A R CTG দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ।

11/20/2025
এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলউনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহ...
11/09/2025

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন
কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________
বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা-মা
গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।
❤️শুভদুপুর❤️

ঘুম বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে তার ওপর কাজা করা ওয়াজিব। কেননা, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজ ...
11/09/2025

ঘুম বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে তার ওপর কাজা করা ওয়াজিব। কেননা, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে, তখনই (সঙ্গে সঙ্গে) নামাজ আদায় করে নেবে।’ (মুসলিম: ৬৮৪)

ফজরের সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা। আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্বও বেশি। হজরত আয়েশা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, তার চেয়ে উত্তম।’ (মুসলিম: ৭২৫)
অন্য হাদিসের বর্ণনায়, ‘ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায়, তবুও ফজরের দুই রাকাত সুন্নত ত্যাগ করো না।’(আবু দাউদ: ১২৫৮)

ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নতসহ পড়তে বলেছেন রাসুলুল্লাহ (স.)। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে দুই রাকাত করে— মোট চার রাকাত (দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজ) নামাজ আদায় করে নেওয়া। নবীজি (স.) বলেন, ‘যে ফজরের দুই রাকাত (সুন্নত) পড়তে পারে না, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।’ (তিরমিজি: ৪২৩)

11/09/2025

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়

11/09/2025

💔 আল্লাহ জানেন কার অন্তরে কত কষ্ট লুকানো আছে 📌

"অভাব কাকে বলে?"শিক্ষক প্রশ্ন করলেন।"অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে।"ছাত্রদের মধ্...
11/08/2025

"অভাব কাকে বলে?"
শিক্ষক প্রশ্ন করলেন।

"অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে।"
ছাত্রদের মধ্যে একজন উত্তর দিল।

– এটা তো বইয়ের ভাষা, সাধারণভাবে অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো?

ছাত্রটি এবার চিন্তায় পড়ে যায়। একটু ভেবে সে বলতে শুরু করে, আমি স্কুলে আসার সময় মা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আমাকে ২০ টাকা বের করে দেন, আর আমি বাড়ি থেকে বের হয়ে আধাঘণ্টা এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে টাকাটা মায়ের হাতে দিয়ে বলি 'মা, আজ স্কুলে ক্লাস হবে না', মা তখন বলেন, 'আগে থেকে খবর নিবি না'! মায়ের সাথে আমার এই লুকোচুরিটাই আমার কাছে অভাব।

বাবা যখন রাত করে বাড়ি ফেরেন, মা তখন জিজ্ঞাসা করেন, 'এত রাত হলো কেন', বাবা দীর্ঘশ্বাস চেপে বলেন, 'ওভারটাইম ছিল'। বাবার এই হাড়ভাঙা খাটুনিটাই হচ্ছে অভাব।

মাকে যখন দেখি ছেঁড়া শাড়ি সেলাই দিতে দিতে বলে "শাড়িটা অনেক ভালো, আরো কিছুদিন পরা যাবে", সেটাই আমার কাছে অভাব।

মাস শেষে টিউশনির পুরো টাকাটা যখন মায়ের হাতে দিয়ে বলি 'মা, এটা তুমি সংসারের কাজে খরচ করো', মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই হাসিটাই হচ্ছে আমার কাছে অভাব।

বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি, এই লজ্জাটাই আমার কাছে অভাব।

গরীব বলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যখন আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যায় — ওই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব।

বড় বোনের বিয়ের বয়স হয়ে যাবার পরও বাবা বিয়ে দিয়ে দিতে পারছেন না যৌতুকের টাকা জোগাড় হচ্ছে না বলে — আমার কাছে এটাই অভাব।

পুরো ক্লাসে পিনপতন নীরবতা।

Address

Chattanooga, TN

Alerts

Be the first to know and let us send you an email when A R CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share