Rakib.ツ

Rakib.ツ -মন ও রাখো'নি,
- মনে ও রাখো'নি.🌸❤️‍🩹
______________________________
-অভিমান নাকি অভিযোগ.!💔🌸 Silent boy.
(14)

ধরো, একদিন কথা হলো না তোমার আমারএকবারও বলা হলো না ভালোবাসি।তখন কি তুমি আমাকে ভুলে যাবে?নাকি আমাকে ভেবে ভেবে দু'চোখে বরষা...
17/04/2026

ধরো, একদিন কথা হলো না তোমার আমার
একবারও বলা হলো না ভালোবাসি।
তখন কি তুমি আমাকে ভুলে যাবে?
নাকি আমাকে ভেবে ভেবে দু'চোখে বরষা নামাবে?

ধরো, একদিন রোদে পুড়ে-
দাঁড়িয়ে লাল হয়ে আমার জন্য অপেক্ষা করলে তুমি,
আমি আসবো বলে কথা দিয়ে এলাম না,
তখন কি তুমি নীল অভিমানে পুড়ে
আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে?
নাকি পরেরদিন দেখা হলে নরম গলায় আমাকে শুধাবে,
কাল এলে না কেন? কাজ ছিলো বুঝি?

ধরো, অনেকদিন দেখা নেই দুজনার
কথা নেই, ফোন নেই, মেসেজ নেই
তখন কি তুমি আমাকে ভুলতে শুরু করবে?
নাকি বুকের ভেতর মৌন কান্না লুকিয়ে
আমার মাঝে নিজেকে জড়িয়ে নিবে?

ধরো, অনেকদিন আঙুলে আঙুল ছোঁয়ানো হলো না,
আমার কাঁধে তোমার মাথা রাখা হলো না,
ঠোটে উষ্ণতা খুঁজে পেলে না!
তখন কি তুমি অন্য কারো বুকে মাথা রাখার আশ্রয় খুঁজবে?
নাকি আমার বুকে মাথা রাখতে,
আঙুলে আঙুলে ছোঁয়াতে চাতকের মত প্রহর গুনবে?

ধরো, অনেকদিন হলো তোমাকে নিয়ে কবিতা লেখা হয় না, তোমাকে কবিতা পড়ে শুনাই না,
তখন কি তুমি প্রতি সন্ধ্যায় আমার দেয়া-
নীল ডাইরির কবিতার পাতা উল্টাতে উল্টাতে ভাববে,
কবে আসবে তুমি?
নাকি রাগে অভিমানে ছিঁড়ে এফোঁড় ওফোঁড় করে ফেলবে ডাইরির প্রতিটা পাতা?

ধরো,
একদিন হারিয়ে গেলাম, আর ফিরে এলাম না,
চারিদিকে শূন্যতার হাহাকার।
তখন কি করবে তুমি?
ভুলে যাবে?
নাকি সাদা শাড়ী দক্ষিণা বাতাসে উড়িয়ে ভাববে
কেমন আছো একা ওখানে? কাকে বলছো ভালোবাসি?

20/03/2026

পুরুষ তুমি প্রেমে নয়, দায়িত্বেই বেশি সুন্দর।🖤

বিশ্বস্ত দেহের, শান্তির আশ্রয় 🖤
13/02/2026

বিশ্বস্ত দেহের, শান্তির আশ্রয় 🖤

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড. রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।তবু কেও বিরক্ত হতো না। অনলাইন অফলাইন দেখার সুযোগ...
29/01/2026

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড. রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

তবু কেও বিরক্ত হতো না। অনলাইন অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা।
তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হতো। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো।। ❤️

এই দিনের চাইতেও সেদিন গুলো ভাল ছিল।

24/01/2026

_একদিন আমিও হারিয়ে যাবো,সেলাই বিহীন সাদা কাপড়ের ভাঁজে..!!😅💔

21/01/2026

তোমাকে কিছু বলার ছিল, তবুও আর বলা হয়ে ওঠেনি।
কিছু শব্দ জমে ছিল ঠোঁটে-কিন্তু সময়ই যেন সবকিছু ছিনিয়ে নিল।
চোখে পানি, তবুও বুকটা শুকনো-কারণ কান্নার ভাষা এখন আর শব্দে আসে না, এটা নিঃশ্বাসের গভীরে চাপা পড়ে থাকে।
তুমি ছিলে গল্পের শুরু, তুমি আছো এই 'শেষ অধ্যায়ের' শিরোনামে।
যেখানে আমরা নেই, আছে শুধু না বলা কিছু কথা আর অপূর্ণ এক ভালোবাসা।

-লেখাঃ ব্যর্থ কবি.।

03/01/2026

:আমারে ভাইঙ্গা দিয়া তুমি যারে গরলা..!!
সে যেন তোমার কদর করে তোমাকে ভাঙতে না দেয়..!!🌸💔

30/10/2025

- ৩০. অক্টবর
- ২০২৫. বৃহস্পতিবার

ভেবে দেখলাম আমার জীবনে যেসকল অপ্রাপ্তি রয়েছে, তার কারণ টা আমি নিজেই। ভুল টা ঠিক কোথায় হয় আমি তা বুঝতে পারিনা, শুধু একটা সময়ের পর বুঝি ভুল করেছি।
আমি আজীবন সঠিক সিদ্ধান্ত ভুল জায়গায় নিয়েছি, নয়তো সঠিক জায়গায় ভুল সিদ্ধান্ত। সঠিক সময়ে সঠিক কোনো কাজই আমার দ্বারায় এপর্যন্ত হয়নি, ভুল টা হয়তো এখানেই।
মাঝেমাঝে ভাবি আর ভাববো না; কপালে যা আছে তা-তো হবে, কিন্তু আমি এতটাই নিষ্কর্মা যে ভাবনাদের কি করে উপেক্ষা করাতে হয় সেটাও জানি না.!

লিখা: রাকিব সরদার.!

15/10/2025

মানুষ কখনো মানুষকে খুঁজে না।
খুঁজে মানুষের দূর্বলতা।

অপেক্ষা বড়ো নিষ্ঠুর, সে কখনো বলে না সামনে কী আছে, শুধু টেনে নিয়ে যায় অজানা এক শূন্যতার দিকে..!😅💔
07/09/2025

অপেক্ষা বড়ো নিষ্ঠুর, সে কখনো বলে না সামনে কী আছে, শুধু টেনে নিয়ে যায় অজানা এক শূন্যতার দিকে..!😅💔

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Rakib.ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib.ツ:

Share