Asaduzzaman tv24

Asaduzzaman tv24 Digital creator and Calligraphy artist.

আরবীর বাড়ি থেকে বিকেলের নাস্তা -৪.৩০ মি.উঠের গোস্ত দিয়ে, তাদের স্বাদ অনুযায়ী খেফসা (বিরিয়ানি)তারা কি ধরনের খাবার খায...
03/09/2026

আরবীর বাড়ি থেকে বিকেলের নাস্তা -৪.৩০ মি.
উঠের গোস্ত দিয়ে, তাদের স্বাদ অনুযায়ী খেফসা (বিরিয়ানি)

তারা কি ধরনের খাবার খায় ,
আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করবো ইনশাআল্লাহ ✍️

03/09/2026

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন!
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে..... ইনশাআল্লাহ!

১) আপনি যখনি রাসূল (সা.) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সা.) কে গিয়ে আপনার নাম বলে।
হ্যাঁ, স্বয়ং রাসূল (সা.) কে আপনার "নাম" বলে।

২) রাসূল (সা.) এর প্রতি একবার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ,
হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন।
এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ নাও করেন।

৪) আপনি তাঁর প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জা'হান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার র'ক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তাঁর প্রিয় সাহাবীদের(রাদিয়াল্লাহু আনহুমা) পি'টিয়ে হ'ত্যা করা হয়েছিল।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ (সা,)

Md asad ✍️

✍️

02/09/2026

সর্বনিম্ন রিজিক হচ্ছে
টাকা-পয়সা গাড়ী, বাড়ী ।
আর
👉সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর।
আলহামদুলিল্লাহ।

✍️একমাত্র কা*ফি*র ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।
সূরা ইউসুফ: আয়াত ৮৭

MD asad ✍️

✍️

01/09/2026

ছোট্ট একটি চিরকুট,
আর বদলে যাওয়া একটি জীবন!

বিখ্যাত বুযুর্গ হযরত সুফিয়ান সাওরি (রহ.) এর পকেটে সবসময় একটি ছোট্ট চিরকুট থাকত।
তিনি মাঝে মাঝেই সেটি বের করে একবার দেখতেন, আর গভীর চিন্তায় ডুবে যেতেন।

একদিন অসাবধানতাবশত, চিরকুটটি তাঁর পকেট থেকে পড়ে গেল।
কয়েকজন লোক সেটি কুড়িয়ে পেলেন।
তাঁদের মনে কৌতূহল জাগল যে,
এমন কী লেখা আছে এই কাগজে,
যা এই আল্লাহওয়ালা বারবার বের করে দেখেন?

চিরকুটটি খুলে তাঁরা দেখলেন, সেখানে মাত্র একটি লাইন লেখা,
“সুফিয়ান!
আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার কথা মনে রেখো!”

ব্যস!
মাত্র একটি বাক্য।
কিন্তু এই একটি বাক্যই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় রিমাইন্ডার।
তিনি নিজেকে বারবার স্মরণ করিয়ে দিতেন,
একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে।

আমরাও সারাদিন কত কিছু মনে রাখি!
ফোনের নোটিফিকেশন দেখি, মেসেজ চেক করি, কাজের তালিকা তৈরি করি,
কিন্তু যাঁর সামনে একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে,
সেই আল্লাহর দরবারের কথা কতবার মনে করি?

এই একটি কথা যদি সত্যিই অন্তরে গেঁথে যায়,
তাহলে,
গুনাহ করার আগে আমরা থেমে যাবো,
অন্যায় করার আগে ভয় পাবো,
আর নেক কাজ করার ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠবো ইনশাআল্লাহ।

তাই আজই নিজের জন্য একটি রিমাইন্ডার তৈরি করুন!
✍️একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে।

কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট,
আল্লাহর সামনে দাঁড়ানোর দিন।

MD asad ✍️

✍️

ওহে আমার নফস! এই ক্ষণস্থায়ী দুনিয়ারকয়েক দিনের সুখের জন্যচিরস্থায়ী আখিরাতকে বিসর্জন দিও না।আজ দুনিয়ার মোহে মগ্ন,কাল ...
01/09/2026

ওহে আমার নফস!

এই ক্ষণস্থায়ী দুনিয়ার
কয়েক দিনের সুখের জন্য
চিরস্থায়ী আখিরাতকে বিসর্জন দিও না।

আজ দুনিয়ার মোহে মগ্ন,
কাল হয়তো কবরের নীরবতায় একা!

ফিরে এসো, নফস…
আল্লাহর দিকে ফিরে এসো! 🤲

MD asad ✍️

✍️

01/09/2026

আমরা কি সত্যিই বিশ্বাস করি ,
মৃত্যু যেকোনো মুহূর্তে আসতে পারে?

আমরা এখন যা করছি........,
হয়তো সেটাই আমাদের জীবনের শেষ কাজ!

হয়তো এই মুহূর্তের পর
আমাদের আর কোনো সকাল আসবে না,
কোনো তওবার সুযোগ থাকবে না,
কোনো ভুল শুধরে নেওয়ার সময় থাকবে না।

তাই নিজেকে একবার প্রশ্ন করা উচিত,
আমি যে কাজটি এখন করছি......,
এটাই যদি আমার শেষ আমল হয়,
তাহলে কি আমি এ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই??

মৃত্যুর কথা ভুলে যাওয়া উচিত নয়।
কারণ,
মৃত্যু নিশ্চিত,
কিন্তু সময়টা অনিশ্চিত।

তাই,
আজই ফিরে আসি "আল্লাহর" পথে।
হয়তো আগামীকালটা আমাদের জন্য লেখা নেই। 🤍

MD asad ✍️

✍️

31/08/2026

ইসলামিক কুইজ

প্রশ্ন:"আল্লাহু আকবার” এর অর্থ কী?
🅐 আল্লাহ সর্বশক্তিমান
🅑 আল্লাহ সর্বশ্রেষ্ঠ
🅒 আল্লাহ পরম দয়ালু
🅓 আল্লাহ সর্বজ্ঞ

✅ সঠিক উত্তর: কমেন্টে লিখুন!

🤲 আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

MD asad ✍️

✍️

31/08/2026

ইয়া রব!
আপনার কাছে শুধু তিনটি জিনিস চাই!
🌿 শারীরিক সুস্থতা,
🌿 ঋণমুক্ত জীবন,
🌿 এবং ঈমানের সাথে মৃত্যুবরণ।

হে আল্লাহ, আমাদের এই তিনটি নেয়ামত দান করুন!
দুনিয়াতে শান্তি দিন! আর আখিরাতে নাজাত দান করুন!

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲

MD asad ✍️

✍️

30/08/2026

অভিযোগ করে কী লাভ?
সবাই তো নিজের জায়গা থেকে নিজেকেই সঠিক মনে করে।
তাই কাউকে দোষারোপ না করে, নীরবে সরে আসাই কখনো কখনো সবচেয়ে সুন্দর জবাব। 🖤

মেধাবীরা হেরে যেতে পারে পরিশ্রমীরা নয়...!!

MD asad ✍️

✍️

30/08/2026

তিক্ত কথা ও ঝগড়া।

অনেক আছে, মানুষের সাথে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পছন্দ করে,

আপনাকে অন্যের সঙ্গে,এতটুকু মেপে কথা বলা বা তার সাথে আচরণ করা উচিত,
যতটুকু আপনি পাল্টা সহ্য করতে পারবেন!
মন চাইলো আর যা মনে চায় তাই বলে ফেললেন বা করে ফেললেন,
তা উচিত নয়।

সবাই সমান নয়।
সব জায়গা এক নয়।

সবাইকে একই পাল্লায় মেপে কথা বলতে যাবেন না, উচিতও না।

আবার অনেকে আছে,
উৎ পেতে থাকে কখন, কোথায়, কোন অনুষ্ঠানে বা কোন মজলিসে নিজেকে একটু বড় বড় ভাব দেখানো যাবে অথবা পূর্বের কোনো বিষয় নিয়ে ,
ঐ গুরুত্বপূর্ণ মজলিসেই তার সাথে একটু ফাইটিং বা তাচ্ছিল্য করা যাবে।
এগুলো চরম পর্যায়ের লজ্জাজনক অভদ্রতার শামিল।

কোথায়, কখন, কীভাবে নিজের অজান্তেই, নিজের ব্যক্তিত্বকে , চরমভাবে বিসর্জন দিয়ে দিচ্ছে....
মোটেও খেয়াল নেই।

আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমীন 🤲।
হাল হাকিকত অনুযায়ী সমাজে, মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন 🤲।

MD asad ✍️.

Address

Dhaka
2200

Alerts

Be the first to know and let us send you an email when Asaduzzaman tv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asaduzzaman tv24:

Shortcuts

Share