28/04/2026
এই দশকে ২৮ বছরের একটা ছেলের অর্জনের খাতায় কী কী যোগ হতে পারে?
কয়েকটা সার্টিফিকেট। মারদাঙ্গা সুন্দরী প্রেমিকা কিংবা বউ। ব্যাংক অথবা বিসিএস চাকরি। বড়জোর স্কলারশিপ।
অথচ নাহিদ ইসলামের অর্জনের খাতায় কী নেই? ১৭ বছরের রেজিম চেঞ্জের নেতৃত্ব দেওয়া। মন্ত্রীত্ব। সংসদ সদস্য। বিরোধী দলের চিফ হুইপ। তুমুল সম্ভাবনাময় একটা দলের প্রধান। টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় চতুর্থ অবস্থান।
এগুলো জাগতিক অর্জন। আমি মনে করি নাহিদ ইসলামের সেরা অর্জন, এক দফার ঘোষণা দিয়ে তা কার্যকর করে দেখানো। ৫৮-৬০ বছরের নেতারা যা কল্পনাও করতে পারেনি।
ফেসবুকে ডাক দিয়ে কোটি মানুষকে রাস্তায় নামানো। যেই চেষ্টা বহু নেতা করেছেন। কিন্তু নেতার ডাকে কর্মী তো দূরে থাক, নেতা নিজেই নামেননি।
অথচ নাহিদ ইসলামের বাবা মিলিটারি পার্সন নন। আইজিপি নন। জিওসি নন। মন্ত্রী নন। প্রধানমন্ত্রী নন। একজন সাধারণ শিক্ষক।
আজ নাহিদ ইসলাম যেখানে দাঁড়িয়েছেন তা কেবল তার জ্ঞান, নেতৃত্বগুন, সাহস আর দৃঢ়তা দিয়ে অর্জন করা।
তারচেয়েও বড় অর্জন, গোটা প্রজন্মকে স্বপ্ন দেখাতে পেরেছেন তিনি। নিজেদের উপর বিশ্বাস ও আস্থা অর্জনের পথ দেখিয়েছেন। লাখো মানুষ ইতোমধ্যে তার ইমামতি মেনে নিয়েছেন। দ্রুতই তা কোটির ঘরে পৌঁছে যাবে ইনশাহআল্লাহ।
মানুষ নাহিদ ইসলামকে নিয়ে নানারকম কথা বলে। কিন্তু এখন পর্যন্ত কাউকে বলতে দেখলাম না, নাহিদ ইসলাম যখন কারো দিকে তাকান তার ভেতরটা পড়ে ফেলেন। এমনভাবে চোখের দিকে তাকিয়ে থাকেন, শত রিহার্সেল করেও মিথ্যা বলা যায় না তার সামনে। মানুষকে দেখার এই গুণটা যদি ধরে রাখেন ইনশাহআল্লাহ কোনো মিথ্যাবাদী তার সামনে দাঁড়াতে পারবে না।
নাহিদ ইসলামের পথচলা হোক সত্যবাদীদের নিয়ে, সত্যের সাথে। আল্লাহ তার সুস্থতা ও হায়াত বাড়িয়ে দিন। নাহিদ ইসলাম যতদিন এই বাংলার পথে প্রান্তরে ছুটে বেড়াবেন, বাংলার মানুষ হ্যামিলনের বাঁসিরে সুরে মোহিত হয়ে তার পিছে ছুটতে থাকবে। পথ হারাবে না বাংলাদেশ।
আজ ২৯ এ পা দিলেন নাহিদ ইসলাম। শুভ জন্মদিন নাহিদ ভাই।
Nahid Islam bhai 🇧🇩💐🤲