18/03/2026
#ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুরে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।