Tonu & Porosh

Tonu & Porosh পর্তুগালে থাকা এক বাংলাদেশি মায়ের গল্প 🇧🇩🇵🇹
এখানকার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করি মাদারহুড, বেবি ফুড এবং আমাদের ছোট্ট লাইফস্টাইল।

19/06/2026

আজ ইলানের জন্য বানালাম পুষ্টিকর একটি মিল 🥰
মুরগির মাংস, মিষ্টি কুমড়া, বাসমতি চাল ও ঝুঁকিনি একসাথে রান্না করেছি। স্বাদের জন্য ছিল পেঁয়াজ, রসুন, জিরা আর একটি এলাচ। পরিবেশনের সময় যোগ করেছি ১ চামচ অলিভ অয়েল। ❤️
এক বাটিতেই প্রোটিন, সবজি, কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর ফ্যাট। ইলান খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। 🤲💙

চেরি দেখে খুব আগ্রহ দেখালেও ইলানের কাছে চেরির স্বাদটা একদমই ভালো লাগেনি। 🍒😅 একটা করে কামড় দেয় আর নিচে ফেলে দেয়। টানা ...
18/06/2026

চেরি দেখে খুব আগ্রহ দেখালেও ইলানের কাছে চেরির স্বাদটা একদমই ভালো লাগেনি। 🍒😅 একটা করে কামড় দেয় আর নিচে ফেলে দেয়। টানা তিন দিন চেষ্টা করেছি, জুস করে, ম্যাশ করে, এমনকি ছোট ছোট টুকরো করেও দিয়েছি। কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারিনি। সব বাচ্চার পছন্দ তো একরকম হয় না, হয়তো কিছুদিন পর আবার চেষ্টা করব। ❤️

18/06/2026

ইলানের জন্য স্যামন মাছ আর রঙিন সবজি দিয়ে খিচুড়ি🥰🇵🇹
#

16/06/2026

পর্তুগাল জুড়ে রঙিন ফুল, আর রাস্তায় আম, ডুমুর, আঙুর যা পেয়েছি সব স্বাদ।

14/06/2026

বেবিদের জন্য ঝটপট, স্বাস্থ্যকর ডিনার🥰

13/06/2026

বেবিদের জন্য চীজ রেসিপি🥰

12/06/2026

ইলানের ওজন কমে যাওয়ার কারণে, আজ তার পুষ্টিবিদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। পুষ্টিবিদ কিছু ক্যালোরি বাড়ানোর টিপস আর নিয়ম দিয়েছেন

11/06/2026

বেবিদের জন্য টকদই রেসিপি 🥰🥰
?

৭ মাসের বেবির ৭ দিনের ডায়েট চার্ট অনেকেই জানতে চেয়েছেন ৭ মাসের বেবির ডায়েট চার্ট কেমন হতে পারে।আমি ইলানকে ৭ মাসে এভাবেই ...
10/06/2026

৭ মাসের বেবির ৭ দিনের ডায়েট চার্ট

অনেকেই জানতে চেয়েছেন ৭ মাসের বেবির ডায়েট চার্ট কেমন হতে পারে।
আমি ইলানকে ৭ মাসে এভাবেই খাওয়াতাম, তাই অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।

🕒 দৈনিক সাধারণ রুটিন

* সকাল: দুধ
* লাঞ্চ: আলু + গাজর + চিকেন/মাছ + ডেসার্ট (ফল)
* বিকাল: দুধ
* রাত: ইনফ্যান্ট সিরিয়াল / পোরিজ
* Other meals (if necessary): দুধ

📅 Day 1

* সকাল: দুধ
* লাঞ্চ: আলু + গাজর + চিকেন + ডেসার্ট: আপেল (সেদ্ধ/পিউরি)
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 2

* সকাল: দুধ
* লাঞ্চ: কুমড়া + আলু + চিকেন + ডেসার্ট: নাশপাতি
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 3

* সকাল: দুধ
* লাঞ্চ: গাজর + চাল + চিকেন + ডেসার্ট: কলা (ম্যাশ)
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 4

* সকাল: দুধ
* লাঞ্চ: আলু + জুকিনি + সাদা মাছ (boneless, ভালোভাবে সিদ্ধ) + ডেসার্ট: আপেল
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 5

* সকাল: দুধ
* লাঞ্চ: গাজর + আলু + চিকেন + ডেসার্ট: নাশপাতি
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 6

* সকাল: দুধ
* লাঞ্চ: মিক্স ভেজ (আলু + গাজর + কুমড়া) + চিকেন + ডেসার্ট: কলা
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

📅 Day 7

* সকাল: দুধ
* লাঞ্চ: আগের যেটা ভালো লেগেছে সেটা রিপিট + ডেসার্ট: ফল
* বিকাল: দুধ
* রাত: পোরিজ

⚠️ খুব গুরুত্বপূর্ণ

* দুধ এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার
* সলিড দিনে ১–২ বারই যথেষ্ট
* মাছ অবশ্যই কাঁটা ছাড়া, ভালোভাবে সিদ্ধ করে দিন
* নতুন খাবার একবারে ১টাই শুরু করতে হবে (৩ দিন রুল)
* সব খাবার খুব নরম ও ম্যাশ করা

09/06/2026

আমাদের দুপুরের রন্নাবান্না🥰

Endereço

Vila Lopes, CXP 140
Tavira
8800111

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Tonu & Porosh publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Tonu & Porosh:

Compartilhar