04/06/2026
কিছু বিষয় মাথায় আসলো বাংলাদেশের নোংরা রাজনীতি নিয়ে,যেহেতু ক্রিকেট এর আশেপাশে থাকি এর জন্য এইগুলো আরো ভালো জানি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সব থেকে আলাদা কে?দালালী বাদ দিয়ে একদম উচিত কথা যদি কোনো প্লেয়ার বলে থাকে সেটা এই তানজিম সাকিব।
কয়েক বছর আগে সাকিব নারীদের নিয়ে একটা পোস্ট দিয়েছিলো, ফ্রী মিক্সিং করা কোনো মেয়ে অন্তত ভালো মা হতে পারে না,এই পোস্টের জন্য তখনকার বোর্ড এবং সরকার সাকিব কে ক্ষমা চাইতেও বাধ্য করেছিলো।
দুদিন আগে রামিসা হত্যার বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস বিজ্ঞপ্তি পর, সাকিব সুন্দর একটা পোস্ট দিয়েছিলো,যেটা তে ৩৬২ কে শুধু রিয়েক্ট ছিলো,পুরো বাংলাদেশে সে একাই প্রায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে কাউন্টার দিয়েছিল। মানে ভাবেন একজন রানিং প্লেয়ার সে সরকারের একজন বড় মন্ত্রী কে এইভাবে জবাব দিয়েছিলো।
সাকিবের পোস্টের কিছুদিন পর বিসিবি থেকে বললো অন্তত ৬ মাস মাঠের বাহিরে থাকা লাগবে,সে নাকি বড় ইঞ্জুরড আছে,ভালো কথা সে যদি ইঞ্জুরড থাকে তাহলে কারো হাত নেই,তবে আমার প্রশ্ন অন্য জায়গায়।তানজিম সাকিব কি আসলেই ইঞ্জুরড? নাকি ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে?
আমরা তো একদম বাচ্চা না,কিছু হলেও আন্দাজ করতে পারি।বিসিবি থেকে বলা হলো ৬ মাসের মধ্যে সে মাঠে ফিরতে পারবে না।
আজকে লংকা প্রিমিয়ার লীগের নিলাম হল, যেটা আগামী জুলাই মাসের ১৭ তারিখ শুরু হবে এবং শেষ হবে আগস্টের ৮ তারিখ।বিসিবি কি সবাইকে বো/কা /চোদা ভাবে?
একটা প্লেয়ার যদি ৬ মাসের ভয়াবহ ইঞ্জুরড থাকে,তাহলে কিভাবে সে গোল্ড ক্যাটাগরিতে থাকে?তার বাজার মূল্য ৩০ হাজার ডলার থাকে?হ্যাঁ সাকিব কে কিনে নাই কোনো দল,তবে যেহেতু নিলামে নাম উঠেছিলো সেটাও ভালো ক্যাটাগরি থেকে,যদি কোনো দল কিনতো তাহলে সে খেলতো না?আপনাদের মনে এই প্রশ্ন আসে না?
৬ মাসে যদি মাঠের বাহিরেই থাকা লাগবে,সেটা কি অন্য দেশের লীগে আবার ঠিক হবে?নাকি এখানেও রাজনীতি? আমি যদি বলি তামিম গং মিলে বাদ দিয়েছে এইটা কি দোষ হবে?
সালাউদ্দিন এর ছেলে এবং তামিম মিলেই আজকের বিসিবি, সালাউদ্দিন সাহেব কে কড়া সমালোচনা করার শাস্তি দেওয়া হয়েছে না?প্রশ্ন অনেক তবে জবাব শুধু এই নোংরা বিসিবি জানে
তামিম অথবা এই বোর্ড কি করতে পারে সেটা সবার জানা আছে,যদি তানজিম সাকিবের সাথে এইটা অন্য রাজনীতি ঘটে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস বাকি ছাড়া আর কিছু নেই। পলিটিক্স💔🙏