Shamim Drift Tales

Shamim Drift Tales Informações para nos contactar, mapa e direções, formulário para nos contactar, horário de funcionamento, serviços, classificações, fotos, vídeos e anúncios de Shamim Drift Tales, Criador de conteúdos digitais, Lisbon.
(5)

🌍🌍 ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য
✈️ ভিসা, কাজ, বসবাস ও ট্রাভেল গাইড ভিডিও।
🎥 তথ্যভিত্তিক ইউরোপ ইনফরমেশন ভিডিও 🗽 ট্রাভেল ব্লগিং এবং ট্রাভেল ইনফরমেশন।
✨ ইউরোপ ভ্রমণ ও জীবনকে সহজভাবে জানার জন্য পেজটি ফলো করুন।

পর্তো প্রবাসী বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি! 🇧🇩​বাংলাদেশ দূতাবাস, লিসবনের উদ্যোগে পর্তো এবং এর আশেপাশের এলাকা...
10/07/2026

পর্তো প্রবাসী বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি! 🇧🇩
​বাংলাদেশ দূতাবাস, লিসবনের উদ্যোগে পর্তো এবং এর আশেপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের সুবিধার্থে একটি কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যাঁরা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে ইচ্ছুক, তাঁরা প্রয়োজনীয় ডকুমেন্টসসহ নির্ধারিত তারিখ ও সময়ে নিচে দেওয়া ঠিকানায় উপস্থিত হোন।

​তারিখ: ১১ ও ১২ জুলাই ২০২৬ (শনিবার এবং রবিবার)
​সময়: সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এবং বিকাল ৩:০০ থেকে ৫:০০ পর্যন্ত

​স্থান: Escola Primária do Sol, Rua do Sol no. 14, 1º andar, 4000-527 Porto

​যাঁরা পাসপোর্ট ডেলিভারি নিতে আগ্রহী, তাঁদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট নম্বরে মেসেজ করে কনফার্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।
​যোগাযোগের নম্বর এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনার জন্য অনুগ্রহ করে পোস্টে দিওয়া নাম্বারে যোগাযোগ করুন 🇵🇹🇵🇹🇵🇹

25/06/2026

🇮🇳 বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা!

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সুখবর 👇
👉 আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন আবার শুরু হচ্ছে।

📍 যেসব সেন্টারে আবেদন করা যাবে:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা (IVAC)

---

📝 আবেদন করার সহজ নিয়ম

✔️ Indian Visa Online পোর্টালে গিয়ে
“Regular Visa Application” সিলেক্ট করুন
✔️ Country: Bangladesh
✔️ Visa Type: Tourist
✔️ সব তথ্য ঠিকভাবে পূরণ করে ছবি আপলোড করুন
✔️ ফর্ম প্রিন্ট করে সাইন করুন
✔️ Application ID অবশ্যই সেভ রাখুন

---

📄 প্রয়োজনীয় ডকুমেন্ট

✔️ ৬ মাস মেয়াদ থাকা পাসপোর্ট (কমপক্ষে ২ পৃষ্ঠা খালি)
✔️ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
✔️ NID / জন্মনিবন্ধন
✔️ ঠিকানার প্রমাণ

👉 পেশাভিত্তিক:

- চাকরি: NOC / অফিস লেটার
- ব্যবসা: ট্রেড লাইসেন্স
- স্টুডেন্ট: আইডি / বোনাফাইড

---

💰 ফিনান্সিয়াল প্রুফ

✔️ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
অথবা
✔️ কমপক্ষে 150 USD endorsement
অথবা
✔️ International card copy

---

📅 অ্যাপয়েন্টমেন্ট

⏰ প্রতিদিনের স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় ওপেন হয়
⚠️ ৫:৩০ এর মধ্যে সাইনআপ না করলে স্লট পাবেন না

---

⏱️ প্রসেসিং টাইম

📌 সাধারণত ৩ কার্যদিবসের মধ্যে ভিসা হয়ে যায়
(কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে)

---

⚠️ গুরুত্বপূর্ণ

❌ সাবমিট করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না
✔️ সব তথ্য ভালোভাবে চেক করে সাবমিট করুন
✔️ Application ID ও রিসিপ্ট সংরক্ষণ করুন

---

📢 যারা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন, এখনই প্রস্তুতি নিন!

দীর্ঘদিন পর আজ বন্ধুর সাথে একটু সময় কাটাতে বের হয়েছিলাম… ❤️জীবনের ব্যস্ততার মাঝে এমন মুহূর্তগুলো যেন সত্যিই খুব দামী হয়ে...
26/05/2026

দীর্ঘদিন পর আজ বন্ধুর সাথে একটু সময় কাটাতে বের হয়েছিলাম… ❤️
জীবনের ব্যস্ততার মাঝে এমন মুহূর্তগুলো যেন সত্যিই খুব দামী হয়ে যায়।

ঘুরলাম, গল্প করলাম, একসাথে অনেক জায়গা এক্সপ্লোর করলাম, একটু শপিংও হলো… 😊
এর মাঝে দুপুরের খাবার শেষে একটা সুন্দর মুহূর্ত ছবি হয়ে রয়ে গেল স্মৃতিতে 📸

সত্যি বলতে, আজকের দিনটা মনটা ভরে দিয়েছে।
যে উদ্দেশ্যে বের হয়েছিলাম, আলহামদুলিল্লাহ, সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। 🤲

মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া—
তিনি চাইলে সবকিছুই সহজ হয়ে যায়। 🌸

এমন ছোট ছোট ভালো সময়গুলোই জীবনকে সুন্দর করে তোলে…

Bismillahir Rahmani Rahim, I left for Lisbon.
25/05/2026

Bismillahir Rahmani Rahim, I left for Lisbon.

পাসপোর্ট তুমি কার? 🙄৫ বছর অপেক্ষা করে স্বপ্ন দেখল… এখন শুনে ১০ বছর!আমরা কি শুধু অপেক্ষা করার জন্যই? 😔স্বপ্ন দেখি, চেষ্টা...
04/05/2026

পাসপোর্ট তুমি কার? 🙄
৫ বছর অপেক্ষা করে স্বপ্ন দেখল… এখন শুনে ১০ বছর!

আমরা কি শুধু অপেক্ষা করার জন্যই? 😔
স্বপ্ন দেখি, চেষ্টা করি… কিন্তু পথটা দিন দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। 💔

🇵🇹 Portugal Long-Term Residence Card (Permanent / EU Long-Term Resident) – ২০২৬ আপডেট গাইডপর্তুগালে যারা দীর্ঘদিন ধরে লি...
23/04/2026

🇵🇹 Portugal Long-Term Residence Card (Permanent / EU Long-Term Resident) – ২০২৬ আপডেট গাইড

পর্তুগালে যারা দীর্ঘদিন ধরে লিগ্যালভাবে থাকছেন, তাদের জন্য Long-Term Residence বা Permanent Card একটি বড় স্টেপ। এই কার্ড পেলে আপনার স্ট্যাটাস অনেক বেশি স্টেবল হয়ে যায় এবং ইউরোপে মুভমেন্টেও সুবিধা পাওয়া যায়।

---

📌 যোগ্যতা (Eligibility)

✔️ কমপক্ষে ৫ বছর লিগ্যাল রেসিডেন্স থাকতে হবে
✔️ কোনো সিরিয়াস ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না
✔️ রেগুলার ইনকাম ও Social Security contribution থাকতে হবে

---

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস (Updated 2026)

✅ ১. Identity & Residence Proof
• Valid Passport (Full copy)
• Current Residence Card (TRC)

👉 এগুলো আপনার লিগ্যাল স্ট্যাটাস প্রমাণ করে

---

✅ ২. Tax & Income Proof
• গত ৫ বছরের IRS (Tax return)
• Salary / Business income proof / Bank statement

👉 দেখাতে হবে আপনি financially stable

---

✅ ৩. Social Security (NISS)
• Contribution history / Extract

👉 আপনি কাজ করছেন বা contribution দিচ্ছেন কিনা

---

✅ ৪. Accommodation Proof
• Rental contract / House ownership
• Junta declaration (যদি থাকে)

👉 আপনার ঠিকানা প্রমাণের জন্য দরকার

---

✅ ৫. Means of Subsistence
• Payslip / Work contract / Bank balance

👉 নিয়মিত আয় আছে এটা দেখাতে হবে

---

✅ ৬. Criminal Record
• Portugal criminal certificate
• প্রয়োজনে নিজের দেশের PCC

👉 কোনো বড় অপরাধ থাকলে আবেদন বাতিল হতে পারে

---

✅ ৭. Health Coverage
• SNS registration বা Health insurance

---

✅ ৮. Tax Number (NIF)
• Portuguese NIF বাধ্যতামূলক

---

✅ ৯. Application Process
• AIMA এর অফিসিয়াল ফর্ম
• এখন অনলাইন সাবমিশন বাধ্যতামূলক

---

📌 গুরুত্বপূর্ণ বিষয় (Must Know)

✔️ সব ডকুমেন্ট আপডেট থাকতে হবে (পুরনো হলে সমস্যা)
✔️ Address সব জায়গায় একই রাখা জরুরি (NIF / NISS / AIMA)
✔️ IRS + NISS history না থাকলে রিস্ক বেশি
✔️ অনেক ক্ষেত্রে document translation ও legalisation লাগতে পারে

---

⚠️ রিয়েল টিপস (Experience থেকে)

👉 শুধু ৫ বছর হলেই হবে না, আপনার file strong হতে হবে
👉 Bank + Income clear না হলে delay বা reject হতে পারে
👉 Incomplete file দিলে সরাসরি reject হওয়ার chance আছে

---

✔️ Short Summary:
👉 Passport + TRC + 5 years IRS + NISS + Income proof + Address + Criminal record = Long-Term Card approval এর মূল ভিত্তি

---

📢 আপনি যদি ৫ বছর complete করে থাকেন, এখনই প্রস্তুতি শুরু করুন। আগেই file strong করলে approval পাওয়া অনেক সহজ হয়।

09/04/2026

Portugal Torfay মেলাতে বাচ্চারা কি আনন্দই না করছে।

🇵🇹 পর্তুগালে EHIC (European Health Insurance Card) – ২০২৬ সালের সম্পূর্ণ আপডেট গাইড 🇪🇺আপনি যদি পর্তুগালে থাকেন এবং ইউরোপ...
09/04/2026

🇵🇹 পর্তুগালে EHIC (European Health Insurance Card) – ২০২৬ সালের সম্পূর্ণ আপডেট গাইড 🇪🇺

আপনি যদি পর্তুগালে থাকেন এবং ইউরোপের অন্য দেশে ভ্রমণ করার প্ল্যান করেন, তাহলে এই কার্ডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

🩺 EHIC কী?

EHIC (Cartão Europeu de Seguro de Doença) এমন একটি হেলথ কার্ড, যার মাধ্যমে আপনি ইউরোপের অন্য দেশে গেলে জরুরি চিকিৎসা সেবা নিতে পারবেন স্থানীয় নাগরিকদের মতোই।

👉 কোথায় ব্যবহার করা যাবে?
EU countries + Norway + Iceland + Switzerland

👉 কী সুবিধা পাবেন?
✔️ জরুরি চিকিৎসা
✔️ কম খরচে বা অনেক ক্ষেত্রে ফ্রি ট্রিটমেন্ট
✔️ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় অ্যাক্সেস

⚠️ গুরুত্বপূর্ণ:
এটা Travel Insurance না। শুধু Public healthcare-এর জন্য।

━━━━━━━━━━━━━━━

👤 কারা আবেদন করতে পারবেন?

আপনি যদি পর্তুগালে নিচের যেকোনো অবস্থায় থাকেন, তাহলে EHIC করতে পারবেন:

✔️ Segurança Social-এ রেজিস্টার্ড কর্মী
✔️ Pensioner
✔️ SNS (Serviço Nacional de Saúde) user
✔️ Family member (dependent)
✔️ Voluntary Social Insurance member

📌 প্রত্যেকের জন্য আলাদা কার্ড লাগে (বাচ্চাসহ)

━━━━━━━━━━━━━━━

🆕 নতুন করে EHIC করার নিয়ম

✅ Online (সবচেয়ে সহজ)

Segurança Social Direta (SSD) এ লগইন করে আবেদন করতে পারবেন।

👉 যা লাগবে:
• NISS (Social Security Number)
• SNS number
• Login (Password / Chave Móvel Digital)

📦 সাধারণত ৫–৭ working days এর মধ্যে কার্ড বাসায় চলে আসে

━━━━━━━━━━━━━━━

🏢 Offline (সরাসরি)

আপনি আবেদন করতে পারবেন:
✔️ Segurança Social অফিস
✔️ Loja do Cidadão

👉 একটি ফর্ম পূরণ করলেই হয়ে যাবে

━━━━━━━━━━━━━━━

🔄 EHIC Renewal (রিনিউ)

📅 Validity:
সাধারণত ৩ বছর (কিছু ক্ষেত্রে কম হতে পারে, আপনার স্ট্যাটাসের উপর নির্ভর করে)

📌 কখন রিনিউ করবেন?
মেয়াদ শেষ হওয়ার আগে বা কাছাকাছি সময়ে

👉 কিভাবে করবেন?

✔️ Online:
SSD → EHIC option → Renew

✔️ Offline:
অফিসে গিয়ে আবেদন

💸 সম্পূর্ণ ফ্রি

━━━━━━━━━━━━━━━

⏱ জরুরি ক্ষেত্রে (কার্ড হাতে না থাকলে)

👉 আপনি নিতে পারেন:
Provisional Replacement Certificate (PRC)

✔️ অস্থায়ী EHIC হিসেবে কাজ করে
✔️ সাধারণত স্বল্প সময়ের জন্য বৈধ

━━━━━━━━━━━━━━━

⚠️ গুরুত্বপূর্ণ তথ্য

❌ সব চিকিৎসা ফ্রি না (co-payment লাগতে পারে)
❌ শুধু সরকারি হাসপাতালে ব্যবহারযোগ্য
✔️ সম্পূর্ণ ফ্রি কার্ড
✔️ হারিয়ে গেলে দ্রুত রিপোর্ট করতে হবে

━━━━━━━━━━━━━━━

🧾 শেষ কথা:

EHIC থাকলে ইউরোপ ভ্রমণে আপনি অনেকটাই সেফ থাকবেন চিকিৎসা নিয়ে।

👉 ভ্রমণের আগে চেক করুন:
✔️ কার্ড আছে কিনা
✔️ মেয়াদ শেষ হয়েছে কিনা

এই ছোট একটা কার্ড অনেক বড় ঝামেলা থেকে বাঁচাতে পারে।

📌 পোস্টটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Forhad Hossain Miajee, Zohora Sharmin Konica, Ashiqur ...
08/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Forhad Hossain Miajee, Zohora Sharmin Konica, Ashiqur Rahman Sharif, Abdul Habib Jony, Jabed Hossain, Md Shajhan, Rubel Hossain, Billal Ahmed Rony, Subas C Paul, Ahmed Jabed, Akter Hossain, Prianka Saha, Himel Khan, Delwar Hossain Helal, Nazmul Hasan Nadim, Md Sifat Md Sifat, Reshma Sultana, Jewel Khan, Mahmud Hasan, আল্লাহর গোলাম

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Akash Chowdhury, Saiful Islam Dwip, নাজম...
07/04/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Akash Chowdhury, Saiful Islam Dwip, নাজমুল হক, Dr. Abdullah Al Jabed Khan, Reshma Sultana, Aman Hasan Santo, মোঃ জাকির হোসনে, Prianka Saha, Ariyan Islam, Emranul Hoque, Imdadul Haq Jibon, Shuyeb Ahmed, Arman Hossen Kawsar

Endereço

Lisbon
1200-100

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Shamim Drift Tales publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Shamim Drift Tales:

Atalhos

Compartilhar