Masuma’s Way

Masuma’s Way Vlogging My Life | Storyteller in Progress

28/01/2026

#সবর করা এত সহজ না! সবর মানে কান্না, সবর মানে একাকীত্ব।সবর মানে অপমান কে গিলে ফেলা,হাসি দিয়ে কান্না কে ঢেকে রাখা। সবরের অর্থ কেবল শারীরিক আঘাতে কিংবা প্রিয়জন হারানোর বেদনা ধৈর্য ধরা নয়। অতি আপনজনের কুটিল হাসি মিষ্টি ধারালো কথা, এবং নিরব বাঁকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁত চেপে সহ্য করা তো সবর। সব রক্তের সম্পর্ক আপন হয় না, সব রক্তের রং ও লাল নয়, হৃদয়ের রক্তক্ষরণের যে কোন রং নেই, কারো সাধ্য নেই তা পরে নেয়ার, যিনি না বলা কথা শুনেন, বোবার ভাষাও বোঝেন তিনি এক আল্লাহ, ইন্নাল্লাহা মা সবিরীন ❤️❤️❤️

20/01/2026

#"সবাইকে খুশি করা আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর কোনো দায়িত্ব নয়। আপনি যদি নিজের নীতি ঠিক রাখেন এবং আল্লাহকে খুশি করতে পারেন, তবে আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন।"

নোমান আলী খান

09/01/2026

"যদি আপনার ইবাদত আপনার ব্যবহারকে সুন্দর না করে, তবে বুঝে নিন আপনার ইবাদতে কোনো সমস্যা আছে। কপালে সিজদার চিহ্ন থাকার চেয়ে মানুষের সাথে নম্র ব্যবহারের ওজন আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে।"

নোমান আলী খান

'দোষ ত্রুটি খোঁজা বন্ধ করুন!রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,তোমরা মুসলমানদের দোষ-ত্রুটি, ভুলভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি...
02/01/2026

'দোষ ত্রুটি খোঁজা বন্ধ করুন!
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,
তোমরা মুসলমানদের দোষ-ত্রুটি, ভুলভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ-ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন।

— আবু দাউদ: ৪৮৮০
াসিহা #

Address

Muscat

Telephone

+96899719762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masuma’s Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share