02/06/2026
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন,
Hypothyroidism manage করার ক্ষেত্রে প্রথমে কোন বিষয়টার দিকে নজর দেওয়া উচিত।
আমি বলবো Gut health.
কারণ আমাদের শরীরের Metabolic route টা শুরুই হয় Gut বা পরিপাকতন্ত্র থেকে।
Hypothyroidism management এর ক্ষেত্রে একটা মস্ত বড় ভুল প্রায়ই চোখে পড়ে।
অনেকেই ভাবেন Hypothyroidism মানে শুধু Thyroid gland এর সমস্যা।
সকালে একটা Levothyroxine ট্যাবলেট খেয়ে নিলাম, TSH report নরমাল আসলো, ব্যস, সব ঠিক হয়ে যাওয়ার কথা।
কিন্তু মাসের পর মাস ওষুধ খাওয়ার পরও যখন hair fall কমে না, ভঙ্গুর nails, gums bleeding, energy পাওয়া যায় না, brain fog যায় না, skin dry হয়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই দোষটা গিয়ে পড়ে ওষুধের উপর।
ওষুধটাই বোধহয় কাজ করছে না ঠিক মতো, এটা মনে হওয়াটা তখন খুব স্বাভাবিক।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন,
আপনি প্রতিদিন যে Levothyroxine খাচ্ছেন, সেটা শরীরে কাজ করতে হলে আগে ওটাকে absorb হতে হবে?
আপনি Selenium এর জন্য Brazil nut খাচ্ছেন,
Zinc এর জন্য pumpkin seed খাচ্ছেন,
Iron এর জন্য red meat খাচ্ছেন,
Vitamin B12 এর জন্য ডিম মাছ খাচ্ছেন,
Protein এর জন্য chicken খাচ্ছেন,
বিভিন্ন supplement নিচ্ছেন।
কিন্তু এই সব nutrient শরীরে কাজ করার আগে এগুলাকেও
তো আগে absorb হতে হবে।
এসব কিছুর শরীরে প্রবেশের মূল Entry Point কোথায় জানেন?
আপনার Gut বা পরিপকতন্ত্র।
Gut health যদি ভালো না হয়,
আপনি পৃথিবীর সবচেয়ে দামি supplement খেলেও, শরীর সেই nutrient গুলা কে কোষ পর্যন্ত পৌঁছে দিতে পারবে না।
একটা common ভুল ধারণা Nutrient deficiency সবসময় nutrient না খাওয়ার কারণে হয়।
কিন্তু অনেক সময় nutrient deficiency হয় কারণ nutrient ঠিক মতো absorb ই হতে পারছে না।
এর সাথে Hypothyroidism আরেকটা extra problem layer যোগ করে।
Hypothyroidism এর কারণে Metabolic rate ধীর হয়ে যায়।
অনেকের ক্ষেত্রে digestion slow হয়ে যায়।
Constipation বাড়ে।
অনেকের Stomach acid এবং digestive efficiency কমে যেতে পারে।
ফলে অন্ত্রে খাবার ভাঙা, absorb হওয়া এবং nutrient extraction, পুরা process টাই কম efficient হয়ে যায়।
তখন একটা দুষ্ট চক্র তৈরি হয়।
থাইরয়েডের কার্যকারিতা কমে গেলে digestion ধীর হয়ে যায়, nutrient absorption কমে যায়, nutrient deficiency তৈরি হয়, তার উপর gut health খারাপ থাকার কারণে এই deficiency টা আরও প্রকোট আকারে দেখা দেয়।
শরীর যখন পুষ্টির অভাবে একদম দেউলিয়া হয়ে যায়, তখন বিভিন্ন Symptoms গুলা শরীরে প্রকাশ পায়।
ল্যাব রিপোর্টে হয়তো আপনার TSH নরমাল দেখাচ্ছে, কিন্তু cellular level এ আপনার body পুষ্টির অভাবে ধুঁকছে।
এখন প্রশ্ন হলো, আপনার Gut health যে ভালো নাই, সেটা বুঝবেন কীভাবে?
এটা বুঝতে কোনো জটিল ল্যাব টেস্টের দরকার নাই।
শরীর আপনাকে নিজেই সিগন্যাল দিবে।
অনবরত Bloating বা পেট ফাপা ভাব, Chronic constipation বা অনিয়মিত bowel habit, অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালাপোড়া, Indigestion বা হুটহাট কিছু খাবারে extreme food sensitivity, এসবই এমন কিছু signal, যেগুলা আমাদের Gut health এর দিকে একটু গভীরভাবে তাকাতে বলে।
Gut health improve করার যাত্রা শুরু করতে কোনো fancy detox, expensive supplement বা crash diet দিয়ে শুরু করার প্রয়োজন নাই।
খুব basic কিছু জিনিস দিয়ে Gut health ইমপ্রুভ করতে পারেন।
প্রথমত,
Gut কে প্রতিদিন irritate করা বন্ধ করতে হবে।
Ultra-processed food, অতিরিক্ত refined sugar, deep fried খাবার এবং highly processed snacks যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে।
একই সাথে inflammatory refined vegetable oil এর ব্যবহারও কমাতে হবে।
এগুলা অন্ত্রের ভেতরের lining কে ক্ষতিগ্রস্ত করে এবং chronic inflammation তৈরি করে।
দ্বিতীয়ত,
digestion support দিতে হবে।
যেমন ধীরে ধীরে খাওয়া, খাবার ভালো করে চিবিয়ে খাওয়া এবং খাওয়ার পর ৫–১০ মিনিট হাঁটার অভ্যাস করা।
Hypothyroidism এ digestion যেহেতু ধীর হয়ে যাওয়ার প্রবণতা থাকে, অনেকের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী stomach acid support বা digestive support উপকারী হতে পারে।
Hypothyroidism এ পাকস্থলীর Acid কমে যায়, তাই খাবার সহজে হজম হতে চায় না।
হজমপ্রক্রিয়াকে boost করতে ভারী খাবার খাওয়ার ঠিক আগে এক চামচ Apple Cider Vinegar এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।
এটা stomach acid বাড়াতে সাহায্য করে, যাতে protein এবং micro neutrient সহজে ভেঙে শরীর সহজে abrorb করতে পারে।
তৃতীয়ত,
Gut কে nourish করার দিকে নজর দিতে হবে।
কোনো crash diet বা restrictive diet এর প্রয়োজন নাই।
প্লেটে রাখতে হবে পুষ্টিকর whole food.
Bone Broth অনেকের কাছে gut friendly food হিসেবে জনপ্রিয়, কারণ এটা Gut lining support করার জন্য ব্যবহৃত হয়।
এর পাশাপাশি gut tissue repair এবং metabolic rate সচল রাখতে প্রতিদিন পর্যাপ্ত Protein rich খাবার (যেমন ডিম, চর্বিহীন মাংস বা মাছ) রাখতে হবে।
অন্ত্রের উপকারি ব্যাকটেরিয়ার খাদ্য বা Prebiotics এর জোগান দিতে Vegetables, fruits, beans, ডাল এবং আলু এর মতো fiber rich খাবার যুক্ত করতে হবে, যা bowel movement কে regular করে constipation দূর করবে।
আর Gut microbiom (গুড ব্যাকটেরিয়া) কে শক্তিশালী করতে Yogurt বা fermented food সহ্য হলে খাবারে নিয়মিত রাখতে হবে, যা প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক (Probiotic) হিসেবে কাজ করে হজমক্ষমতা বাড়াবে এবং inflammation কমাবে।
সবশেষে একটা কথা।
আমি ব্যক্তিগতভাবে মনে করি Hypothyroidism এর যাত্রা Thyroid gland থেকে না, Gut থেকে শুরু হয়।
কারণ আপনার medicine এর যাত্রা, nutrients এর যাত্রা,
আপনার hormone conversion এর যাত্রা,
সব Gut থেকে শুরু হয়।
Gut health যদি dysregulated থাকে, তাহলে শরীরের বাকি সব system কে অতিরিক্ত কষ্ট করে কাজ করতে হয়।
তাই শুধু TSH report না দেখে,
মাঝে মাঝে নিজেকে এই প্রশ্নটাও করুন যে আপনার শরীর যা প্রয়োজন, সেটা কি আসলেই absorb করতে পারছে?
Hypothyroid এর সমস্যার শুরু Gut health দিয়ে না হলেও, সমাধানের শুরুটা সেখান থেকেই হতে পারে।
Start taking care of your gut.
Dr. Ayesha A Alamgir
ThyroFit | Thyroid & Metabolic Regulation
Built on the ThyroFit Regulatory Model™