Mud Sala uddin

Mud Sala uddin প্রতিবাদী কন্ঠ 🤜🤜🤜🇧🇩

আলহামদুলিল্লাহ
07/10/2025

আলহামদুলিল্লাহ

** “যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না...”এই জীবনে যত ঝড় গেছে মাথার ওপর দিয়ে,যত রিস্ক নিয়েছি,যতবার ভেঙেছি,যতটা একলা লড়েছিআজ কে...
25/08/2025

** “যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না...”
এই জীবনে যত ঝড় গেছে মাথার ওপর দিয়ে,
যত রিস্ক নিয়েছি,
যতবার ভেঙেছি,
যতটা একলা লড়েছি
আজ কেউ সামনে দাঁড়িয়ে ভাঙার ভয় দেখালে
আমি শুধু হেসে ফেলি।

কারণ আমি জানি
ভাঙা মানুষ ভয় পায় না,
সে তৈরি হয় নতুন করে গড়া মানুষের চেয়েও শক্ত হয়ে।

* মানুষ ভেবেছে “এবার বুঝি ও শেষ!”
* বন্ধুর মুখে ছুরি দেখে আমি মুচকি হেসেছি।
* যার জন্য চোখ ভিজিয়েছি, সে-ই পেছনে ঘুরে উপহাস করেছে।
**যে হাত ধরে উঠিয়েছে, সেই হাত একদিন ঠেলে ফেলে দিয়েছে।

তবুও আমি হাল ছাড়িনি।
কারণ আমি শিখে গেছি
যতবার পড়বো, ততবার আমাকেই উঠতে হবে।
কেউ হাতে ধরে তুলবে না।

আজ আমি হয়তো কষ্টে আছি,
কিন্তু ভয়ে না।
আজ আমি হয়তো একা লড়ছি,
তবুও ভেঙে না।
কারণ আমার মনটা, আমার সত্তাটা এখন পাথর
** আগুনে পোড়া ইস্পাত যেমন আরও শক্ত হয়,
আমিও তেমনি হয়ে উঠেছি অটল।

# হিজামা–এর মতোই জীবনও…
কিছু বিষাক্ত রক্ত, কিছু ব্যথা, কিছু ক্ষত
বের না করলে শরীর যেমন সারে না,
তেমনি ক্ষমা না করলে মনও শান্ত হয় না।

আমি শিখেছি
বিষ জমে থাকলে শরীর ভাঙে,
আর ঘৃণা জমে থাকলে আত্মা ভেঙে পড়ে।

✨ তাই আজ আমার শক্তি হলো অভিজ্ঞতা,
অস্ত্র হলো ধৈর্য,
আর ঢাল হলো ক্ষমা।
কারণ আমি জানি
যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না।

27/04/2025

জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু—নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।
শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না।
একসময় অনুভব হয়, এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য!🖤

27/04/2025

একাকিত্বের সুন্দর!
আমার অবহেলা ভালো লাগে না,
মানুষের নাক ছিটকানো পছন্দ না,
মানুষের খোঁচা মারা কথা শুনতে
ভালো লাগে না, মানুষের মিথ্যা
অপবাদ ভালো লাগে না, কথা
দিয়ে কথা না রাখা মানুষ ভালো
লাগে না, তাই আমি এখন একা
থাকা চেষ্টা করি। আমি নিজেকে
সময় দিচ্ছি। আমার একাকীত্ব
কোনো অবহেলা নেই, অপমান নেই,
একাকীত্বেই সুখ। 😊😌☘️

14/04/2025
05/03/2025

Address

Muscat
Muscat

Alerts

Be the first to know and let us send you an email when Mud Sala uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mud Sala uddin:

Share