24/04/2025
of Billal শুধু নকলার নয় ও শেরপুর জেলারও নয় সারা দেশের মধ্যে অন্যতম একজন কনটেন্ট ক্রিয়েটর
শেরপুর জেলার গর্ব নকলার বিল্লাল হোসেন,যাকে নামে সবাই চিনে। সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষের পরিচিত মুখ। যাকে নিয়ে লিখলে শেষ হবে না। রচনা, ইতিহাস সহ তাকে নিয়ে বই লেখার মত একজন মানুষ তিনি।
শুরুতে তার জন্মভূমি নকলার মানুষরাও চিনতোনা। তিনি নকলায় জন্ম হলেও গ্রামের গুটি কয়েক মানুষ ছাড়া মফস্বলে তেমন পরিচিতি ছিলোনা। দায়িত্বশীল ছেলে হওয়ায় পরিবারের দায়িত্ব নিতে গিয়ে বহু পরিশ্রমের রেকর্ড যোগ হয়েছে তার জীবনে।
তিনি কক্সবাজারের সবচেয়ে লাক্সারিয়াস হোটেল এ চাকরিরত ছিলেন সে সুবাধে শেরপুর জেলা থেকে আগতদের অন্যরকম কদর করতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে অনুসরণ করে প্রায় অর্ধকোটি মানুষ। আর শুধু প্রশংসনীয় ও আকর্ষণীয় অঙ্গভঙ্গি আর স্পষ্ট কথার বুলিতে শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করায় ফেসবুক, ইউটিউব সহ নানান সামাজিক যোগাযোগমাধ্যম তাকে অনারিয়াম দিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
শুনে অবাক হবেন, লাস্ট ৯০ দিনে তার উপার্জন ৪৫ লক্ষ টাকা। আর মাসিক উপার্জন তো আছেই। মাত্র ২ বছরের পরিশ্রম আজ তাকে সারাবিশ্বে পরিচিত অর্জন করিয়েছে। যার পিছনে তার মেধাই ছিলো একমাত্র যোগান।
এরকম মানুষ শেরপুর জেলার গর্ব, সারা বাংলার রত্ম।শেরপুরের নয় সারা বাংলার মাটিতে এমন তরুণ জন্ম নেক যুগের পর যুগ। সেই প্রত্যাশা করছি।
আমার পক্ষ থেকে শেরপুর সহ সারা দেশের অন্যতম সেরা কনটেন্ট ক্রিয়েটর Of Billal এর জন্য রইল শুভকামনা।
HighLight