, খুব ধীর লয়ে! একটি দুইটি করে তুষারের অসাধারণ কারুকার্যময় স্ফটিক কণাগুলো যখন পড়তে থাকে, আমাদের ছুঁতে থাকে, ঠিক তখন তুষারপাতের নরম নীরবতায় ঢেকে যায় চারপাশ! কেমন যেন অদ্ভুত একটি নমনীয়তা আমাদের কে যেন ঘিরে ফেলে, শ্বেত-শুভ্র এইট মায়ার সাদা চাদরে পৃথিবীটা তখন যেন একটু বেশি শান্ত লাগে!
শীতের এই জমাট দিনগুলো মনে করিয়ে দেয়—সব অনুভূতি উচ্চস্বরে প্রকাশ পায় না; কিছু অনুভব শুধু হৃদয়ের ভেতরেই উষ্ণ হয়ে থাকে। তুষারের এই মলিন কিংবা অমলিন ঠান্ডার মাঝেও যদি মনটা শান্ত থাকে, সেটাই তো শীতের আসল সৌন্দর্য। ❄️

উত্তরের নীরব আকাশে যখন অরোরা ধীরে ধীরে রঙ বদলায়, তখন মনে হয়—এ শুধু আলো নয়, এটা অনুভূতির ভাষা। দূরের ঠান্ডা আকাশ আমাদে...
03/01/2026

উত্তরের নীরব আকাশে যখন অরোরা ধীরে ধীরে রঙ বদলায়, তখন মনে হয়—এ শুধু আলো নয়, এটা অনুভূতির ভাষা। দূরের ঠান্ডা আকাশ আমাদের খুব কাছে টেনে আনে, শেখায় ধৈর্য, শেখায় অপেক্ষা। জীবনের অন্ধকার মুহূর্তগুলোও হয়তো এমনই—হঠাৎ একদিন রঙিন আলোয় ভরে যায়, শুধু বিশ্বাসটা ধরে রাখতে হয়। অরোরার নিচে দাঁড়িয়ে মনে হয়, প্রকৃতি এখনো মানুষকে আশা দিতে জানে।

আমি একজন ভ্রমণ পিয়াসী মানুষ, ঘুরতে ভালোবাসি!ছবিটা এই বছরের জুন মাসে তোলা, এস্তোনিয়ার রাজধানী তালিন-এ!তালিন শহরটাকে মোটা ...
17/10/2025

আমি একজন ভ্রমণ পিয়াসী মানুষ, ঘুরতে ভালোবাসি!
ছবিটা এই বছরের জুন মাসে তোলা, এস্তোনিয়ার রাজধানী তালিন-এ!
তালিন শহরটাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যেতে পারে, অনেকটা আমাদের পুরাতন ঢাকার মত, নয়া ও পুরাতন তালিন! কিন্তু যেইটা আমরা কখনো পারি না, সেইটা এরা খুব ভালো রকম করে পেরেছে। পুরাতন কোন কিছু, কোন ঐতিহ্যবাহি বিল্ডিংকে এক ফোটা নষ্ট না করে সেটাকে ঘিরে পুরো শহরটাকে মডার্ন ইন্ফ্রাস্ট্রেচারে পরিণত করেছে, সেইম ওল্ড ফিলিং ইন জাস্ট এ নিউ বটল টাইপের ব্যাপার আর কি!
পুরো শহরটাতে ছিলাম মাত্র ঘন্টা চারেকের মত, একটা শর্ট ট্রিপ ছিল ভাইকিং শিপ লাইনে হেলসিংকি-তালিন রুটে; কিন্তু পুরো শহরটা চোখে লেগে আছে যেন এখনো, সুযোগ পেলে আবার যাবো, কিন্তু সময় নিয়ে!
গ্রূপে এটাই আমার প্রথম পোস্ট, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই!
হ্যাপি ট্রাভেলিং!

Adresse

Bodø

Nettsted

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når Stories by Sakib legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Del