28/02/2026
ইরান-ইসরাইল সাম্প্রতিক যু*দ্ধ শুরু হবার প্রেক্ষিতে উ*দ্ভু*ত পরিস্থিতিতে কাতারে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সত*র্ক*তা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে যেকোন সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থেকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বি*প*দ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষত খোলা আকাশের নিচে না যাওয়া, অযথা জমায়েত না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।উপর্যুক্ত বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা, অথবা ভিত্তিহীন কোন সংবাদ প্রচার করা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইনের পরিপন্থি বিধায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সকলকে বিশেষভাবে যত্নশীল হবার আহবান জানানো যাচ্ছে।
Embassy of Bangladesh, Doha