AMYAL TV

AMYAL TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMYAL TV, TV Channel, Riyadh.

10/06/2026

সৌদি আরবের দাম্মামে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো স্পেয়ার পার্টসের শীর্ষস্থানীয় বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি’র অষ্টম শাখা। জমকালো অনুষ্ঠানে এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসিন মিয়া। মরুভূমির দেশ সৌদি আরবে এসি যন্ত্রাংশের এই বিশাল বাজারে বাংলাদেশী উদ্যোক্তাদের এমন রাজকীয় সম্প্রসারণ রেমিট্যান্স প্রবাহ ও দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবের তীব্র গরমে মৌসুমে বাজারে এয়ারকন্ডিশনার যন্ত্রাংশের চাহিদা সবসময়ই আকাশচুম্বী। আর এই বিশাল সেক্টরে নিজেদের সততা ও গুণগত মান দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি। এরই ধারাবাহিকতায় দাম্মামে উৎসবমুখর পরিবেশে কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির ৮ম শাখার শুভ উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক কাউন্সিল ড. মোহাম্মদ মাহবুবুর রহমান সহ দাম্মাম ও রিয়াদের ব্যবসায়ী খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা। আমন্ত্রিত অতিথিরা বলেন, বিশ্বমানের পার্টস সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যের কারণে সৌদি আরবের স্থানীয় গ্রাহক ও টেকনিশিয়ানদের কাছে অত্যন্ত বিশ্বস্ত নাম হিসেবে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি।

মরুভূমির এই দেশে বাংলাদেশী মালিকানাধীন এসি স্পেয়ার পার্টস প্রতিষ্ঠানের এমন রাজকীয় ও সফল পথচলা অন্যান্য তরুণ ও নতুন প্রবাসী উদ্যোক্তাদেরও বড় ধরনের ব্যবসায়িক স্বপ্ন দেখাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবের (Vision 2030) কে সামনে রেখে বাংলাদেশী ব্যবসায়ীদের এই জয়যাত্রা মধ্যপ্রাচ্যে দেশের বাণিজ্যিক ভাবমূর্তি আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সবার। মোজাম্মেল হক আমিয়াল টিভি দাম্মাম সৌদি আরব

02/06/2026

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের বেতন আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন।

মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চান জানান,

সৌদি আরবের রিয়াদের জেদিদ সানাইয়া, মোহাম্মদ সালিম কুরাইশি এন্ড পার্টনার কোম্পানিতে কর্মরত বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের কয়েক মাসের প্রায় ২ লাখ ৮০ হাজার রিয়াল বেতন নিয়ে উধাও হওয়ার অভিযোগ করে কোম্পানির ফোরম্যান সোহাগ বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষে সাংবাদিক সম্মেলনে করেছেন কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আলী ও আরাফাত হোসেন সবুজ।
লিখিত বক্তব্যে কোম্পানির ম্যানেজার বলেন
মোহাম্মদ সোহাগ,
পিতা, মমতাজ মিয়া,
মাতা,বানু বিবি,
গ্রাম বেতাগাও
উপজেলা, লালমাই,
জেলা কুমিল্লা,
কোম্পানির ফোরম্যান এর চাকরি করার সুবাদে শ্রমিকদের বেতন তার মাধ্যমে প্রদান করা হতো সবমসময় ঠিক মতো বেতন পরিশোধ করলেও তিন মাসের বেতন কোম্পানি থেকে তুলে নিয়ে শ্রমিকদের না দিয়ে সোহাগ উধাও হয়ে যায় বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন মাধ্যমে তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়।
এ বিষয়ে তারা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাতে তারা তাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন।

31/05/2026

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহাম্মদ আলী, কালীগঞ্জ, গাজীপুর

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ ও সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু ও ফরিদ আহমেদ মৃধা, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, তুমিলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজউদ্দিন সেরু,জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, মোমতাজউদ্দিন মাষ্টার, কাজী মাহবুব হাসান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক হিমেল খান।

26/05/2026

✨ আমিয়াল গ্রুপ এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক সবার জীবন।
পবিত্র কোরবানির এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
সকলের সুস্বাস্থ্য, সুখ এবং সফলতা কামনা করছি।

🌙 ঈদ মোবারক 🌙
— আমিয়াল গ্রুপ

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙আমিয়াল টিভি পরিবারের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ...
26/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

আমিয়াল টিভি পরিবারের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক সবার জীবন।
আপনাদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।

🤲 আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং পরিবারে বয়ে আনুন অনাবিল সুখ ও শান্তি।

🌸 ঈদ হোক আনন্দের, ঈদ হোক ভ্রাতৃত্বের 🌸

📺 আমিয়াল টিভি
“সত্য ও সুন্দরের পথে সবসময়”

🌙 ঈদ মোবারক 🌙

16/05/2026
12/05/2026

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত ;

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সানসিটি অডিটোরিয়ামে ৯ মে শনিবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মধ্যপ্রাচ্য
ইনচার্জ ফারুক আহমেদ চাঁন জানান ;

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহনা টেলিভিশন সৌদি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে - সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায়

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংগঠনের সহ-সভাপতি ও গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন , নাগরিক টিভি প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫২ বাংলা টিভি প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আহমদ, বৈশাখী টিভি প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক (২)আরিফুল ইসলাম, এস এ টিভি প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম, রাজধানী টিভি প্রতিনিধি ও প্রচার সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী , কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সকল সেক্টরে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। বাংলাদেশে নয় শুধু কেবল বহির বিশ্বে গণমাধ্যম কর্মীরা দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করছেন । প্রত্যেক গণমাধ্যম কর্মীদের রাজনীতি ও স্বজন প্রীতির বাহিরে থেকে সত্য, স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রত্যেক গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

11/05/2026

৮ মে ২০২৬ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সপ্তম বর্ষে পদার্পণ, প্রায় ২ কোটি প্রবাসীদের অধিকার আদায় ও কল্যাণে নিবেদিত সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চান জানান; বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, রিয়াদ মহানগরের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন এর যৌথ সঞ্চালনায়, রিয়াদ মহানগরের সভাপতি জনাব রাকিবুল হাসান এর সভাপতিত্বে বাথা সানসিটি মেডিকেল এর হলরুমে "বর্তমান সরকারের নিকট প্রায় ২ কোটি প্রবাসীর প্রত্যাশা" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি জনাব জামাল উদ্দিন খান, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন, সৌদি আরব শাখার সভাপতি জনাব মঞ্জুর ইসলাম, সহ-সভাপতি জনাব আলী আজম খান, সাধারণ সম্পাদক ইঞ্জি. আসমাউল হোসাইন, ভার্চুয়ালি আরোও যুক্ত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাবেক সভাপতি ইঞ্জি. কবির হোসেন, সাধারণ সম্পাদক এসএম সাফায়েত হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য জনাব হানিফ খান সজিব, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নাদিম হাসান, প্রবাসী কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা দুলাল আল মাইজভান্ডারী রিয়াদ মহানগরের সহ-সভাপতি জনাব সোহেল রানা, অর্থ সম্পাদক, জনাব শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তারা সর্বদা অবহেলিত।

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMYAL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category