Bashundhara Tv

Bashundhara Tv নতুন কিছু জানতে এবং দেশ-বিদেশের বৈচিত্র্যময় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।

কী করছে এই যুবক? ভিন্ন কিছু মনে হচ্ছে, তাইনা ? আজ সকালে এই যুবক বাসের হেল্পার ছিল। খুব দ্রুত মুভ করতে পারে। যুবকটাকে দেখ...
06/06/2026

কী করছে এই যুবক? ভিন্ন কিছু মনে হচ্ছে, তাইনা ? আজ সকালে এই যুবক বাসের হেল্পার ছিল। খুব দ্রুত মুভ করতে পারে। যুবকটাকে দেখলাম কোনোরকম হইচই করছে না ভাড়া নিয়ে। এটাও স্বাভাবিক ব্যাপার। তবে বিশেষ একটা দিক খেয়াল করলাম।
এক যাত্রী বলল, আমি স্টুডেন্ট। হেল্পার এই যুবক উত্তর দিল- আজ ফুল ভাড়া দেয়া যায় কিনা!
সে যাত্রী ফুল ভাড়া দিতে গেল। কিন্তু হেল্পার নিলো না। মাথায় হাত রেখে বলল, মন দিয়ে পড়াশোনা কইরেন ভাইজান। পড়াশোনাটা খুব দরকার।

একই পরিস্থিতি হলো আরেক যাত্রীর কাছে। সেও স্টুডেন্ট। এবারও সে স্টুডেন্ট শুনে যাত্রীর আরো কাছে গিয়ে বলল, ভাইজান অনেক বড় মানুষ হতে হবে কিন্তু। বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে। খুব মনোযোগ দিয়ে পইড়েন। কোনো বিষয়ে হতাশ হইয়েন না।

আরে কী আজব! এই হেল্পার সব স্টুডেন্টদের এভাবে মোটিভেট করছে কেন ?
ভাবলাম হতেই পারে। তবে তিন নম্বর স্টুডেন্টের কাছে গিয়ে বলল, দোয়া করি অনেক ভালো মানুষ হন। অনেকদূর পড়াশোনা করেন।

দারুণ ক্যারেক্টার । বেশ ভালো লাগলো।
একই সঙ্গে বাসে কিছু লোক দাঁড়িয়ে ছিল। সবাইকে সে চাচা, আংকেল বলে সম্বোধন করছে। এক যাত্রীকে বলল, চাচা আপনি এই জায়গায় দাঁড়ান। ফ্যানের বাতাস লাগবে। বলে সে নিজেই ফ্যানটা ঠিক করে দিল।
আরেক যাত্রী একটু বয়সী, ফার্মগেটে উঠতে যাচ্ছিল এই বাসে। সে দরজা থেকে নেমে ওই যাত্রীকে বলল, চাচা এই বাসেও যাইতে পারবেন। কিন্তু আপনার কষ্ট হইতে পারে। আপনি পেছনের ওই গাড়িতে উঠেন। সিট ফাঁকা আছে।
সাধারণত সিট ফাঁকা থাক বা না থাক জোর করে যেখানে যাত্রীদের তোলে সেখানে এই হেল্পার মানুষের বয়সের কথা বিবেচনা করে দারুণ পরামর্শ দিচ্ছে।
জানিনা এর ব্যক্তিজীবন কেমন। কিন্তু বাসের ভেতর পড়াশোনার প্রতি, ছাত্রদের প্রতি, বৃদ্ধদের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখলাম তার তা অনন্য।

তার সঙ্গে কথা বলার সুযোগ হলো। আপনাকে দেখলাম কেউ ভাড়া কম দিলেও নিচ্ছেন।

বললেন, জীবনে অনেক ঠকেছি। আমি জানি ঠকার কী যন্ত্রণা। কাউকে তাই ঠকাতে চাই না। পারলে উপকার করব। আমার তিন মেয়ে। তারা অনেক শিক্ষিত হবে এইটাই চাই।

(ছবি তার অজান্তে তুললেও পরে তার অনুমতিতেই পোস্ট দেয়া। নাম রাসেল। সামনা সামনি তোলা ছবি কমেন্টে দেয়া আছে। আরো মজার ব্যপার তার সঙ্গে কাকতালীয় দেখা হয়েছে আবারও শাহবাগে, সন্ধ্যার পরে। সে নিজেও তার পোস্ট দেখেছে। আমার সৌভাগ্য আসলে)

Bashundhara Tv

05/06/2026

The most peaceful and cozy rainy day overlooking a beautiful green ...

01/06/2026
01/06/2026

মাত্র তিন মাসেই যদি একটি দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে যায় তাহলে বাকি সময় কি করবে?

ঘটনাটি ঘটেছে গজারিয়া-মুন্সিগঞ্জ।

উপমার দাম্পত্য জীবন তিন বছরের।বোনের সাথে গল্পের একপর্যায়ে স্বামীকে নিয়ে বললো " লোকটা নিয়ে পারিনা আর,খুবই মনভুলো"।বোন নির...
27/05/2026

উপমার দাম্পত্য জীবন তিন বছরের।বোনের সাথে গল্পের একপর্যায়ে স্বামীকে নিয়ে বললো " লোকটা নিয়ে পারিনা আর,খুবই মনভুলো"।

বোন নিরুপমা বললো " জামাইবাবু আসবে কখন? মামনি তো ঘুমিয়ে পরবে "

উপমা স্বামীকে কল করে " কি গো,কোথায় তুমি? মামনি ঘুমিয়ে যাবে তো,তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শেষ করবে।দ্রুত এসো "

কিছুক্ষণ পর উপমার স্বামী উপস্থিত।অনুষ্ঠান বাড়িতে খালি হাতে এসেছে দেখে উপমা বললো

" হাতে হাতে এসছো শালিকার বাড়িতে?এতো মনভুলো স্বভাব কবে ঠিক হবে তোমার বলো তো? "

উপমার কথায় স্বামী মুখ কাচুমাচু করতে দেখে নিরুপমা বললো " দিদি তুই চুপ কর তো,শালিকার বাড়িতে আসলেই কি জামাইবাবুকে মণ্ডামিঠাই আনতে হবে?জামাইবাবু আসেন তো ভেতরে "

শালিকার মেয়ের জন্মদিন শেষ করে স্ত্রী উপমাকে নিয়ে বাড়ি ফিরলো।জামা চেঞ্জ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্বামী স্ত্রীর কথপোকথন

" তোমায় আমাকে নিয়ে সবসময় লোকজনের সামনে মানিয়ে চলতে হয়,তাইনা?"

উপমা হেসে বললো " আমার বর,আমাকেই তো মানিয়ে চলতে হবে "

" উপমা, কাছে এসে বসো "

উপমা চুল আঁচড়ানো বাদ দিয়ে স্বামীর পাশে বসলো।স্বামী দুঃখী মুখ করে বললো " তুমি জানো টাকাপয়সার টানাটানির জন্য আমি কিছু নিয়ে যেতে পারিনি৷লোকজনের সামনে বলে বেড়াও আমি মনভুলো।যেন আমার হিসেব করে চলাটা কারো নজরে না পরে,তাইনা? "

উপমা ঠোঁ"টের কোণে হাসি বজায় রেখে " দুঃসময় কি সবসময় থাকবে বলো?এটুকু সময়ে তোমায় কেউ হীনমন্যতার নজরে দেখবে তা হতে দিবো না "

" আমার খুব ইচ্ছে করে তোমার ভালোবাসার প্রাপ্যটা তোমায় বুঝিয়ে দিতে "

" দিয়েছোই তো,এইযে আমায় বুঝো,এর থেকে বেশি কি প্রাপ্য চাই বলেন মহারাজা? "

" আমি তোমায় বুঝি? "

" নয়তো কি?অন্য যে কেউ হলে ধরে নিতো বউ তাকে লোকজনের সামনে মনভুলো,কিপটে বলে ছোট করে,অপমান করে।কিন্তু তুমি ঠিকই ধরে ফেললে কেনো বলি "

দু'জনেই চুপ।স্বামীর চোখেমুখে মুগ্ধতা,উপমা বললো " আচ্ছা শুনো না গো,তোমার কখনো কেনো মনে হয় না, আমি তোমায় অবহেলাও করতে পারি বা ঘৃণা করতে পারি?ভুল করে হলেও তো মানুষ "

স্বামী উপমার কপালের চুল কানে গুঁজে দিয়ে বললো " যে নারী মন থেকে ভালোবাসে তার ক্ষমতা নেই প্রিয় মানুষকে অবহেলা,ঘৃণা করার।আমি জানি তুমি আমায় ভালোবাসো,তাই কখনো মনে হয়নি তুমি আমায় অবহেলা বা কারো সামনে ছোট করতে পারো! "

গল্প #অনুভবে_প্রেম
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম এখন সিলেট।
27/05/2026

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম এখন সিলেট।

মিষ্টি কন্ঠে ঘুম ভাঙ্গলো।চুলে হাত বুলিয়ে স্নিগ্ধ নারীকণ্ঠে " কয়টা বাজে দেখছো?ফ্রেশ হয়ে আসো।আমি কিন্তু রান্না করিনি,একসাথ...
27/05/2026

মিষ্টি কন্ঠে ঘুম ভাঙ্গলো।চুলে হাত বুলিয়ে স্নিগ্ধ নারীকণ্ঠে " কয়টা বাজে দেখছো?ফ্রেশ হয়ে আসো।আমি কিন্তু রান্না করিনি,একসাথে করবো "

চোখ মেললাম।প্রিয় নারীমুখ।চুল লাল কাপড়ে প্যাঁচানো,দেখেই পবিত্র ভাব চলে আসে।স্নান করেছে হয়তো।বললাম

" অবশেষে আমাদের বিয়েটা হলো! "

" না হয়ে উপায় আছে?এতো সহজে তোমায় ছাড়বো ভাবছো? "

তার হাতটা বুকের মধ্যে শক্ত করে ধরে বললাম " এবার আর ছেড়ে যেও না "

" যাবো না পাগলা।বেলা হইছে উঠো এখন "

" উঠলেই তো তুমি হারিয়ে যাবে "

" হারাবো না "

" কথা দিচ্ছো? "

" দিচ্ছি "

স্বপ্ন ভাঙ্গলো।বিছানা ছেড়ে উঠে বসলাম।ডিসেম্বরের এই শীতেও গা ঘামছে,এখনো মাঝরাত।

দীর্ঘশ্বাস ফেললাম।পাগলিটা প্রতিদিন মাঝরাতেই আসে,আবার চলে যায়।বাকিরাতটা কাটে অশ্রু বিসর্জনে।মনে মনে ভাবি, সেও আমার কথা ভাবে?ভেবে কি সেও কাঁদে?

ফাঁকা ঘরেই বলে উঠলাম " কথা দিয়েও হারিয়ে গেলে? "

নরম স্বর ভেসে এলো " সম্ভব না জন্য কথা দিয়েছি "

গল্প #স্বপ্ন
লেখক #জয়ন্ত_কুমার_জয়

এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

26/05/2026

প্রথমে ভেবেছিলাম চাচা বুঝি ‘বাহুবলী’! শেষে এসে দেখি উনি তো আসলে বড় মাপের অভিনেতা! 😂 শেষ পর্যন্ত না দেখলে চরম মিস করবেন

যমুনা এক অদ্ভুত নদী। যে কোন উত্তরবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, যমুনা পার হওয়া মাত্র তার মনে হবে সে বাড়িতে চলে এসেছে...
26/05/2026

যমুনা এক অদ্ভুত নদী।

যে কোন উত্তরবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, যমুনা পার হওয়া মাত্র তার মনে হবে সে বাড়িতে চলে এসেছে।

হোক তার বাড়ি সিরাজগঞ্জ, হোক তার বাড়ি রংপুর, হোক তার বাড়ি রাজশাহী বা পাবনা।

লাগুক তার বাড়ি পৌঁছাতে আরো দু'ঘন্টা বা ঘন্টা পাঁচেক।

তবুও যমুনা পার হলেই মনে হয় বাড়ি চলে এসেছি। এ তো আমারই এলাকা।

আবার যমুনার ওপারে চলে গেলেই মনে হয় বাড়ি থেকে কতদূরে চলে এসেছি।

অদ্ভুত না?

লেখা : অন্বয় আকিব

আজ শুক্রবার।শিউলির আরামের দিন,কাজের বুয়াকে হুকুম দেয় " জামাকাপড় ধোঁও,বাহারি রান্না করো,পাখা পরিষ্কার করো "পাঁচ বয়সী ছেলে...
26/05/2026

আজ শুক্রবার।শিউলির আরামের দিন,কাজের বুয়াকে হুকুম দেয় " জামাকাপড় ধোঁও,বাহারি রান্না করো,পাখা পরিষ্কার করো "

পাঁচ বয়সী ছেলে মাকে বলে " মা আজ অফিসে যাবে না? "

" না বাবা,আজ তো শুক্রবার,ছুটির দিন "

" আজ তাহলে কি করবে? "

" ছুটির দিনে কি আর করবো!সারাদিন বসে শুয়ে থাকবো "

কথাটা বলে শিউলি কাজের বুয়া মনিরাকে ডেকে বলল " আমার, তোমার ভাইয়ের যে জামা কাপড় আছে সব ধুয়ে দাও।ধোঁয়া হলে মাংস পোলাও করবে "

মনিরা নীরবে চলে গেলো।ছেলের প্রশ্ন " আচ্ছা না,শুক্রবার কি সবার ছুটি হয়? "

" হ্যা "

" মনিরা আন্টি আজকে তাহলে কাজে এসছে কেনো?ওনার ছুটি নাই? "

ছোট্ট ছেলের কথায় শিউলির মনে বিবেক সঞ্চার।বুয়া মনিরাকে ডেকে " কাপড় ধুতে হবে না।রান্নাটা করে খেয়ে বাড়ি চলে যাও।এখন থেকে প্রতি শুক্রবার তোমারও ছুটি "

মনিরার হাস্যজ্জ্বল মুখ,গৃহকর্তার প্রতি অসীম সম্মান এবং কর্তার ছেলের জন্য ভালোবাসা বহুগুণ বেড়ে গেলো।এভাবেই ঘটুক বিবেক সঞ্চার।

এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

Address

Jubail Road, Dammam
Dammam
51251

Alerts

Be the first to know and let us send you an email when Bashundhara Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bashundhara Tv:

Share