05/17/2026
জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সভা সম্পন্ন
জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল, শক্তিশালী ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ২টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য নজরুল ইসলাম খোকন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নুরুল হোসাইন। তিনি সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মঞ্জুর হোসেন বক্তব্যে বলেন, অতীতের ভুলগুলো আমরা বুঝতে পেরেছি। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না। এ বিষয়ে সবাইকে নিশ্চিন্ত থাকতে হবে। সংগঠনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা কখনো সফল হতে পারে না। ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস হয়ে যায়। জাতীয় সাংবাদিক সংস্থায় কোনো ষড়যন্ত্রকারী ও সংগঠনবিরোধী ব্যক্তির স্থান হবে না।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি দ্রুত সময়ের মধ্যে টেকনাফ উপজেলা কমিটির ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বক্তব্যে বলেন, প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বক্তব্যে বলেন, টেকনাফ উপজেলা কমিটিকে ঘিরে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। তখন আমরা অনেক কিছু বুঝতে পারিনি। তবে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হতে পারেনি। নুরুল হোসাইন একজন দক্ষ ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী সভাপতি। সমাজে তার একটি স্বনাম রয়েছে।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে অপসাংবাদিকতা রোধে পেশাদার ও নৈতিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে হবে।”
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম বক্তব্যে বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম বক্তব্যে বলেন, টেকনাফের নুরুল হোসাইনকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চিনি ও জানি। তিনি একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল সংগঠক। তাকে ঘিরে অতীতে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। বিষয়গুলো আমি সবসময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অবগত করেছিলাম, কিন্তু তখন সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে সবাই বুঝতে পেরেছেন প্রকৃতপক্ষে নুরুল হোসাইন কেমন ব্যক্তি এবং সংগঠনের জন্য তিনি কতটা আন্তরিক।
তিনি আরও বলেন, যারা সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের আমরা খুব সহজেই চিহ্নিত করতে পেরেছি। জাতীয় সাংবাদিক সংস্থায় কোনো ষড়যন্ত্রকারী কিংবা সংগঠনবিরোধী ব্যক্তির স্থান নেই এবং ভবিষ্যতেও হবে না।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিক সমাজের উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ফরহাদ রহমান, নজরুল ইসলাম খোকন, মোঃ কলিম, সাব্বির আহমদ, রাসেল মির্জা, সোলতান আহমদ ও কামরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মোঃ হোসাইন, সালাহ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।