06/05/2021
প্রকৃতি রক্ষায় বার্ষিক ব্যয় তিন গুণ করার অবেদন ইউএনইপি-র -------------------------------------------------------------------
প্রকৃতিকে রক্ষা করতে চলতি দশকে বৈশ্বিক বার্ষিক ব্যয় তিন গুণ করা
প্রয়োজন। এর জন্য ২০৩০ সালের মধ্যে প্রয়োজন ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০৫০ সাল নাগাদ প্রয়োজন ৫৩৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে প্রকৃতির সুরক্ষায় সরকার, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাবে মানুষের জনজীবন এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে খরাসহ নানান প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। সাম্প্রতিককালে পরপর ভারতে দুটি সুপার সাইক্লোন এর অন্যতম উদাহরণ। প্রকৃতির চরিত্র বদলে সময় পাল্টাচ্ছে ঋতুচক্রেরও। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুর সময় পরিবর্তন হয়ে গিয়েছে। যার প্রভাব জনজীবন, উদ্ভিদ, শস্য সবকিছুর ওপর পড়ছে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় প্রকৃতির সুরক্ষা জরুরি।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসন প্রতিবেদনটি প্রকাশের সময় বলেন, ‘প্রকৃতি রক্ষায় প্রয়োজনীয় তহবিল অনেক বিশাল মনে হলেও পৃথিবী ও আমাদের নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য এটা আসলেই খুবই প্রয়োজন। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় খাদ্য, জল, স্বাস্থ্য, আমাদের জীবনমান, কর্মসংস্থান, তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুই প্রকৃতির কার্যকর ব্যবস্থার ওপর নির্ভরশীল।’ জাতিসংঘের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রকৃতির রক্ষায় সবার এগিয়ে আসার এখনই উপযুক্ত সময়। তবে এই পদক্ষেপ অবশ্যই ন্যায়সঙ্গত ও টেকসই হতে হবে। এটা করা অসম্ভব কিছু নয়। প্রকৃতির সুরক্ষার জন্য ২০২০ সালের বার্ষিক তহবিল ছিল ১৩৩ বিলিয়ন ডলার। এসব তহবিলের ৮৬ শতাংশ সরকারি খাত থেকে এসেছে। আর বাকি অর্থ এসেছে বেসরকারি খাত থেকে।
https://www.facebook.com/Leafy-100134328963420
We provide Environmental news and content to help you, as a consumer, live a zero waste lifestyle. A community forum to share ideas and also information about environmental causes.