12/07/2026
৩০ সেকেন্ডে ১৯৫ বার চুমু! বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান তরুণআন্তর্জাতিক ডেস্ক:ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র না থাকলেও, চুম্বনের গতি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলের এক তরুণ ও তরুণী। মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫ বার চুমু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) পাতায় নাম তুলেছেন তাঁরা।এই অনন্য কীর্তিটি গড়েছেন ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ৩২ বছর বয়সী রেনাতো বায়মা গাইয়া এবং তাঁর সঙ্গী নাইয়ারা রবার্তা রিবেইরো ডি মারিন্স। মজার ব্যাপার হলো, তাঁরা দুজনেই পেশায় চিকিৎসক। ব্রাজিলের সাও জোসে দোস কাম্পোস শহরে এই রেকর্ডটি গড়া হয়, যা সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।সেকেন্ডে ৬টিরও বেশি চুমুরেকর্ড গড়ার সময় ঘড়ির কাটার চেয়েও দ্রুত গতিতে চলেছিল রেনাতোর ঠোঁট। হিসেব করে দেখা গেছে, ৩০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে প্রতি সেকেন্ডে গড়ে ৬.৫টি চুমু খেয়েছেন তিনি। রেনাতো অত্যন্ত দ্রুত গতিতে তাঁর সঙ্গী নাইয়ারার গালে এই চুমুগুলো আঁকেন।রেকর্ড গড়ার পেছনের গল্পনিজেদের সম্পর্কের দৃঢ়তা প্রকাশ এবং ভালোবাসাকে স্মরণীয় করে রাখতেই তাঁরা এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন। গিনেস কর্তৃপক্ষকে এই দম্পতি জানান, তাঁরা প্রমাণ করতে চেয়েছেন যে তাঁরাই বিশ্বের "সেরা জুটি"।তবে এই রেকর্ডের পেছনে রেনাতোর একটি ভিন্ন অনুপ্রেরণাও ছিল। রেনাতো নিজে এডিএইচডি (ADHD) বা মনোযোগ ঘাটতিজনিত সমস্যায় আক্রান্ত। তিনি সমাজের সাধারণ মানুষকে দেখাতে চেয়েছিলেন যে, সঠিক ইচ্ছাশক্তি ও একাগ্রতা থাকলে এডিএইচডি আক্রান্ত ব্যক্তিরাও যেকোনো কঠিন লক্ষ্য অর্জন করতে পারেন।রেনাতো একজন ‘রেকর্ড বীর’চুম্বনের এই রেকর্ডটি রেনাতোর জন্য প্রথম নয়। তিনি তায়কোয়ান্ডোয় ব্ল্যাক বেল্টধারী এবং এর আগেও একাধিক বিচিত্র গিনেস রেকর্ড গড়েছেন। যার মধ্যে রয়েছে দ্রুততম সময়ে ১০টি বই সাজিয়ে ফেলে দেওয়া এবং পা-কে সর্বোচ্চ ২১০.৬৬ ডিগ্রি কোণে ঘোরানোর রেকর্ড।সামনে আরও বড় লক্ষ্য১৯৫ বার চুমু খেয়ে রেকর্ড গড়লেও এখানেই থেমে থাকতে চান না এই যুগল। তাঁদের পরবর্তী লক্ষ্য আরও বড়। বর্তমানে এক মিনিটে সর্বোচ্চ ২৭৭টি চুম্বনের একটি বিশ্বরেকর্ড রয়েছে জাপানি এক দম্পতির দখলে। রেনাতো ও নাইয়ারা এবার সেই জাপানি রেকর্ডটি ভেঙে নিজেদের করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।