3 Idiots in Russia

3 Idiots in Russia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 3 Idiots in Russia, Digital creator, Volodarskogo Street, 167, Kirov.

20/04/2025

Snow with Rain✨🕊️

゚viralシfypシ゚selamat ゚viralシfypシ゚viralシalシ

20/04/2025

Technologia😪✌️

শিক্ষার মান ভালো করেন। সিট কমান উল্টো! পোলাপানরে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখান কেন তবে? সুযোগ দেন, নইলে চিকিৎসার জন্য বাইরে...
15/03/2025

শিক্ষার মান ভালো করেন। সিট কমান উল্টো! পোলাপানরে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখান কেন তবে?
সুযোগ দেন, নইলে চিকিৎসার জন্য বাইরেই যেতে হবে। সর্বোপরি নিজ দেশের মানবসম্পদের উন্নয়নে কাজ করাই উত্তম, সুযোগ থেকে বঞ্চিত না করে।

শীর্ষ ধনীদের তালিকায় 3 idiots নামটা না দেখতে পেয়ে অনেকটা অবাক হলাম😐😒
07/03/2025

শীর্ষ ধনীদের তালিকায় 3 idiots নামটা না দেখতে পেয়ে অনেকটা অবাক হলাম😐😒

02/03/2025

Situation nowadays🥸

Страна в ситуации сейчас🥹

01/03/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]
©

24/02/2025

ডাক্তারদের ধরণ ভেদে ভিজিট ফি:

১. MBBS পাসের পর অনেক ডাক্তার কিছু ট্রেনিং কোর্স করেন, ডিগ্রি নেন না।অনেকে কোনো কোর্স ছাড়াই চেম্বার করেন।তারা সব ধরনের রোগের ট্রিটমেন্ট দিতে সক্ষম।তারাই জিপি ডাক্তার। তাদের ভিজিট ফি স্থানভেদে ৩০০- ৫০০ টাকা হয়ে থাকে।

২.MBBS পাশের পর অনেকে FCPS,MD,MS, ডিগ্রি নেন ৫ বছর ধরে।তারা পাস করার পর বিশেষজ্ঞ ডাক্তার হন।তারা স্থানভেদে ৬০০-১০০০ টাকা ভিজিট রাখেন।
এখন আপনার শুধু ঠান্ডা জ্বর,এরজন্য আপনি ১০০০ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখান,তাইলে আপনাকে অপচয়কারী বলতে হবে।এরজন্য জিপি ডাক্তার মোর দ্যান এনাফ।

৩. নামের পাশে DMF,LMF লেখা কেউ ডাক্তার নয়।তারা ডাক্তারদের এসিস্ট্যান্ট হিসেবে পড়াশোনা করে।তাদের চেম্বার করা নিষিদ্ধ এবং অবৈধ। তারা প্রপার ট্রিটমেন্ট দিতে পারে না।

মনে রাখুন,ওষুধ দিতে পারাটাকে ডাক্তারি বলে না।ডাক্তাররাই শুধু রোগ, ওষুধ এবং ডোজ সম্পর্কে ভাল জানে এবং বোঝে।ফার্মেসির দোকানদাররা ৩-৬ মাসের কোর্স করে ফার্মেসির দোকান দেয়।আপনার শরীর, আপনার সম্পদ।আপনার অসুস্থ শরীরের ভরসার জায়গা ৬ মাসের কোর্স করা ফার্মেসি দোকানদার কিংবা DMF /LMF করা ডাক্তারের এসিস্ট্যান্টের হওয়া উচিত কি?বিবেক,বুদ্ধি নিজের কাছে।আপনার চিন্তাভাবনাই বলে দিবে, আপনি কতটা উন্নতি করতে পারবেন।
আপনি নিশ্চয় 5 Star রেস্টুরেন্টে গিয়ে বলতে পারবেন না,এই খাবারের মূল্য ১০০০ টাকা কেন হলো,৩০০ টাকা রাখেন।আপনি যদি আপনার ইকোনমিকাল সুবিধাজনক দৃষ্টিতে দেখতে চান,তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন,সদর হাসপাতাল কিংবা বিভাগীয় মেডিকেল হাসপাতালে যাবেন মাত্র ১০ টাকা ভিজিটে রোগী দেখা হয়, অথবা ডায়বেটিক সমিতি কিংবা অনেক চক্ষু হাসপাতাল আছে যেখানে ১৫০-২০০ টাকা ভিজিট রাখা হয় অথবা জিপি ডাক্তারকে দেখাবেন ৩০০ টাকা দিয়ে।



©️

24/02/2025

এডমিশন টেস্ট একটা রিয়েলিটি চেক, টপক্লাস স্টুডেন্টও এভারেজ স্টুডেন্ট এর তকমা নিয়ে এডমিশন সিজনটা শেষ করে। অনেকে সমাজ বিচ্ছিন্ন হয়, ফ্রেন্ড সার্কেলটাও ছেড়ে দেয়। এই সময়টায় কেটে যাওয়া ক্ষত শুকাতে সময় লাগে এক দশক। কারো কারো ক্ষেত্রে হয়তো এক দশকেও পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারার ক্ষত একটুও কমেনা। তবুও জীবনের নিয়মে বাঁচতে হয়, বেঁচে থেকেই নতুন সাফল্যের অনুসন্ধান করতে হয়।

একটা কথা জীবনে মনে রাখতে হবে, 'Restart' 🥰

23/02/2025

Address

Volodarskogo Street, 167
Kirov

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3 Idiots in Russia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share