Be with Asif

Be with Asif Life is a collection of memories. I try to catch them as they pass.

IKEA আসলে শুধু ফার্নিচার বিক্রি করে না, একটা culture বিক্রি করে।ওদের আইডেন্টিটিই এমন — flat pack করে দাও, মানুষ বাসায় নি...
24/02/2026

IKEA আসলে শুধু ফার্নিচার বিক্রি করে না, একটা culture বিক্রি করে।

ওদের আইডেন্টিটিই এমন — flat pack করে দাও, মানুষ বাসায় নিয়ে গিয়ে নিজে assemble করবে। প্রথমে মনে হয়, “এত স্ক্রু কেন?” কিন্তু ধীরে ধীরে বুঝি, এই assemble করার অভিজ্ঞতাই ওদের ব্র্যান্ডের অংশ।

বিশ্বের যেকোনো দেশে যাও, IKEA মানেই বড় warehouse, নিজে জিনিস তুলে নেওয়া, flat box, আর বাসায় এসে screwdriver হাতে বসা। এটা accidental না। এটা ওদের deliberate identity। খরচ কম রাখে, shipping সহজ হয়, আর customer নিজে বানায় — ফলে জিনিসটার সাথে একটা personal connection তৈরি হয়।

আমাদেরও একই অবস্থা। সোফা, টিভি ক্যাবিনেট, বেড, ডাইনিং টেবিল — সবকিছুই একেকটা mini project। প্রথম দিন পুরো বাসা যেন workshop। কার্ডবোর্ডের বাক্স, স্ক্রু, manual দেখে মাথা ঘুরানো, মাঝে মাঝে ভুল করে আবার খুলে লাগানো।

কিন্তু একটা জিনিস বুঝলাম — নিজে assemble করলে জিনিসটার প্রতি আলাদা মায়া তৈরি হয়। মনে হয়, “এটা আমরা বানিয়েছি।” হয়তো এটাই IKEA’র আসল শক্তি। শুধু পণ্য না, একটা experience তৈরি করা।

শেষ পর্যন্ত দেখো, ফার্নিচার দাঁড়িয়ে গেছে, আর সাথে সাথে একটা গল্পও তৈরি হয়ে গেছে। 😄

22/02/2026

গতকাল বাসায় বানালাম ওভেনে BBQ চিকেন 🍗

একদম সিম্পলভাবে করেছি, বেশি ঝামেলা না। কিন্তু টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে।

21/02/2026

আজ স্টোংওন নদীর পাশে একটু সময় কাটালাম।

লিংশোপিং শহরের মাঝখান দিয়ে চুপচাপ বয়ে যাচ্ছে। আগে এই নদী দিয়ে মালামাল যেত, এখন মানুষ হাঁটে, সাইকেল চালায়, বসে গল্প করে।

শহরটা আস্তে আস্তে চিনছি… এমন ছোট ছোট জায়গা থেকেই।

18/02/2026

রমজানের আগে একটু এসেনশিয়াল বাজার সেরে নিলাম Salam’s Livs থেকে।

কিছু দরকারি জিনিস, সাথে রমজান অফারগুলোও দেখে নিলাম। প্রবাসে থাকলেও এই সময়টায় দোকানগুলোর আলাদা একটা এনার্জি থাকে—শেলফ ভর্তি স্পেশাল আইটেম, অফারের স্টিকার, সবাই প্রস্তুত হচ্ছে নিজের মতো করে।

16/02/2026

Be With Asif – শুরু করলাম।

সুইডেনের Linköping থেকে আমাদের নতুন জীবনের আপডেট শেয়ার করবো এখানে। এক মাস হলো এসেছি। ধীরে ধীরে সব গুছাচ্ছি। সামনে যা শিখবো, দেখবো, সেটাই বলবো।

31/01/2026

Winter surprised us this weekend. Bright sun, crisp air, and a slow, beautiful family moment at Stora torget. Proof that even in the coldest season, days like this find you.

Adress

Linköping

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Be with Asif postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Dela