27/01/2026
কাতারের নতুন চমক কাতারের সরকারি পরিবহন প্রতিষ্ঠান Mowasalat (Karwa) এখন দেশের প্রথম RoboTaxi পরিষেবা চালু করেছে যা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে কোনো ড্রাইভার ছাড়াই স্পীড লিমিট ৮০ কি.মি সাধারণ টেক্সির ভা*ড়ায় রাইড করা যাবে,
এই সেবা কাতারের দোহা শহরের নির্দিষ্ট এলাকা এই উদ্যোগ Smart City ও Qatar National Vision 2030 অনুযায়ী প্রযুক্তি উন্নয়ন ও নিরাপদ পরিবহনে নতুন দিগন্ত খুলবে।
RoboTaxi গুলোতে উন্নত প্রযুক্তির ক্যামেরা রাডার ও LiDAR সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে গাড়ি ৩৬০ ডিগ্রি পরিবেশ বুঝতে পারে ব্যস্ত রাস্তা নিরাপদে পার হতে পারে এবং যাত্রীদের নিশ্চয়তা দেয় ডেটা ব্যবস্থাপনাও দেশেই নিরাপদ ভাবে করা হয় যাতে গোপনীয়তা রক্ষা হয় কোথায় চলবে?
RoboTaxi সেবা বর্তমানে চালু হয়েছে:
West Bay, Central Doha,Hamad International Airport অঞ্চলেএখানে নির্দিষ্ট পয়েন্ট থেকে পিকআপ ও ড্রপ-অফ নেয়া হয় এবং সময় সকাল ৬টা থেকে রাত ৪টা পর্যন্ত পাওয়া যাবে।
কি ভাবে বুক করবেন?
১. আপনার স্মার্টফোনে Karwa Official App আপডেট বা ইনস্টল করুন।
২. অ্যাপে আপনার পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন দিন।
৩. যদি আপনার রুট RoboTaxi-এর আওতায় থাকে, তখন RoboTaxi সার্ভিস অপশন দেখতে পাবেন।
৪. তা নির্বাচন করে বুকিং কনফার্ম করুন ঠিক যেমন কোনো সাধারণ ট্যাক্সি বুক করেন।
৫. গাড়ি এসে পৌঁছালে শুধু উঠুন সিট বেল্ট বেঁধে যাত্রা শুরু করুন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য RoboTaxi-র ভাড়া সাধারণ Karwa ট্যাক্সির সমান। সর্বোচ্চ দুই জন যাত্রী নিতে পারে। শুধুমাত্র কার্ড বা Wallet পেমেন্ট সাপোর্ট করে। এখনো এটি একটি পাইলট পর্যায় চালু হয়েছে তাই সব জায়গায় বা সবসময়ভাবে আপনি অপশন দেখতে নাও পারেন।
এই আধুনিক পরিষেবার মাধ্যমে কাতার আরও স্মার্ট নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা প্রদানের পথে এগিয়ে চলেছে। নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নিতে এখনই Karwa App খুলুন এবং RoboTaxi-র যাত্রায় অংশ নিন।
আমি খুব শীঘ্রই রাইড করবো। ❤️🇶🇦