21/04/2026
🇵🇭 ফিলিপাইন ভ্রমণ অভিজ্ঞতা ও গাইডলাইন:
ফিলিপাইন দক্ষিনপূর্ব এশিয়ার একটি সুন্দর দ্বীপ রাষ্ট্র, এদেশে কয়েক হাজার দ্বীপ রয়েছে। যার মুদ্রার নাম পেসো এবং এক পেসো সমান ২.১০ বাংলা টাকা। এটি একটি খ্রিষ্টান রাষ্ট্র।
🪪 ভিসা:
ফিলিপাইন বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য স্টিকার ভিসা চালু রেখেছে। এম্বাসিতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভিসা সংগ্রহ করতে হবে। যা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভ্রমণের অন্তত ২ মাস আগে ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।
✈️ বিমান টিকিট:
যেহেতু বাংলাদেশ থেকে ফিলিপাইন যাওয়ার জন্য কোন ডিরেক্ট ফ্লাইট নাই সেহেতু ট্রানজিট ফ্লাইটে যেতে হবে। যেমন মালয়েশিয়ান এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, এয়ার এশিয়া।
তবে ভাড়া অনেকটাই বেশী, রাউন্ড ট্রিপ ৫০-৭০ হাজার টাকা হতে পারে। আর একটু বুদ্ধি খাটিয়ে ভাড়াটা আরো কমিয়ে নিয়ে আসতে পারেন। যেমন সাথে
🇹🇭থাইল্যান্ড/🇲🇾 মালয়েশিয়া/🇸🇬 সিঙ্গাপুরের ভিসা করে যেকোন একটি বা একাদিক দেশকে ট্যুরপ্লানে রাখলে তুলনামূলক অল্প খরচেই ২/৩ দেশ ঘুরে আসতে পারবেন। উদাহরণ: ঢাকা-ব্যাংকক, ব্যাংকক-ম্যানিলা, ম্যানিলা-কুয়ালালামপুর, কুয়ালালামপুর-ঢাকা।
🧳 ভ্রমণ পরিকল্পনা:
আপনি প্রথমে চলে যেতে পারেন চেবু সিটিতে (Cebu City)। ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই শহরটি ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটিতে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে
🌴 Cebu Tourist Destinations
🏝️ ১. দ্বীপ ও সমুদ্র (Islands & Beaches)
Bantayan Island, Sumilon Island Sandbar, Malapascua Island।
🌊 ২. জলপ্রপাত ও অ্যাডভেঞ্চার
Kawasan Falls, Tumalog Falls, Oslob-এ Whale Shark Swimming 🐋
🏞️ ৩. পাহাড় ও ভিউ পয়েন্ট
Osmeña Peak, Sirao Flower Garden
🏛️ ৪. সিটি ও ঐতিহাসিক জায়গা
Cebu Taoist Temple, Fort San Pedro, Basilica del Santo Niño
🏝️ El Nido Palawan দ্বীপ।
চেবু থেকে চলে আসতে পারেন (El Nido) এল নিডোতে। যা পালাওয়ান (Palawan) দ্বীপে অবস্থিত। প্রথমে Cebu Airport থেকে puetra Princesa Airport এ আসতে হবে এবং সেখান থেকে শেয়ার ট্যাক্সিতে চলে যাবেন এল নিডোতে, সময় লাগবে ৬-৭ ঘন্টা।
🌴 El Nido কেন এত ফেমাস?
👉 crystal clear পানি
👉 limestone cliffs (উঁচু পাথরের পাহাড়)
👉 লুকানো লেগুন + সিক্রেট বিচ
👉 island hopping paradise 😍
🏝️ Top Places in El Nido
🌊 ১. Big Lagoon
🌊 ২. Small Lagoon
🏝️ ৩. Secret Lagoon
🏖️ ৪. Nacpan Beach
🏝️ ৫. Seven Commandos Beach
🚤 Island Hopping Tours
🌴 Boracay ভ্রমণের সেরা জায়গা
Boracay (বোরাকাই আইল্যান্ড) ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর বিচ ডেস্টিনেশনগুলোর একটি 🇵🇭✨
বিশেষ করে এর সাদা বালু আর নীল স্বচ্ছ পানি বিশ্বজুড়ে বিখ্যাত। Cebu Airport থেকে Godofredo P. Ramos Airport (Caticlan Airport) (এটি বোরাকাই কাছে) অথবা 🥈 Kalibo International Airport (এটি বোরাকাই থেকে কিছুটা দূরে) চলে আসবেন। এবং দ্বীপটি উপভোগ করবেন।
🏖️ ১. White Beach (সবচেয়ে ফেমাস)
🌅 ২. Puka Shell Beach
🌊 ৩. Bulabog Beach
🏝️ ৪. Crystal Cove Island
🚤 জনপ্রিয় এক্টিভিটিস
Island hopping 🛥️
Parasailing 🪂
Jet ski 🚤
Snorkeling 🐠
Sunset sailing ⛵
🌆 ম্যানিলা Manila
ম্যানিলা হলো ফিলিপাইনসের রাজধানী এবং একটি আধুনিক সিটি।
বোরাকায় থেকে চলে যাবেন Godofredo P. Ramos Airport (Caticlan Airport) অথবা 🥈 Kalibo International Airport এবং সেখান থেকে ✈️ Ninoy Aquino International Airport (NAIA) এ চলে আসবেন। যা রাজধানী ম্যানিলায় অবস্থিত।
🌆 ম্যানিলা-তে ঘোরার জায়গা:
🏛️ 1. Intramuros
🌅 2. Manila Bay
🛍️ 3. Mall of Asia (MOA)
🎡 4. Rizal Park
🏙️ 5. Bonifacio Global City (BGC)
🕌 Quiapo (মুসলিম এরিয়া এবং হালাল ফুড)
🕌 1. Golden Mosque
⛪ 2. Quiapo Church
🛍️ 3. Street Market (Quiapo Market)
🚖 যাতায়াত:
ট্যাক্সি, গ্রাব, লোকাল জীপ।
ফুড: অনেক ফিলিপিনো মজাদার খাবার রয়েছে তবে হালাল খাবার পাওয়া কিছুটা কষ্টকর। আর 🛍️ 999 Mall (Manila) তে অনেক বাংলা খাবারের দোকান রয়েছে।
🏨 Manila Best Hotel Areas
🌆 1. Bonifacio Global City (BGC) (অনেক নিরাপদ এবং ব্যয়বহুল)
🌆 2. Makati (নিরাপদ এরিয়া এবং মধ্যম মানের খরচ)
🌊 3. Manila Bay Area (Malate / Ermita) (সস্তা এরিয়া)
🌆 Pasay City Area (এয়ারপোর্টের কাছাকাছি এবং কিছুটা ব্যয়বহুল)
⚠️ ট্রাভেল সতর্কতা
পকেটমার থেকে সাবধান (বিশেষ করে Quiapo / Divisoria)। আর ফিলিপাইন হলো এশিয়ার সবচেয়ে বেশী ক্রা*ইমের দেশ।
Happy Travelling
👉 Follow me for More Travel Tips & Visa
▶️ YouTube Channel
https://youtube.com/?si=tYgxD_G24k-m5-hj
▶️ YouTube Channel:
Go With T M Nasir
Go With T M Nasir is a YouTube channel which is made by T M Nasir Uddin. This channel is focused on travel vlogs and visa processing video. i'm passionate about travelling specially places enriched with precious and mesmerizing natural scenery and Cultural, historical places, Sea beach, Forest, hill...