12/07/2026
আমার হাতে নষ্ট হয়ে যাওয়া সম্পদ গুলোর মধ্যে সবচেয়ে বড় সম্পদ'টা -. আমি নিজেই।
একটা সময় ছিল, যখন নিজেকে খুব সহজ মনে হতো। হাসি ছিলো মুখে, স্বপ্ন ছিল বুকে,
ছোট ছোট জিনিসেই মন ভরে যেত।
কিন্তু এখন বুঝলাম ভুল মানুষ, ভুল সিদ্ধান্ত, আর অতিরিক্ত আবেগের ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেললাম।
যেখানে নিজের পাশে নিজে থাকার কথা ছিল, সেখানে আমি অন্য কারও জন্য নিজেকেই অবহেলা করছি।
নিজের ইচ্ছাগুলো চেপে রেখেছি, নিজের কষ্টগুলো লুকিয়ে রেখেছি, শুধু তাদের ধরে রাখার জন্য। আজ বুঝি--মানুষ অন্যকে হারালে যতটা কষ্ট পায়, নিজেকে হারালে তার চেয়েও বেশি কষ্ট পায়।
কারণ এখন আর কাউকে দোষ দেওয়া যায় না, নিজের কাছে নিজের হিসাব দিতে হয়। তাই এখন মনে হচ্ছে – আমার হাতে নষ্ট হয়ে যাওয়া
সবকিছুর মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটা আমি নিজেই.