USA Probashi

USA Probashi Personal Tour

“আপনি শুধু টাকা ইনভেস্ট করবেন, ব্যবসাটা আমরা চালাব।”“মাসে ভালো একটা লাভ পাবেন।”“আপনার কোনো ঝামেলা নেই—সব দায়িত্ব আমাদের।...
09/10/2026

“আপনি শুধু টাকা ইনভেস্ট করবেন, ব্যবসাটা আমরা চালাব।”
“মাসে ভালো একটা লাভ পাবেন।”
“আপনার কোনো ঝামেলা নেই—সব দায়িত্ব আমাদের।”

কথাগুলো শুনতে যত সহজ, সিদ্ধান্তটা তত সহজ হওয়া উচিত নয়।
Business Investment করার সুন্দর business plan, বিশাল অফিস, social media presence, কিছু customer রিভিউ, আকর্ষণীয় profit projection কিংবা পরিচিত মানুষের reference এর কারণে আমরা চোখে রঙ্গিন চশমা পরে ডিসিশন নিয়ে নেই। । আমাদের কাছে মনে হয় “ব্যবসাটা তো সত্যিই খুব ভালো চলছে, ইনভেস্ট করি সমস্যা কোথায়?”

সমস্যা হতে পারে আপনার টাকা ইউটিলাইজেশনে , হিসাবের স্বচ্ছতায় , ownership, profit-sharing এবং exit plan-এ।

বিনিয়োগের আগে অন্তত এই প্রশ্নগুলো নিজেকে করুন—

১। প্রথমত আপনাকে আগে ক্লিয়ার হতে হবে যে বিজনেসে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেই বিজনেসের সম্পুর্ন লিগ্যাল ডকুমেন্ট আপ টু ডেট আছে কিনা ।

২। এই বিজনেস থেকে কীভাবে ইনকাম আসে?
শুধু “লাভ অনেক” শুনবেন না। Revenue কোথা থেকে আসে, বুঝুন।

৩। আমার টাকা কোন খাতে ব্যবহার হবে?
Working capital, equipment, marketing নাকি ব্যক্তিগত খরচে সেটার হিসাব দেখে নিন ।

৪। আপনি এই বিজনেসে কিভাবে যুক্ত থাকবেন ?
shareholder, partner, নাকি শুধু investor সেটা নিশ্চিত হয়ে আগান।

৪. লাভের হিসাব কীভাবে হবে?
Gross profit আর net profit এক নয়। আপানকে কোনটা দেখানো হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে নিন ।

৫. ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার টাকা কীভাবে ফেরত পাব?
এটা এগ্রিমেন্টে অবশ্যই উল্লেখ থাকতে হবে ।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু পরিচিত মানুষ বলেছে বলে বিনিয়োগ করবেন না। বন্ধু, আত্মীয় কিংবা পরিচিত উদ্যোক্তা যেই হোক, বিনিয়োগের ক্ষেত্রে আবেগের পাশাপাশি যথাযথ সতর্কতা প্রয়োজন।

ব্যবসার কাগজপত্র, financial records, ownership structure, liabilities, contracts এবং investment agreement যথাসম্ভব স্বাধীনভাবে যাচাই করুন। বড় অঙ্কের বিনিয়োগ হলে প্রয়োজন অনুযায়ী আইনজীবী বা আর্থিক পেশাজীবীর পরামর্শ নিন।

মনে রাখবেন—
ভালো ব্যবসা + স্বচ্ছ হিসাব + লিখিত চুক্তি + পরিষ্কার exit plan তুলনামূলকভাবে সচেতন বিনিয়োগের ভিত্তি।

তাই কেউ যখন বলবে,
“আপনি আমাকে বিশ্বাস করেন না?”
আপনার উত্তর হওয়া উচিত—
“বিশ্বাস করি। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে যাচাই করা আমার দায়িত্ব।”
কারণ টাকা হারানোর পর “আমি মানুষটাকে বিশ্বাস করেছিলাম”এই কথাটি আর ক্ষতি পূরণ করতে পারে না।

কোনো পদক্ষেপ নেয়ার আগে ভাবুন, প্রশ্ন করুন। যাচাই করুন। তারপর বিনিয়োগ করুন।

নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! প্রবাসে র'ক্ত জল করা উপার্জনের টাকা যার হাতে তুলে দিয়েছিলেন, সেই আপন মানুষেরাই অসুস্থ অবস্থায় ...
08/19/2026

নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! প্রবাসে র'ক্ত জল করা উপার্জনের টাকা যার হাতে তুলে দিয়েছিলেন, সেই আপন মানুষেরাই অসুস্থ অবস্থায় রাতের আঁধারে রাস্তায় ফেলে গিয়েছিল তাঁকে।

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা টাঙ্গাইলের সখীপুরের সেই আলোচিত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে তাঁর ভাতিজি ইসমত আরার বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দুটি কিডনি বিকল হওয়া এই রেমিট্যান্স যোদ্ধাকে গত ১ আগস্ট গভীর রাতে তাঁর স্ত্রী ও সন্তান রাস্তার পাশে ফেলে রেখে যান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

জামাল উদ্দিনের মৃ'ত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হলেও স্ত্রী কিংবা সন্তানের কেউ শেষবারের মতো তাঁকে দেখতে আসেননি।

অবশেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামবাসী ও আত্মীয়দের উপস্থিতিতে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

টাকা শেষ হতেই আপনজনদের এমন অমানবিক আচরণ সমাজকে এক বড় বার্তা দিয়ে গেল!

কিছু মানুষকে দেখবেন এদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকেনা, পরিচিতি থাকেনা। বাসার মানুষজনের কাছেও এরা তেমন গুরুত্বপূর্ণ নয়। ঘর...
05/13/2026

কিছু মানুষকে দেখবেন এদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকেনা, পরিচিতি থাকেনা। বাসার মানুষজনের কাছেও এরা তেমন গুরুত্বপূর্ণ নয়। ঘরে আছে নাকি নেই সেইটাও টের পাওয়া যায় না। বাপ-মায়ের কোনো হম্বিতম্বি কিংবা গালগল্প নেই এদের নিয়ে।

এদের পারসোনাল লাইফ, একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ সবই কেমন টিপটিপ করে চলে। কখনো কোনো বিরাট কিছু এচিভ করলে শুভেচ্ছা জানানোর কেউ থাকেনা। আবার জীবনে খুব খারাপ কিছু ঘটে গেলে দুঃখ প্রকাশ করারও কেউ থাকেনা। নিজের এচিভমেন্টে এরা নিজেরাই খুশি হয়, দুঃসংবাদে নিজে নিজেই দুঃখ পায়।

এদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। সৃষ্টিকর্তার প্রতি এরা এতোটাই অবনত যেন এদের জীবনে কিচ্ছুটির অভাব নেই। যা পায়, যতটুকু পায় তাতেই খুশি।

অনেক ভীড়ের মধ্যে এমন মানুষগুলো সহজে চোখে পড়েনা, কথার জাদুতে অন্যকে মুগ্ধও করতে পারেনা।এদের সামনে অন্য কেউ কথা বললে এরা তাল মিলিয়ে হাসে, কেউ কাঁদলে মুখে দুঃখ ফুটিয়ে তোলে। বাড়তি কথা বলেনা, কারোর সাথে ঝগড়া-বিবাদ করেনা।

আপনার আশেপাশে এমন কেউ থাকলে তাকে হারিয়ে যেতে দিয়েন না, নিজের সাথে সাথে রাখুন। কারণ খুব পিওর একটা মন নিয়ে দুনিয়ায় না থাকার মতোন বেঁচে থাকে এইরকম মানুষগুলো। এরা একেকটা হাসনাহেনার ফুল🤍

যখন কর্মীরা পদত‍্যাগ করেন তখন …
05/06/2026

যখন কর্মীরা পদত‍্যাগ করেন তখন …

Fun post দুই মিনিট শুনেই ধৈর্য হারিয়ে ফেললেনএক প্রবীণ শান্ত মেজাজের ভদ্রলোক হঠাত্ খেপে গিয়ে বাসে এক ভদ্রমহিলার মাথায় ...
04/24/2026

Fun post
দুই মিনিট শুনেই ধৈর্য হারিয়ে ফেললেন

এক প্রবীণ শান্ত মেজাজের ভদ্রলোক হঠাত্ খেপে গিয়ে বাসে এক ভদ্রমহিলার মাথায় গাট্টা মারলেন। এ নিয়ে আদালতে মামলা উঠেছে।
বিচারক বললেন, ‘আপনাকে দেখেশুনে তো মনে হয়না আপনি এমন বাজে কাজ করতে পারেন। কিন্তু বাসের সবাই সাক্ষী। এ কাজ আপনি করতে গেলেন কেন?’

অভিযুক্ত ভদ্রলোকটি বললেন, ‘হুজুর, শুনুন তবে কেন এমন স্বভাববিরোধী কাজটা করেছি। ভদ্রমহিলার সামনেই দাঁড়িয়ে ছিলাম আমি। বাসটা যাচ্ছিল মতিঝিল থেকে মিরপুর। সিটে বসেই তিনি হাতের বড় ব্যাগটা খুললেন, তা থেকে একটা ছোট ব্যাগ বের করলেন। তারপর বড় ব্যাগটা বন্ধ করে ছোট ব্যাগটা খুললেন উনি। তা থেকে একটা ১০ টাকার নোট বের করে ছোট ব্যাগটি বন্ধ করলেন। তারপর বড় ব্যাগটি খুলে ছোট ব্যাগটি তার ভেতর পুরে বড় ব্যাগটি বন্ধ করলেন। কন্ডাক্টর ইতিমধ্যে দূরে সরে যাওয়ায় ভদ্রমহিলা আবার বড় ব্যাগটি খুললেন, ছোট ব্যাগটি বের করলেন। বড় ব্যাগটি বন্ধ করলেন, ছোট ব্যাগটি খুলে টাকাটা ছোট ব্যাগে পুরলেন। তারপর ছোট ব্যাগটি বন্ধ করলেন, বড় ব্যাগটি খুললেন—!’
বিচারক অধৈর্য হয়ে বললেন, ‘কী একশবার ছোটব্যাগ-বড়ব্যাগ, বড়ব্যাগ-ছোটব্যাগ করছেন! ইয়ার্কি পেয়েছেন?’
অভিযুক্ত লোকটি বলল, ‘হুজুর, আপনি দুই মিনিট শুনেই ধৈর্য হারিয়ে ফেললেন? ঝাড়া আধঘণ্টা ধরে দুই শত একত্রিশ বার চোখের সামনে এই জিনিস দেখার পর আমি গাট্টাটা মেরেছি।’

বিচারক রায় দিলেন, ‘কেস ডিসমিসড।’

🇺🇸 মিশিগানে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যা...
04/20/2026

🇺🇸 মিশিগানে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের কনান্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসী মুসলেহ মিয়া ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 😔

তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ পায়।
সকলে মরহুমের জন‍্য দোয়া করবেন , আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন । আমিন

এই মাছ ও মনে হয় হরমুজ প্রনালী দিয়ে আসে , তাই এতো দাম
04/16/2026

এই মাছ ও মনে হয় হরমুজ প্রনালী দিয়ে আসে , তাই এতো দাম

সকালে Grand Central Terminal-এ যা ঘটেছিল…নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ব্যস্ত স্টেশনটি আজ সকালে হঠাৎই পর...
04/12/2026

সকালে Grand Central Terminal-এ যা ঘটেছিল…

নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ব্যস্ত স্টেশনটি আজ সকালে হঠাৎই পরিণত হয় আতঙ্কের দৃশ্যে।

সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট। প্রতিদিনের মতো হাজার হাজার যাত্রী নিয়ে ব্যস্ত ছিল গ্র্যান্ড সেন্ট্রাল–৪২ স্ট্রিট স্টেশন। ঠিক সেই সময়, ৪৪ বছর বয়সী এক ব্যক্তি ধারালো ম্যাশাটি (machete) হাতে নিয়ে হঠাৎই যাত্রীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে ৭ নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে এক ৮৪ বছর বয়সী বৃদ্ধকে আঘাত করে। এরপর সে দ্রুত ৪, ৫ ও ৬ নম্বর লাইনের প্ল্যাটফর্মে গিয়ে আরও দুজন প্রবীণ যাত্রীকে আহত করে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই New York Police Department ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কমিশনার Jessica Tisch জানান, হামলাকারী নিজেকে “Lucifer” বলে দাবি করছিল এবং অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছিল। একাধিকবার সতর্ক করার পরও সে পুলিশের দিকে তেড়ে এলে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনার পর কয়েক ঘণ্টা ৪, ৫ ও ৬ নম্বর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।



আপনি কি জানেন ??শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন?৫০০ বছর আগে রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন।রাজার আদেশে, র...
04/10/2026

আপনি কি জানেন ??
শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন?
৫০০ বছর আগে রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন।
রাজার আদেশে, রাজ্যের ২০ টি সুন্দরী মেয়ে কে
উপস্থিত করা হয়.
রাজা সবাইকে এক টি করে বীজ দিলেন এবং বললেন যে মেয়েটি ৬ মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল উৎপাদন করবে, আমি তাকে বিয়ে করব।
ছয় মাস পর সব মেয়েরা এলো, সবার হাতে একটা করে গোলাপ, কারো হাতে লাল,কারো হলুদ কারো হাতে সাদা।
শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না ..! রাজা তাকে জিজ্ঞেস করলেন, তোমার গোলাপ কোথায়?
মেয়েটি উত্তর দিল, রাজামশাই , আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না।
তার সততায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন।
.. আর সিংহের হাতে তলোয়ার কেন, এটা আমারও জানা নাই।🙂

সময় থাকলে পরে নিও বন্ধুরা,এগুলো এমন ফাঁদ যেখানে মানুষ নিজের পায়ে হেঁটে ঢোকে, কিন্তু বের হয় সর্বস্বান্ত হয়ে। প্রবাসীরা  য...
04/08/2026

সময় থাকলে পরে নিও বন্ধুরা,এগুলো এমন ফাঁদ যেখানে মানুষ নিজের পায়ে হেঁটে ঢোকে, কিন্তু বের হয় সর্বস্বান্ত হয়ে। প্রবাসীরা যে টাকা ঘাম ঝরিয়ে ইনকাম করে, সেটাকে বিদেশের মাটিতে ভুল পথে খরচ করলে শেষে না থাকে টাকা, না থাকে সম্মান।

যে ফাঁদ গুলো প্রবাসীর জীবনে নীরব ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো নিয়ে একটু খোলামেলা করে বলি

১। অনলাইন জু*য়া/বেটিং ফাঁদ
যেমন Online Gambling
শুরুতে “মজা” বা “একটু ট্রাই করি” দিয়ে
পরে ছোট ছোট জিত মানুষকে বড় খেলার দিকে ঠেলে দেয়
শেষ পর্যন্ত লস কভার করতে গিয়ে সব হারিয়ে ফেলে
এই সিস্টেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে একটা সময় গিয়ে আপনি সর্ব শান্ত হবেন এটা নিশ্চিত।

২। অ*নৈতিক বা অ*বৈধ প্ল্যাটফর্মে ইনকাম নষ্ট করা
অ্যাডা*ল্ট কনটেন্ট, স্ক্যা*ম সাইট, ফেক সাবস্ক্রিপশন
এরপর বিভিন্ন ভাবে টাকা নেয়া , ফেক ইনভেস্টমেন্ট
কোনো ভ্যালুই নেই এসবের, শুধু ক্ষতি

৩। নারী লো*ভ ও আবেগের ফাঁদ
ফেক রিলেশন এরপর ইমোশনালি বশ করা
“ভালোবাসা” দেখিয়ে টাকা নেওয়া
পরে ব্লক করে গায়েব

এটা শুধু টাকার ক্ষতি না একাকীত্বে ভোগা একটা প্রবাসী মানুষিক ভাবে ভেঙ্গে যায়। তাদেরকে ফোকাস এমন জায়গায় দেয়া উচিত যেনো প্রবাসজীবনে সে একাকীত্বে না ভোগে নিজের। লাইফকে বদলানোর জন্য তাদের কাজ করতে হবে

Address

Houston, TX
77084

Website

Alerts

Be the first to know and let us send you an email when USA Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share