05/23/2026
যুক্তরাষ্ট্র ইরানে "বাঙ্কার বাস্টার" বো*মা মারলো!
সেই অবিষ্ফোরিত বো**মা পেয়ে ইরানের ভার্সিটির পুলাপান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেইম বো*মা বানিয়ে ফেলছে!
__কয়দিন আগে ভারতের ওড়িশা উপকূল থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালাইছে।
__তার ঠিক কয়দিন পরে ভারতকে পাল্লা দিয়ে পাকিস্তানও ফাতাহ-৪ (Fatah-4) ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাইছে।
_আর এই কয়দিনে আমাদের দেশে একটার পর একটা ইস্যু আসলো!
কয়দিন চলে ধর্ষণ ইস্যু।
আবার কয়দিন চলে গুপ্ত ইস্যু!
ভার্সিটির পুলাপান করে কামড়াকামড়ি, ভিসি নিয়োগ নিয়া কাটাকাটি!
আবার কয়দিন চলে রাজাকার ইস্যু!
আজকে রাতে গেলো পাটওয়ারী ইস্যু!
এভাবে একের পর এক ইস্যু চলতে থাকলে দেশ আদৌও শক্তিশালী হবে?
শক্তিশালী বিশ্ব ,আধুনিক বিশ্বের সাথে সমানতালে এগোতে পারবেন?
প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী করবে বিচার হবে না! ধর্ষণ করবে বিচার হবে না! খুন করবে বিচার হবে না।
খাদ্যে ভেজাল মেশাবে বিচার হবে না!
দুদিন পর পর মানুষ রাস্তায় নামবে ,স্বয়ং সরকার সমাধান করতে আসবে ,এভাবে একটা রাষ্ট্রযন্ত্র কখনো কি উন্নতি করতে পারবে?
মনে হয় না!
যদি দেশকে অন্তত মালয়েশিয়া বানাতে চান, দেশকে শক্তিশালী বিশ্বের দেশ বানাতে চান তাহলে সকল ইস্যুকে কবর দিতে হবে ,মানে বিচার নিশ্চিত করতেই হবে।
শক্তিশালী বিশ্বের সাথে প্রতিযোগিতায় নামতে হবে।
শিক্ষা ,গবেষণা ,প্রযুক্তি নিয়া গভীরভাবে ভাবতে হবে।
লেজুরভিত্তিক রাজনীতি ,স্বজনপ্রীতির রাজনীতির কবর রচনা করতে হবে।
দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। মাদক নাই করে দিতে হবে। চোরাচালান নাই করে দিতে হবে।
স্থানীয় মাফিয়া ,সন্ত্রাসীদের রাজত্ব ভেঙে ফেলতে হবে।
অসুস্থ জাতিকে সুস্থ হওয়ার খাবার দিতে হবে। যতো ভেজাল আছে তার বিরুদ্ধে জিরো টলারেন্স লাগবে।
হাসপাতাল ,ডাক্তার আর ফার্মেসীতে দৌড়াদৌড়ি করে একটা জাতি এভাবে চলতে পারে না।
দেশপ্রেম লাগবে,সরকারি দল ,বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে!
দয়া করে নতুন নতুন ইস্যু তৈরি করে আর নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে এদেশের মানুষরে আর ঠকায়েন না!
Collected