Priyo Desh

Priyo Desh অপরাধী যেই হোক, সত্যের পথে আওয়াজ তুলুন ।

‘পড়া পারেনি, তাই শাসন করেছি’, শিক্ষিকার মারধরে শিশুর হাত ভাঙার অভিযোগ‘পড়া পারেনি, তাই একটু শাসন করেছি’—শিক্ষিকার এমন ‘শা...
16/09/2026

‘পড়া পারেনি, তাই শাসন করেছি’, শিক্ষিকার মারধরে শিশুর হাত ভাঙার অভিযোগ

‘পড়া পারেনি, তাই একটু শাসন করেছি’—শিক্ষিকার এমন ‘শাসনে’ নয় বছরের শিশু ইকরা মনির ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে প্লাস্টার করা হাত নিয়ে ব্যথা ও আতঙ্কে দিন কাটছে দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীর।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

ইকরা মনি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার ও শিশুটির ভাষ্য অনুযায়ী, ওই দিন শ্রেণিকক্ষে পড়া চলাকালে রিডিং পড়া নিয়ে সহকারী শিক্ষিকা শামসুন্নাহার বেগম ক্ষিপ্ত হন। একপর্যায়ে শ্রেণিকক্ষে থাকা বেত দিয়ে ইকরাকে মারধর করেন বলে অভিযোগ। বেতের আঘাতে পিঠ ও হাতে প্রচণ্ড ব্যথা পেয়ে একপর্যায়ে মাটিতে পড়ে যায় শিশুটি। পরে সহপাঠী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে এক্স-রে করার পর চিকিৎসকরা শিশুটির ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে যাওয়ার কথা জানান। পরে চিকিৎসকের পরামর্শে তার পুরো হাতে প্লাস্টার করা হয়।

শারীরিক যন্ত্রণার পাশাপাশি ঘটনার পর থেকে ইকরা ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে তার পরিবার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার বেগম মুঠোফোনে বলেন, “পড়া পারেনি, তাই একটু শাসনের ব্যবস্থা করেছি। তাতেই হাত ভেঙে গেছে। ওটা ঠিক হয়ে যাবে। এসব নিয়ে সাংবাদিকদের টেনশন না করলেও চলবে। আমি অনিয়ম করলে স্কুল কমিটি দেখবে।”

তার বক্তব্যে শিশুটির হাত ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি।

এলাকাবাসী ও কয়েকজন অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষিকার আচরণ নিয়ে আগেও শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছিল। সামান্য ভুল বা পড়া না পারার কারণে শিক্ষার্থীদের মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অনেক অভিভাবক বিষয়টি নিয়ে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি বলে দাবি করেছেন তারা।

নয় বছরের এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষিকা শিশুটির পরিবারকে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করতে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সন্তানের হাত ভেঙে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ইকরা মনির মা-বাবা। অটোরিকশাচালক বাবা-মায়ের কণ্ঠে ছিল অসহায়ত্ব ও ক্ষোভ।

তারা বলেন, “আমরা গরিব মানুষ। গরিবের কে-বা বিচার করবে এই দেশে! মাস্টার-ম্যাডাম যদি অন্যায় করে থাকে, তাহলে ওপরওয়ালা আল্লাহই এর বিচার করবেন।”

ঘটনার বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, “এটি খুবই বাজে করেছেন। আমি আগে জানিনি। এখন জানলাম। আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। কালই একটা ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

ডাক্তারের প্রেসক্রিপশনে হাতের লেখা ঠিক না থাকার কারণে,,সাধারণ মানুষ কোন ঔষধ দিছে এটা বুঝতে পারে না।যার ফলে ফার্মেসি থেকে...
13/09/2026

ডাক্তারের প্রেসক্রিপশনে হাতের লেখা ঠিক না থাকার কারণে,,
সাধারণ মানুষ কোন ঔষধ দিছে এটা বুঝতে পারে না।যার ফলে ফার্মেসি থেকে ঔষধ কিনতে গেলে সঠিক ঔষধ বা ঐ ঔষধ না থাকলে বাজে কোম্পানির ঔষধ দিয়ে বুঝিয়ে দেয়।যার ফলে ঔষধ সঠিকভাবে কাজ করে না।
ডাক্তারি পেশা টা হচ্ছে পৃথিবীর একটা মহৎ পেশা।আপনারা লেখাপড়া করে ঐ জায়গায় গিয়েছেন। আপনারা চাইলেই বুঝিয়ে লেখা সম্ভব।

বর্তমানে সৌদি আরবের ড্রাইভারদের জন্য আতঙ্কের নাম TGA (Transport General Authority)। কোনো ধরনের অনুমতি বা পারমিট ছাড়া নিজ...
07/09/2026

বর্তমানে সৌদি আরবের ড্রাইভারদের জন্য আতঙ্কের নাম TGA (Transport General Authority)। কোনো ধরনের অনুমতি বা পারমিট ছাড়া নিজের প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী বহন বা ভাড়া খাটানোর কথা ভাবছেন? তাহলে এখনই সাবধান হন!
আজই আমার এক পরিচিত ভাইয়ের ৪,০০০ রিয়াল জরিমানা করা হয়েছে এই TGA চেকিংয়ের মাধ্যমে। ১-২ রিয়াল লাভ করতে গিয়ে এভাবে হাজার হাজার রিয়াল জরিমানা গোনা আর জীবনটা বিপদে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সবাই আইনি নিয়ম মেনে চলুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন।

31/08/2026

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

আসামির আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি নিয়ে সোমবার এ রায় দেয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।

31/08/2026
29/08/2026

১. রুপগঞ্জে গ্যাস সংকটে সিটি গ্রুপের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে- প্রথম আলোর ১৯ আগস্টের নিউজ

২. নারায়ণগঞ্জে গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ- ৭১ টিভির ২০ আগস্টের নিউজ

৩. টি কে গ্রুপের ২০ কারখানা বন্ধ- বাংলা ট্রিবিউন এর ১৫ আগস্টের নিউজ।

৪. গ্যাস সংকটে ময়মনসিংহ-এ ২০ টি কারখানার উৎপাদন বন্ধ- প্রথম আলোর ২১ আগস্টের নিউজ।

29/08/2026

নিজে নিজে শিক্ষক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করেন- গতকাল যখন বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করে তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ান।

তিনি দাড়িয়ে (তার ভাষায়) শাহবাগ চত্বরে ভাষণ দেওয়ার মতো করে বলেন, কোথায় গ্যাস ও বিদ্যতের কারণে কারখানা বন্ধ হয়েছে দেখান!!!

আশ্চর্য! কে দেখাবে তখন তো বিরোধী দলের কেউ সংসদে নাই। তবে ওনি পত্র-পত্রিকা ভালো করে দেখলে হয়তো এমন চ্যালেঞ্জ করতেন না।

আসুন আমরা উদাহরণ হিসেবে ৩-৪ টা নিউজ দেখি-

১. রুপগঞ্জে গ্যাস সংকটে সিটি গ্রুপের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে- প্রথম আলোর ১৯ আগস্টের নিউজ

২. নারায়ণগঞ্জে গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ- ৭১ টিভির ২০ আগস্টের নিউজ

৩. টি কে গ্রুপের ২০ কারখানা বন্ধ- বাংলা ট্রিবিউন এর ১৫ আগস্টের নিউজ।

৪. গ্যাস সংকটে ময়মনসিংহ-এ ২০ টি কারখানার উৎপাদন বন্ধ- প্রথম আলোর ২১ আগস্টের নিউজ।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা নাটোরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। সোমবার (২৪ আগস্...
24/08/2026

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা নাটোরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

17/08/2026

"Everyone shares
in your Success,
But the burden of failure
is Yours alone...?🤔

Address

2346 Al Khobar
Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Desh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Desh:

Shortcuts

Share