02/04/2026
কাতারের শ্রম মন্ত্রণালয়ের এমন কোনো নিয়ম নেই যে, কর্মী চুক্তির শেষে অন্য কোম্পানিতে স্পন্সর পরিবর্তন করলে, কর্মী তার পুরানো কোম্পানিকে কোনো ফি দিতে হবে!
১৫০০-২০০০ রিয়াল পর্যন্ত দাবি করে কিছু ভিসা ব্যবসায়ী কোম্পানির না*দান মালিক পক্ষ।
এটি সম্পূর্ণ অ*বৈধ, এ কারণে কোম্পানি পরিবর্তনের আগে, কথা বলে নিবেন, কোম্পানি পরিবর্তনের সময় কোনো টাকা লাগবে কি না? আমি স্টেশন লিমুজিনে ফ্রি ভিসায় ৩ বছর ছিলাম, সেলারী ৬ হাজার সার্টিফিকেট বানিয়েছি,
কোম্পানি পরিবর্তনের সময় কোনো ফি দেই নি, বাৎসরিক ফি ছাড়া,সেলারী সার্টিফিকেটের সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে আইডি পরিবর্তন হওয়ার পর।
এটাই হচ্ছে সিস্টেম ॥
কিন্তু যাদের কোনো প্রতিষ্ঠান নেই, অন্য কোনো আয় নেই, শুধু ভিসার ব্যবসা আর লেবারের ফায়দা দিয়ে কোম্পানি চালায়, এরাই টাকা দাবি করে।
টাকা না দিলে বিভিন্ন হ*য়রানি সহ, মিথ্যা মা*মলা দিয়ে হে*নস্তা করে,
কোম্পানি পরিবর্তনে NOC লাগে না কিন্তু কোম্পানি রিজেক্ট করে দিলে চেন্জ হবে না, তাই NOC না লাগলেও কোম্পানি চেঞ্জের রিকোয়েস্ট এক্সেপ্ট করে, নোটিশ পিরিয়ড ০ করে দিলে দ্রুত কোম্পানি পরিবর্তন হয়ে যায় ।
নতুনদের ১২ মাস সম্পন্ন হওয়ার আগে কোম্পানি পরিবর্তন হয় না।
[তথ্য যেকোনো সময় পরিবর্তনশীল, তাই আপডেট সম্পর্কে জেনে নিন, pic for attention only] কপি পোস্ট?