11/08/2025
#ট্রাভেল_পারমিট_সংক্রান্ত_জরুরি_সতর্কীকরণ_বিজ্ঞপ্তি
প্রবাসী বাংলাদেশীদের অনেকেই দেশে ফেরার জন্য বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে নকল/জাল ট্রাভেল পারমিট সংগ্রহ করছেন, যাদেরকে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নকল/জাল ট্রাভেল পারমিট প্রদান ও ব্যবহার আইনতঃ দন্ডনীয়।
শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা মাত্র ১-২ দিনের মধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। এছাড়া সরকার অনুমোদিত প্রবাসী সেবাকেন্দ্রসমূহ (EDC) ট্রাভেল পারমিটের আবেদন গ্রহণ ও ইস্যুকৃত ট্রাভেল পারমিট বিতরণ করে থাকে।
সুতরাং দূতাবাস/কনস্যুলেট থেকে অথবা প্রবাসী সেবাকেন্দ্রের মাধ্যমে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।
post by Embassy of Bangladesh Riyadh