13/08/2025
আজকে আমার ভাই দেশ থেকে আসছে ✈️🇧🇩
প্রথমে দুবাই ল্যান্ড করবে রাত পৌনে ১টায় 🌙
তারপর সারারাত বাস স্টেশনে কাটাবে 🕐
ভোর ৬:৪৫ এ বাসে উঠবে 🚌
ওমান পৌঁছাবে বিকাল ৩টায় ⏳🇴🇲
আম্মা সবসময় বলেন – “একটা ভাই মেয়েদের জীবনে অনেক কিছু” 🤍 সত্যিই বলেন!
আম্মা আমার জন্য খাবার বানিয়ে দেন 🍱 আর ভাই এত কষ্ট করে ওগুলো নিয়ে ওমান পর্যন্ত আসে 💖
এবার আমি কোনো আবদার করিনি, কারণ আম্মার শারীরিক অবস্থা ভালো না 🤒
আব্বার হাতও খালি, ভাইয়েরও তাই…
আমি নিজেও কিছু আনিনি কারণ হাতের অবস্থা টাইট 💸
কিন্তু তাও… আম্মা যতক্ষণ ওজনে ধরেছে, ততক্ষণ দিয়েছে ❤️🥹
আজকে ঘুমাতে চাই, কিন্তু চোখ বন্ধ করলেই শুধু প্লেনের আওয়াজ শুনি ✈️💭
ভাই যতক্ষণ ল্যান্ড না করে, ততক্ষণ মনটা অস্থির 😔
এদিকে ভাতিজার কথা মনে পড়ছে 🧒 – সে তার বাবার পাগল ❤️ বাবাকে ছাড়া কীভাবে থাকবে!
আব্বা-আম্মার জন্যও খারাপ লাগছে 🥺
একটা ছেলে ঘুরে ফিরে রুমে দেখতো… এখন রুম খালি, কেমন লাগছে তাদের 🏠💔
ভাইয়ের বউয়ের জন্যও খারাপ লাগছে – যার স্বামী সারাক্ষণ তার পাশে থাকে,
স্বামী ছাড়া আজকের দিনটা তার জন্যও কঠিন হবে 💔👩❤️👨
এত চিন্তা আমার মনের ভেতরে 🌀 কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না 🤐
আমার বাসার উপর দিয়ে একটু পর পর প্লেন উড়ে যায় ✈️ আমি তাকিয়ে থাকি…
আর ভাবি – কবে আমি আমার বাবা-মায়ের সামনে দাঁড়াবো! 🤲❤️
মানুষ তার কর্মের ফল দুনিয়াতেই ভোগ করে… আর আমি এখন সেই ফল ভোগ করছি 💭😔